ভূমি আইনবিদ্যাঃ SIU

ভূমি আইনবিদ্যাঃ SIU It's a study group for siu students.

15/04/2022

হিন্দু উত্তরাধিকার আইন

হিন্দু আইন হিন্দুদের ধর্মীয় এবং ব্যক্তিগত আইন। এ আইন যারা জন্মসূত্রে হিন্দু, হিন্দু ধর্মে দীক্ষিত, হিন্দু পিতা মাতার অবৈধ সন্তান এবং যে ক্ষেত্রে পিতা খ্রীষ্টান এবং মাতা হিন্দু সেই ক্ষেত্রে অবৈধ সন্তান যদি মায়ের কাছে হিন্দু আচার অনুযায়ী লালিত পালিত হয়, তবে এসব ক্ষেত্রে হিন্দু আইন প্রযোজ্য।
বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে হিন্দুদের মধ্যে দু'ধরনের উত্তরাধিকার পদ্ধতি চালু রয়েছে। যথা-দায়ভাগ পদ্ধতি এবং মিতাক্ষরা পদ্ধতি। দায়ভাগ পদ্ধতি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে প্রচলিত আছে। দায়ভাগ মতে পিন্ডদানের অধিকারী ব্যক্তি মাত্রই মৃত ব্যক্তির উত্তরাধিকারী। যারা পিন্ড দিতে পারে তারাই মৃত ব্যক্তির ত্যাজ্য সম্পত্তির ওয়ারিশ বলা হয় । ভারতের অন্যান্য প্রদেশ এবং পাকিস্তানে মিতাক্ষরা পদ্ধতি প্রযোজ্য হয়ে থাকে ।
উত্তরাধিকারীদের ক্রমতালিকা:
উত্তরাধিকারীদের অধিকারের
স্বাভাবিকভাবে পুত্রই পিতার সমগ্র সম্পত্তির একক উত্তরাধিকারী হয়। পুত্র একাধিক হলে তারা সকলে মিলে পিতার সম্পত্তিতে উত্তরাধিকার পায়। যে পুত্র মৃত তার পুত্র অর্থাত্‍ পৌত্র উত্তরাধিকার পায়। পুত্র, পৌত্র এবং প্রপৌত্র যেহেতু সমভাবে পিন্ড দেবার অধিকারী তাই তারা উত্তরাধিকারী হয়। কিন্তু পুত্র জীবিত থাকলে তার পুত্র অর্থাত্‍ পুত্র পিন্ড দিতে পারেনা। এবং সে কারণে পুত্রের জীবমানে পৌত্র উত্তরাধিকার পায়না। প্রপৌত্রের ক্ষেত্রে ও একই কথা।
১৯৩৭ সনে সম্পত্তির উপর হিন্দু নারীর অধিকার আইন প্রবর্তিত হবার পর মৃতের বিধবা, পুত্রের বিধবা এবং পৌত্রের বিধবা উত্তরাধিকার পায়, এভাবে প্রথম যে ছয়জন মৃতের সম্পত্তির উত্তরাধিকার পায়, তারা হচ্ছে:

১. পুত্র

২. পৌত্র অর্থাত্‍ নাতি
৩. প্রপৌত্র অথাত্‍ নাতির পুত্র

৪. মৃতের বিধবা স্ত্রী

৫. মৃতের মৃত্যুর পূর্বে মৃত পুত্রের বিধবা স্ত্রী [যিনি সম্পত্তি রেখে মারা গেছেন তার আগে মৃত তার পুত্রের বিধবা স্ত্রী]

৬. মৃতের পুর্বে মৃত পুত্রের পুর্বে মৃত পুত্রের বিধবা স্ত্রী [যিনি সম্পত্তি রেখে মারা গেছেন তার আগে তার মৃত পুত্রের এবং এর আগে ও মৃত পুত্রের বিধবা স্ত্রী]
পৌত্র ও প্রপৌত্রের ক্ষেত্রে প্রতিনিধিত্বের মতবাদ প্রচলিত। পুত্র জীবিত না থাকলে তার পুত্র অথাত্‌ প্রতিনিধিত্ব করে পুত্রের পুত্র। অথাত্‍ মৃতের পৌত্র বেঁচে না থাকলে তার পুত্র অথাত্‍মৃতের প্রপৌত্র তার প্রতিনিধিত্ব করে। এরা অংশ পিছু উত্তরাধিকার পায়।
বিধবাদের কথা বলা যায় যে, আগে পুত্র, পৌত্র প্রভৃতি থাকলে বিধবা আর কোন উত্তরাধিকার পেত না।
বর্তমানে অর্থাত্‍‍ ১৯৩৭ সনের সম্পত্তির উপর হিন্দু নারীর অধিকার আইন পাস হবার পর বিধবাবৃন্দ জীবন স্বত্ব উত্তরাধিকার পায়। এ আইন পাস হবার পর, বিধবা একের অধিক হলে সবাই একত্রে এক পুত্রের সমান অংশ জীবনসূত্র পায়। পুত্র, পৌত্র, প্রপৌত্র কেউ না থাকলে মৃত স্বামীর সমস্ত সম্পত্তি তার বিধবা জীবন স্বত্বে পায়। বৈধ প্রয়োজনে বিধবার সম্পত্তি হস্তান্তর করতে পারে।
মৃতের বিধবা যেভাবে সম্পত্তি পায় মৃতের পুত্রের বিধবা বা তার পৌত্রের বিধবা বা প্রপৌত্রের বিধবা একইভাবে সম্পত্তি পায়। একটি উদাহরণ দেয়া গেল:
'ক' নামক একজন হিন্দু তার বিধবা স্ত্রী এবং পূর্বে মৃত পুত্রের এক বিধবা রেখে মারা যান৷ তার সম্পত্তি পাঁচ ভাগ হবে এবং ঐ পাঁচ জন সমান অংশে তা পাবে। 'ক 'তিন পুত্র, তার বিধবা স্ত্রী এবং পূর্বে মৃত পুত্রের এক পুত্র এবং তার মৃত পুত্রের বিধবা রেখে মারা যান৷ এখানে ক এর ত্যক্ত সম্পত্তি পাঁচ ভাগ হবে। প্রত্যেক পুত্র এবং তার ক এর বিধবা এই ৪ জনের প্রত্যেকে ১/৫ অংশ পাবে। অবশিষ্ট ১/৫ অংশ তার মৃত পুত্রের পুত্র ও বিধবার মধ্যে সমানভাবে অর্থাত্‍ এরা এ ক্ষেত্রে প্রত্যেকে ১/১০ অংশ করে পাবে।
উপরে যে ছয়জনের কথা বলা হলো অথাত্‍ পুত্র, পৌত্র, প্রপৌত্র, বিধবা, মৃত পুত্রের বিধবা এবং মৃত পৌত্রের বিধবা, এরা উত্তরাধিকারের ক্ষেত্রে সর্বাগ্রে গন্য। এরা বেঁচে থাকলে আর কেউ মৃতের সম্পত্তি পায় না।

৭. কন্যার স্থান :
উপরের ছয়জন না থাকলে কন্যা পিতার সম্পত্তি পায়। সে এ কারণে সম্পত্তি পায় যে তার মৃত পিতাকে পিন্ড দেবার জন্য সে পুত্র প্রসব করতে সক্ষম। জীমুতবাহন স্পষ্টভাবে ঘোষনা করেছেন যে সে কন্যা উত্তরাধিকার পাবে না যে পুত্রবতী নয় বা পুত্র জন্ম দিবার শক্তি যার নাই বা যে বন্ধ্যা এবং যে শুধু কন্যাবতী। তবে যে কন্যা কোন পুরুষ শিশুকে পুত্ররূপে দত্তক নেবার জন্য সম্ভাবনা পূর্ণ, সে উত্তরাধিকার হতে বঞ্চিত হয় না। সুতরাং সকল কন্যা পিতার ত্যক্ত স্বত্বে সম্পত্তি পায় না। প্রথমে আসে অবিবাহিতা কন্যা। কন্যা অবিবাহিতা থাকলে, সে একাই পিতৃত্যক্ত সকল সম্পত্তি সমুদয়ভাবে পায়; ঐরকম কেউ না থাকলে পায় পুত্রবতী কন্যা। পুত্রবতী কন্যা, বন্ধ্যা বা পুত্রহীনা কন্যাক বঞ্চিত করে৷ অবিবাহিত বা পুত্রবতী কন্যা না থাকলে এবং সন্তানহীনা বিধবা কন্যা থাকলে পিতৃব্য পুত্র অথাত্‍ চাচার ছেলে সম্পত্তি পাবে। বর্তমানকালে প্রশ্ন উঠছে, হিন্দু কন্যার অধিকার থাকা উচিত কিনা তার পিতৃত্যক্ত সম্পত্তির উপর, তার পিতার পুত্রের সাথে অথাত্‍ তার ভাই এর সাথে। বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সমতার অধিকার বিধৃত। এ সাংবিধানিক মৌলিক অধিকারের ভিত্তিতে নারী পুরুষের সমতার কন্যার দাবি উত্থান হচ্ছে। এই প্রসঙ্গে কতিপয় হিন্দু পন্ডিত বলেন: কন্যা সম্পর্কে হিন্দু আইনের যে মহতি ধারণা বিদ্যমান তা প্রথমে বুঝে নেওয়া প্রয়োজন।বিবাহের সাথে সাথেই কন্যা তার স্বামীর শ্বশুরের পরিবারে চলে যায়। স্বামী শ্বশুরের পরিবারের সে অবিচ্ছেদ্য অঙ্গ। যতদিন তার বিয়ে হয় নি ততদিন তার পিতা তাকে পালন করেছে, বিবাহের পর যে সম্পত্তি তার ভাইয়েরা ভোগ করেছে তার উপর সে লোভ রাখবেনা। দাবির অধিকার থাকলে কখনো লোভ চাড়া দিয়ে উঠতে পারে। ফলে ভাইদের সাথে তার সম্পর্কের মধুরতা নষ্ট হয়ে যেতে পারে। প্রাচীনকালের মুনি ঋষিগণ পারিবারিক বন্ধনকে মহাপবিত্র মনে করতেন, যে নীতিতে সে বন্ধন অটুট থাকে সেই নীতির নিদেশ তারা দিয়েছেন। কিন্তু বর্তমানে হিন্দু নারীর অধিকার এর সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই নারীর অধিকার সংরক্ষণে তার পিতার সম্পত্তিতে ভাগ পাওয়াটা জরুরী হওয়ায় প্রাচীন কালের মুনি ঋষিদের মতানুযায়ী বন্ধনকে অটুট রেখে কন্যা পুত্রের পাশাপাশি তার পিতার সম্পত্তির অংশীদার হতে পারে।

৮. কন্যার পুত্র বা দৌহিত্র বা নাতি :
জীমুতবাহন বলেন কন্যা পিতার ত্যক্ত সম্পত্তিতে এ কারণে উত্তরাধিকার পায় যে সে এমন একজনের মাতা হতে পারে যে তার মাতামহের পিন্ড দান করতে পারে, ঠিক সে কারণে কন্যার পুত্র অথাত্‍‌ দৌহিত্রমৃতের পিতা এবং অন্যান্য আত্নীয় জীবিত থাকা সত্বেও মাতামহের সম্পত্তিতে উত্তরাধিকার পায়। তবে দৌহিত্রের পুত্র উত্তরাধিকার পায় না কারণ সে পিন্ড দেবার অধিকারী নয়

৯. পিতা:

৮ নম্বর বর্ণিত দৌহিত্র এর সাথে সাথে অধঃস্তন পুরুষের মধ্যে যারা পিন্ড দিতে পারেন । তাদের তালিকা শেষ হয়ে যাওয়াতে উত্তরাধিকার উধ্বগামী হয়। ধর্মীয় কারণে পিতা উত্তরাধিকার পান।

১০. মাতা:
বলা বাহুল্য, মৃতের পিতা জীবিত থাকতে মাতা উত্তরাধিকার পায় না। মাতা অসতী হলে সে উত্তরাধিকার লাভের ক্ষমতা হারায়। তবে দ্বিতীয় বিবাহ করে থাকলে সে উত্তরাধিকার হারায় না। বিমাতার কোন উত্তরাধিকার নাই ।
১১. ভ্রাতা অর্থাত্‍ ভাই :
জীমূতবাহন বলেন ভ্রাতার স্থান মাতার নিম্নে কিন্তু ভ্রাতুস্পুত্রের উপরে। ভ্রাতাদের মধ্যে সহোদর ভ্রাতারাই প্রথমে উত্তরাধিকার পায় এবং তাদের অবর্তমানে বৈমাত্রেয় (যেখানে মাতা দুইজন কিন্তু পিতা একজন) ভ্রাতারা পায়। এ কারণে সহোদর ভ্রাতারা পিতা ও মাতার দিকে পিন্ড দিতে পারে কিন্তু বৈমাত্রেয় ভাইয়েরা পিতৃকূলে পিন্ড দিতে পারে।

১২. ভ্রাতুষ্পুত্র প্রথমে সহোদর পরে বৈমাত্রেয় :
ভ্রাতুষ্পুত্রের অবর্তমানে তার পুত্র পিন্ড দেবার অধিকারী বিধায় সেও উত্তরাধিকার পায়।

১৩. ভ্রাতুষ্পুত্রের পুত্র অর্থাত্‍ ভাইয়ের পুত্রের পুত্র:

১৪. ভাগিনেয় অর্থাত্‍ ভগ্নির পুত্র

১৫. পিতামহ অর্থাত্‍ পিতার পিতা

১৬. পিতামহী অর্থাত্‍ পিতার মাতা

১। রাম তার ১ পুত্র এবং সহোদর ভাই রেখে মারা গেল। তালিকা অনুযায়ী রামের পুত্র রামের সমস্ত সম্পত্তি পাবে। কারণ পুত্রের স্থান তালিকাতে ১নং আর ভ্রাতা অর্থাত্‍‍ ভাইয়ের স্থান ১১ নম্বরে। উপরে উত্তরাধিকারী পাওয়া গেলে নীচের কেউ উত্তরাধিকারী হবে না।
২৷ বলাই তার ১ স্ত্রী এবং দুই পুত্র রেখে মারা গেল। এক্ষেত্রে বলাইর ত্যাজ্য বিত্ত সমান তিন অংশে ভাগ হবে ৷ বিধবা স্ত্রী পাবে এবং বাকী অংশ দুই পুত্র তুল্যাংশে পাবে। ১৯৩৭ সনের সম্পত্তিতে হিন্দু নারীর অধিকার সংক্রান্ত আইন বলে বলাইর স্ত্রী এক ছেলের সমান অংশ পাবে। প্রকাশ থাকে যে, বলাইর বিধবার জীবনস্বত্বে হবে এবং এবং তার মৃত্যুর পর ঐ অংশ পুত্রদের উপর বতাবে ৷
৩৷ যদু তার দুই ভাই ও এক বোন রেখে মারা গেল। এখানে দুই ভাই তুল্যাংশে পাবে। দায়ভাগ মতে বোন সপিন্ড নয়। যে ৫ জন মহিলা উত্তরাধিকারিত্বের দাবিদার তাদের মধ্যে বোনের নাম নাই সুতরাং বোন সম্পত্তি পাবে না।
৪৷ কৃষাণ তার ৪ কন্যা এবং মাতা রেখে মারা গেল। কন্যাদের মধ্যে একজন অবিবাহিতা, একজন বিবাহিতা এবং পুত্রবতী, একজন বন্ধ্যা, এবং অপর জন বিধবা এবং তার দুই কন্যা সন্তান আছে। এইক্ষেত্রে অবিবাহিতা কন্যার দাবি সর্বাগ্রে, সুতরাং অবিবাহিতা কন্যা কৃষাণের সব সম্পত্তি জীবনস্বত্বে পাবে অন্যান্য কন্যাগণ কোন অংশ পাবে না। মাতা ও কিছু পাবে না। কারণ কন্যাদের ৫ নং এবং মাতার স্থান ৮ নং।
৫। ভাদু এক পুত্র, অপর মৃত পুত্রের দিকের দুই পৌত্র এবং অপর মৃত পুত্রের দিকের তিন প্রপৌত্র রেখে মারা গেল। ভাদু এ ক্ষেত্রে তালিকায় ১-৩ নং ব্যবস্থানুযায়ী ১/৩ ভাদুর পুত্র অংশ পাবে। তার দুই পৌত্র একত্রে অংশ পিছু নিয়মানুসারে এবং অপর তিন প্রপৌত্র একই নিয়মে অবশিষ্ট অংশ পাবে। পূর্বেই বলা হয়েছে এভাবে স্থলবতী নিয়মে অংশ পাওয়াকে বলা হয় অংশপিছু উত্তরাধিকারী।
৬৷ যদু মৃতা কন্যার এক দৌহিত্র, অপর মৃতা কন্যার দিকের দুই দোহিত্র এবং পিতাকে রেখে মারা গেল। এক্ষেত্রে পিতা কিছু পাবে না, কারণ পিতার স্থান সপিন্ডদের তালিকার ৯ নং আর দৌহিত্রের স্থান ৮ নং। তিন দৌহিত্র মাথাপিছু নিয়মে প্রত্যেকে সমান অংশ পাবে। অথাত্‍ ১/৩ অংশ পাবে। এ ক্ষেত্রে স্থলবতী মতবাদের অংশপিছু নিয়ম প্রযোজ্য হবে না। কারণ প্রতিনিধিত্ব মতবাদ শুধুমাত্র পুত্র, পৌত্র এবং প্রপৌত্র থাকলেই প্রযোজ্য হয়,অন্য কোন ক্ষেত্রে নয়।
৭৷ মধু ক ও খ দুই বিধবা এবং এবং বিধবা ক এর দিকে দুই পুত্র এবং অপর বিধবা খ এর দিকে তিন পুত্র রেখে মারা গেল। এই ক্ষেত্রে প্রত্যেক পুত্র অংশ পাবে এবং ১ঌ৩৭ সনের সম্পত্তিতে হিন্দুনারীর অধিকার সংক্রান্ত আইন বলে মধু দুই বিধবা অংশ পাবে এবং প্রয়োজনবোধে তারা পুত্রদের সাথে বন্টন দাবি করতে পারবে৷ মধুর বিধবাদের জীবনস্বত্ব হবে। এক বিধবা মারা গেলে তার অংশ উত্তরাজীবি সুত্রে অপর বিধবা পাবে এবং পরে সেও মারা গেলে উভয় বিধবার অংশ মধুর পাঁচ পুত্র সমান অংশে পাবে৷

উত্তরাধিকারীদের ক্রমানুসারি তালিকার বর্ণনায় দৃষ্টি দেয়া হলে পিতামহী অর্থাত্‍ ১৬ নম্বর পযন্ত বলা হয়েছে। পরবর্তী ক্রম নিম্নরুপ:
১৭। পিতৃব্য অর্থাত্‍ পিতার ভাই
১৮। পিতৃব্য পুত্র অর্থাত্‍ চাচার পুত্র
১ঌ। পিতৃব্যের পৌত্র অর্থাত্‍ চাচার নাতি
২০। পিসীর পুত্র অর্থাত্‍ ফুফুর পুত্র
২১। প্রপিতামহ অর্থাত্‍ দাদার পিতা
২২। প্রপিতামহী অর্থাত্‍ দাদার মাতা
২৩। পিতৃব্যের পিতা অর্থাত্‍ চাচার পিতা
২৪। পিতৃব্যের পিতার পুত্র অর্থাত্‍ চাচার পিতার পুত্র
২৫। পিতৃব্যের পৌত্র অর্থাত্‍ চাচার নাতি
২৬ । পিতামহের ভাগিনেয় অর্থাত্‍ দাদার বোনের ছেলে
২৭। পুতনির পুত্র অর্থাত্‍ পুত্রের কন্যার পুত্র
২৮। ভাইঝির পুত্র
২ঌ। ভাইপোর কন্যা
৩০। পিতৃব্যের কন্যার পুত্র -চাচার কন্যার পুত্র
৩১৷ পিতৃব্যের পিতার কন্যার পুত্র-চাচার পিতার কন্যার পুত্র
৩২৷ পিতৃব্যের পিতার পুত্রের কন্যার পুত্র-চাচার পুত্রের কন্যার পুত্র
৩৩৷ মাতামহ - নানা
৩৪। মামা
৩৫। মামার পুত্র
৩৬। মামার পৌত্র অর্থাত্‍ মামার নাতি
৩৭। মাসীর পুত্র অর্থাত্‍ খালার পুত্র
৩৮। প্রমাতামহ অর্থাত্‍ নানার পিতা
৩ঌ। প্রমাতামহের পুত্র অর্থাত্‍ নানার পিতার পুত্র
৪০। প্রমাতামহের পৌত্র অর্থাত্‍ নানার পিতার নাতি
৪১। প্রমাতামহের প্রপৌত্র অর্থাত্‍ নানার পিতার নাতির পুত্র
৪২। প্রমাতামহের কন্যার পুত্র অর্থাত্‍ নানার পিতার কন্যার পুত্র
৪৩। প্রমাতামহের পিতা অর্থাত্‍ নানার পিতার পিতা
৪৪৷ তার পুত্র
৪৫। তার নাতি
৪৬। তার নাতির পুত্র
৪৭। তার পুত্রের কন্যা
৪৮। মাতামহের পুত্রের কন্যার পুত্র অর্থাত্‍ মাতার পিতার পুত্রের কন্যার পুত্র
৪ঌ৷ উহার পৌত্রের কন্যার পুত্র অর্থাত্‍ তার পুত্রের পুত্রের কন্যার পুত্র
৫০। প্রমাতামহের পুত্রের কন্যার পুত্র অর্থাত্‍ মাতার পিতার পিতার পুত্রের কন্যার পুত্র
৫১। উহার পৌত্রের কন্যার পুত্র অর্থাত্‍ তাহার পুত্রের পুত্রের কন্যার পুত্র
৫২। প্র প্রমাতামহের পুত্রের কন্যার পুত্র অর্থাত্‍ মাতার পিতার পিতার পুত্রের কন্যার পুত্র
৫৩। উহার পৌত্রের কন্যার পুত্র অর্থাত্‍ তার পুত্রের পুত্রের কন্যার পুত্র

15/04/2022
15/04/2022

জমি সংক্রান্ত ও দলিলে ব্যবহৃত গুরুত্বপুর্ণ শব্দ



কোর্ফাঃ জমির নিম্নতম স্বত্ব বা অধিকারকে কোর্ফা বলে; যে প্রজা তার উর্ধ্বতন প্রজার কাছ থেকে জমি নিয়ে চাষ করে তাকে কোর্ফা প্রজা বলে।







বর্গা চাষী: বর্গা বলতে ভূমিতে উৎপন্ন ফসলের ভাগ বুঝায়। কোন ব্যক্তি ভূমিতে উৎপন্ন ফসলের কোন নির্দিষ্ট অংশ ভূমি মালিককে দেয়ার শর্তে যদি চাষাবাদ করেন, তবে উক্ত চাষীকে বর্গাচাষী বলা হবে।



এজমালী সম্পত্তি: কোন প্লট বা জমি খন্ড একাধিক শরিক একত্রে ভোগ-দখলে রাখলে তাকে এজমালী সম্পত্তি বলে।



চাকরান ভূমি: জমিদারগণ তাদের চাকরদেরকে বেতনের পরিবর্তে যে ভূমি ভোগ-দখলের সুবিধা প্রদান করতেন, তাকে চাকরান ভূমি বলে।



ভূমি অধিগ্রহণ: জনস্বার্থে কোন উন্নয়নমুলক কাজের জন্য স্থাবর সম্পত্তির প্রয়োজনে কালেক্টরেট বা জেলা প্রশাসক জনসাধারণের নিকট হতে বাধ্যতামূলকভাবে যে ভূমি গ্রহন করে, তাকে ভূমি অধিগ্রহণ বলে।



জে,এল, নম্বর (Jurisdiction List No) : থানা বা উপজেলাধীন প্রত্যেকটি মৌজাকে পর্যায়ক্রমে ক্রমিক নম্বর দ্বারা চিন্থিত করা হয়। মৌজার এ নম্বরকে জে,এল, নম্বর বলে।



দাগ নম্বর: ভূমির নকশায় প্রতিটি প্লটকে এক একটি নম্বর দ্বারা চিহ্নিত করা হয়, এই নম্বরকে দাগ নম্বর বলে।



ছুট বা ছুটা দাগ (Omitted or dropped plot): নকশায় সংখ্যায়নের মাধ্যমে ভূমির দাগ নম্বর দেয়ার সময় প্রায়শই ভুলক্রমে কোন সংখ্যা বাদ পরে অথবা কোন কারণে পরবর্তী সময় কোন সংখ্যা নকশায় বাদ দিতে হয়। নকশায় প্রকৃত অনুপস্থিত ঐ নম্বরকে ছুট দাগ বলে। ছুট দাগ নম্বর সীটের পার্শ্বে নোট করা থাকে।



নকশা: কাগজে অংকিত ভূমির প্রতিচ্ছবিকে নকশা বলে।



বাটা দাগ (Divided plot): নকশা প্রস্তুতের সময় প্রত্যেক ভূমি খণ্ডকে চিহ্নিত করার জন্য দাগ নম্বর দেয়া হয়। পবর্তীকালে কোন দাগ বাস্তব প্রয়োজনে বিভক্ত করা আবশ্যক হতে পারে। যদি কোন দাগকে বিভক্ত করে আলাদাভাবে নতুনদাগ সৃষ্টি করে নম্বর দেয়া হয়, তাহলে বিশেষ পদ্ধতিতে দাগ নম্বর দিতে হয়। পরবর্তী সময় এ নতুন সৃষ্ট নম্বরকে বাটা দাগ নম্বর বলে। এ নতুন সৃষ্ট দাগে বাটা দাগ নম্বর দেয়ার সময় বিভক্ত দাগের মুল নম্বর এর নীচে (বাই নম্বর) সীটের শেষ নম্বরে পরের নম্বর দিয়ে চিহ্নিত করা হয়। বাটা দাগ নম্বরে সীটের পার্শ্বে নোট করে প্রর্দশন করতে হয়।



সম্পত্তির ওয়াশিলাতঃ দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর ২(১২) ধারায় বলা হয়েছে, ‘ওয়াশিলাত’ বলতে বে-আইনী দখলকার ব্যক্তি সম্পত্তি হতে প্রকৃতপক্ষে যে মুনাফা লাভ করেছে বা সাধারণ বুদ্ধিমত্তায় যে মুনাফা লাভ করতে পারত সুদসহ সেই মুনাফা বুঝায়, কিন্তু বে-আইনী দখলকার ব্যক্তি সম্পত্তির কোন উন্নতি সাধন করে থাকলে ইহার ফলে সৃষ্ট মুনাফা অন্তর্ভুক্ত হবে না।



বারবরদারী খরচ: দলিলের দাতা রেজিস্ট্রি অফিসে বা কোন স্বাক্ষী আদালতে উপস্থিত হতে অপারগ হলে, সাব-রেজিস্ট্রার বা কমিশনার উক্ত ব্যক্তিবর্গের বাড়িতে গমনাগমনের জন্য যে খরচ হয়, তাকে বারবরদারী খরচ বলে।



চালা (Highland): আবাদী উঁচু জমি যেখানে সাধারনত শাক-সবব্জির চাষ করা হয়, তাকে চালা বলে। কোন কোন এলাকায় চালা শ্রেনীর জমিকে ভিটিও বলা হয়।



মৌজাঃ সি,এস, জরিপের সময় প্রতিটি থানা এলাকাকে অনেকগুলো এককে বিভক্ত করে প্রত্যেকটি একককে ক্রমিক নম্বর দিয়ে চিহ্নিত করে জরিপ করা হয়েছে। থানা এলাকার এরূপ প্রত্যেকটি একককে মৌজা বলে। এক বা একাধিক গ্রাম বা পাড়া নিয়ে একটি মৌজা গঠিত হয়।



খতিয়ান: সাধারণত স্বত্ব সংরক্ষণ ও রাজস্ব আদায়ের উদ্দেশ্যে জরীপ বিভাগ কর্তৃক প্রত্যেক মৌজার ভূমির মালিক বা মালিকগণের নাম, পিতা অথবা স্বামীর নাম, ঠিকানা, জমির হিস্যা বা অংশ এবং তাদের স্বত্বাধীন দাগসমূহের নম্বরসহ ভূমির পরিমাণ, শ্রেণী ইত্যাদি বিবরণসহ যে স্বত্ব তালিকা বা স্বত্বের রেকর্ড প্রস্তুত করা হয়, তাকে খতিয়ান বলা হয় এবং উক্ত রেকর্ডকে স্বত্ত্বের রেকর্ড বা রেকর্ড অব রাইটস (ROR) বলা হয়। খতিয়ানগুলো ১,২,৩,৪ ইত্যাদি ক্রমিক সংখ্যা দ্বারা সাজানো হয়। এই নম্বরকে খতিয়ান নম্বর বলে। প্রত্যেক মৌজার খতিয়ান নম্বর ১ হতে শুরু হয়। কোন কোন মৌজায় কয়েক হাজারে খতিয়ান থাকতে পারে। কোন মৌজায় কতটি খতিয়ান রয়েছে তা উক্ত মৌজার স্বত্বের রেকর্ডে (ROR) পাওয়া যায়।



পর্চা (Draft copy of Khatian) : জরীপ চলাকালে খসড়া খতিয়ানের যে অনুলিপি ভূমির মালিককে দেয়া হয় তাকে পর্চা বলে ।



তসদিক: কাগজপত্র ও সাক্ষ্যপ্রমাণ দ্বারা সত্যতা যাচাই করার নাম তসদিক। যেমন, তসদিককৃত পর্চা।



বয়নামাঃ ১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধির ২১ আদেশের ৯৪ নিয়ম অনুসারে কোনো স্থাবর সম্পত্তির নিলাম বিক্রয় চূড়ান্ত হলে আদালত নিলাম ক্রেতাকে নিলামকৃত সম্পত্তির বিবরণ সংবলিত যে সনদ প্রদান করেন তাকে বয়নামা বলে।
বয়নামায় নিলাম ক্রেতার নামসহ অন্যান্য তথ্যাবলি লিপিবদ্ধ থাকে। যে তারিখে নিলাম বিক্রয় চূড়ান্ত হয় বয়নামায় সে তারিখ উল্লেখ করতে হয়।



দখলনামাঃ দখল হস্তান্তরের সনদপত্র। সার্টিফিকেট জারীর মাধ্যমে কোনো ব্যক্তি কোনো সম্পত্তি নিলাম খরিদ করে নিলে, সরকার-পক্ষ সম্পত্তির ক্রেতাকে দখল বুঝিয়ে দেয়ার পর যে সনদপত্র প্রদান করেন, তাকে দখলনামা বলে। সরকারের লোক সরেজমিনে গিয়ে ঢোল পিটিয়ে, লাল নিশান উড়ায়ে বা বাঁশ গেড়ে দখল প্রদান করেন।

এছাড়া কোনো ডিক্রিজারির ক্ষেত্রে কোনো সম্পত্তি নিলামে বিক্রয় হলে আদালত ওই সম্পত্তির ক্রেতাকে দখল বুঝিয়ে দিয়ে যে সার্টিফিকেট প্রদান করেন, তাকেও দখলনামা বলা হয়। যিনি সরকার অথবা আদালতের নিকট থেকে কোনো সম্পত্তির দখলনামা প্রাপ্ত হন, ধরে নিতে হবে যে, দখলনামা প্রাপ্ত ব্যক্তির সংশ্লিষ্ট সম্পত্তিতে দখল আছে।



জমাবন্দিঃ জমিদারি আমলে জমিদার বা তালুকদারের সেরেস্তায় প্রজার নাম, জমি ও খাজনার বিবরণী লিপিবদ্ধ করা হত, যা জমাবন্দি নামে পরিচিত। বর্তমানে ইউনিয়ন ভূমি অফিসে অনুরূপ রেকর্ড রাখা হয়।



আমলনামাঃ আমলনামা বা হুকুমনামা বলতে জমিদারের কাছ থেকে জমি বন্দোবস্ত নেয়ার পর প্রজার স্বত্ব ও দখল প্রমাণের দলিলকে বুঝায়। সংক্ষেপে বলতে গেলে জমিদার কর্তৃক প্রজার বরাবরে দেয়া জমির বন্দোবস্ত সংক্রান্ত নির্দেশপত্রই আমলনামা।



জমা খারিজঃ জমা খারিজ অর্থ যৌথ জমা বিভক্ত করে নতুন খতিয়ান সৃষ্টি করা। প্রজার কোন জোতের কোন জমি হস্তান্তর বা বন্টনের কারনে মূল খতিয়ান থেকে কিছু জমি নিয়ে নতুন জোত বা খতিয়ান খোলাকে জমা খারিজ বলা হয়।



ভিটি (Highland): এমন অনেক উঁচু জমি আছে যেখানে বসবাসের জন্য বাড়ীঘর নির্মাণ না করে চাষাবাদ করা হয়। বাড়ীঘর করার যোগ্য এমন উঁচু ভূমিকে ভিটি জমি বলে।



ছড়া (Downward strip land): পাহাড় বা টিলার যে সকল এলাকা সমতল ভূমির দিকে ঢালু হয়ে ছড়িয়ে পড়েছে, তাকে ছড়া বা ছড়ি বলা হয়।



নয়নজুলি (Roadside Drain): রাস্তা নির্মানের সময় দুধার থেকে মাটি তোলার কারণে নালা সৃষ্টি হয়। রাস্তার দুধারে সৃষ্ট এমন নালাকে নয়নজুলি বলা হয়।



বাওড়: প্রাকৃতিক বা অন্য কারনে নদীর গতিপথ পরিবর্তনের ফলে পুর্বের গতিপথের স্রোত প্রাকৃতিক কারণে বন্ধ হয়ে যে বিস্তীর্ণ জলাভূমি সৃষ্টি করে তাকে বাওড় বলে।



হাওড়: প্রাকৃতিক কারণে সৃষ্ট বিস্তীর্ণ জলমগ্ন নিম্ন জলাভূমি হাওড় নামে পরিচিত। হাওড় এলাকা বিলের চেয়ে বড়।



বিল: বিস্তীর্ণ আবদ্ধ স্বাদু পানির জলাভূমি, যেখানে অতিরিক্ত পানি এসে জমা হয়।



ঝিল: লম্বাকৃতি জলাভূমি, ছোট আকারের বিল।



হালট: চাষিদের জমি চাষের জন্য হাল-বলদ নিয়ে জমিতে চলাচলের জন্য এবং শ্রমিকদের ভূমিতে কাজে যাওয়ার জন্য, ভূমির পাশ দিয়ে যে পথ বা রাস্তা রাখা হয়, তাকে হালট বলে।



আইল: প্রত্যেকটি ভূমি খন্ডকে আলাদা করার জন্য সীমানানির্দেশক উঁচু ধরনের চিহ্নকে আইল বলা হয়। জমিতে পানি আটকানোর জন্য নির্মিত অনুচ্চ বাঁধকেও আইল বলা হয়।



সিকস্তি: কোন ভূমি যখন নদী বা সাগরে ভেঙ্গে যায়, তখন তাকে সিকস্তি বলে।



পয়স্তি: পুর্বে যে ভূমি নদী বা সাগরে বিলুপ্ত হয়ে পুনরায় চর রূপে জেগে উঠে, তাকে পয়স্তি বলে।



গোপাট, গোচর, গোবাম (Pasture Land): যে পতিত জমিতে গবাদি পশু ঘাস খাওয়ার জন্য চড়ে বেড়ায় ।



গান্টার চেইন (Gunter chain): ভূমির দৈর্ঘ্য পরিমাপের জন্য একশত লিংক বিশিষ্ট যে চেইন ব্যবহার করা হয়, তাকে গান্টার চেইন বলে। এ চেইনের দৈর্ঘ্য ৬৬ ফিট। চেইনের উদ্ভাবকের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে।



দাখিলা (Rent Receipt): ভূমি মালিকের নিকট হতে ভূমি উন্নয়ন কর আদায়ের পর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) যে রশিদ ভূমি মালিককে প্রদান করে, তাকে দাখিল বলা হয়। দাখিলা ভূমির মালিকানা স্বত্বের অন্যতম প্রমান।



ডি,সি,আর, (Duplicate Carbon Receipt): ভূমি কর ব্যতীত অন্যান্য সরকারী পাওনা আদায় করার পর নির্ধারিত ফর্মে যে রশিদ দেয়া হয়; তাকে ডি,সি,আর, বলে।



সায়রত মহল (Sairat Mahal): সায়রত অর্থ ভূমি কর ব্যতিত অন্যান্য করের মাধ্যম সরকারের আয়। যে সমস্ত সাধারণ ব্যবহার্য স্থান সমুহ সাময়িক ব্যবহারের জন্য সরকার কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা কোন প্রতিষ্টানকে বার্ষিক লিজ দিয়ে অথবা স্বল্প মেয়াদি লিজ দিয়ে রাজস্ব আদায় করেন, তাকে সায়রত মহল বলে। এ লীজ দ্বারা সংশ্লিষ্ট সম্পত্তির মালিকানা হস্তান্তরিত হয় না।



কোর্ট অব ওয়ার্ডস (Court of Wards): চিরস্থায়ী বন্দোবস্তের পরবর্তীকালে কোন জমিদার নি:সন্তান অথবা নাবালক সন্তান রেখে মৃত্যুবরণ করলে উক্ত জমিদারি, সরকার কর্তৃক তত্ত্বাবধান করার জন্য ১৮৭৯ সনে কোর্ট অব ওয়ার্ডস আইন করা হয়। এ আইন মোতাবেক বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট কালেক্টর একজন ম্যানেজার নিয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট জমিদারী তত্বাবধান করতেন।



শত্রু সম্পত্তি: ১৯৬৫ সালে পাকিস্থান ও ভারতের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। এ যুদ্ধের কারনে কিছু পাকিস্থানী (হিন্দু) ভারতে চলে যায়।এরূপ পাকিস্তানী নাগরিকের ফেলে যাওয়া সম্পত্তিকে শত্রু সম্পত্তি বলে।



অর্পিত সম্পত্তি: ১৯৬৫ সালে পাকিস্থান ও ভারতের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। এ যুদ্ধের কারনে কিছু পাকিস্থানী (হিন্দু) ভারতে চলে যায়।এরূপ পাকিস্তানী নাগরিকের ফেলে যাওয়া সম্পত্তিকে শত্রু সম্পত্তি বলে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উক্ত সম্পত্তিকে অর্পিত সম্পত্তি নামে নামকরণ করা হয়।



বিনিময় সম্পত্তি (Exchange property): ১৯৪৭ সনে পাকিস্তান ও ভারত বিভক্তির পর তদানিন্তন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ হতে কিছু হিন্দু নাগরিক ভারতে চলে যায় এবং ভারত হতে কিছু মুসলমান নাগরিক পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে আগমন করে। এরূপ চলে যাওয়া ও আগত ব্যক্তিদের মধ্যে বিধি মোতাবেক যে সম্পত্তি বিনিময় হয়, তাকে বিনিময় সম্পত্তি বলে।



পরিত্যক্ত সম্পত্তি (Abandoned Property): ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধকালে বা স্বাধীনতার অব্যবহিত পরে যে সকল পাকিস্তানি নাগরিক স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করে চলে যায়, বাংলাদেশে ফেলে যাওয়া তাদের সম্পত্তিকে পরিত্যক্ত সম্পত্তি বলে।



ওয়াকফ সম্পত্তি (Wakf property): কোন মুসলমান তার সম্পত্তি ধর্মীয় বা সমাজ কল্যাণমুলক কাজের জন্য দান করতে পারে। ধর্মীয় ও সমাজ কল্যাণমুলক প্রতিষ্ঠানের ব্যয়ভার বহন করার উদ্দেশ্যে কোন সম্পত্তি দলিলের মাধ্যমে উৎসর্গ করলে সেই সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলে। যিনি সম্পত্তি উৎসর্গ করেন তাকে ওয়াকিফ বলে। ওয়াকফ প্রশাসকের অনুমতি ছাড়া ওয়াকফ সম্পত্তি হস্তান্তর করা যায় না।



মোতোওয়াল্লী (Manager): যিনি ওয়াকফফ সম্পত্তি তত্বাবধান বা পরিচালনা করেন, কাকে মোতোওয়াল্লী বলে। ওয়াকিফ নিজেও মোতোওয়াল্লী হতে পারেন। মোতোওয়াল্লী ওয়াকফ প্রশাসনের অনুমতি ছাড়া ওয়াকফ সম্পত্তি হস্তান্তর করতে পারেন না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উন্নতি কল্পে ওয়াকফ প্রশাসকের অনুমতিক্রমে ওয়াকফ সম্পত্তি হস্তান্তর করতে পারেন।



কবুলিয়ত (Counter part of lease): মালিকের বরাবরে প্রাপ্তি স্বীকারোক্তিমুলক দলিলকে কবুলিয়ত বলে। কবুলিয়ত দলিলে জমি ভোগ দখল করার জন্য শর্ত ও প্রজা কর্তৃক খাজনা দেয়ার প্রতিশ্রুতি লেখা থাকে।



নজরানা: জমিদারগনের নিকট হতে ভূমি পত্তন নেয়ার জন্য পূর্বে প্রজাগণ জমিদারগণকে যে অর্থ প্রদান করত, তাকে নজরানা বলা হত।



জলকর: জলকর অর্থ জল ব্যবহারের উপর কর। কোন জলমগ্ন স্থানকে ইজারা দিয়ে যে কর আদায় করা হয়, তাকে জলকর বলে।



জলমহাল: বিল, হাওর, বাওর, নিম্ন জলাভূমি ও নদ-নদীতে মৎস্য আহরণের এলাকাকে জলমহাল বলা হয়।



ডাঙ্গা জমি: দলিলে ব্যবহৃত এক ধরনের জমির শ্রেণী। সাধারণত উচু শ্রেনীর জমিকে ডাঙ্গা বলা হয়।



ভিটি জমি: সমভূমি হতে সামান্য উচু ভূমিকে ভিটি বলে।



নাল জমি: সাধারনত নিচুঁ সমতল কৃষি জমি জমিকে নাল জমি বলে।



কোলা জমি: বসতবাড়ী সংলগ্ন নাল জমিকে কোলা জমি বলে।



চিরাগী: মসজিদ বা কবরস্থান আলোকিত করার উদ্দেশ্যে উৎসর্গীকৃত নিষ্কর ভূমি।



পালাম ভূমি: বসতবাড়ি সংলগ্ন সবজি চাষের জন্য উচুঁ ভিটি জমিকে পালাম ভূমি বলে।



তলববাকী: মৌজার হোল্ডিং ভিত্তিক ভূমি উন্নয়ন কর (খাজনা) এর হাল ও বকেয়া দাবির বিবরণকে তলববাকী বলে।



দেবোত্তর সম্পত্তি: হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানাদি আয়োজন, ব্যবস্থাপনা ও সুসম্পন্ন করার ব্যয়-ভার নির্বাহের জন্য উৎসর্গকৃত ভূমিকে দেবোত্তর সম্পত্তি বলা হয়। যিনি দেবোত্তর সম্পত্তি তত্ত্বাবধান ও পরিচালনা করেন, তাকে সেবায়েত বলে।



সালামি: কোন হস্তান্তরের স্বীকৃতিস্বরুপ প্রিমিয়াম বা স্থায়ী ইজারা প্রদানের নিমিত্ত আর্থিক উপটৌকন



মিনাহ (Abatment): মিনাহ অর্থ ভূমি উন্নয়ন কর (খাজনা) হ্রাসকরণ। জমি সিকস্তি হলে, সরকার কর্তৃক জমি অধিগ্রহন করা হলে অথবা অন্য কোন কারণে জমি মালিকের জমির পরিমান হ্রাস পেলে আবশ্যক ক্ষেত্রে খাজনা হ্রাস করাকে মিনাহ বলে।



হাসিল: গবাদি পশুর হাটে ক্রেতা বা বিক্রোতার নিকট থেকে আদায়কৃত টোলকে হাসিল বলা হয়।



তহশিলদার: সরকার বা জমিদারের অধনস্ত রাজস্ব বা খাজনা আদায়কারীকে তহশিলদার বলা হত। বর্তমানে তহশিলদার পদ বিলুপ্ত করে ভূমি উন্নয়ন কর আদায়কারীকে উপ-সহকারী ভূমি কর্মকর্তা বলা হয়।



লায়েক পতিত ভূমি : আরবি ‘লায়েক’ অর্থ যোগ্য বা উপযুক্ত। লায়েক পতিত ভূমি বলতে আবাদযোগ্য পতিত ভূমিকে বুঝায়।



হারাহারি : মালিকানার পরিমান অর্থাৎ একাধিক ক্রেতা বা বিক্রেতার ক্ষেত্রে কে কতটুকু সম্পত্তি ক্রয় বা বিক্রয় করল, তার পরিমান।



কস্য : কস্য শব্দের অর্থ ‘কাহার’। অনেক পুরাতন দলিলে এই শব্দের ব্যবহার প্রায়শই দেখা যায়। কিন্তু প্রকৃত অর্থে অমুকস্য তথা ‘অমুকের’ বা ‘যাহার দলিল তাহার নাম’ এর স্থলে কস্য শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানের দলিলে এইসব শব্দ পরিহার করাই শ্রেয়।



কায়েমী স্বত্ব ( permanent interest): চিরস্থায়ী ভাবে বন্দোবস্ত দেওয়া ভূমিকে কায়েমী স্বত্ব বলে।



মৌরশী (Heritable): পুরুষানুক্রমে কোন ভূমি ভোগদখল করাকে মৌরশী বলে।



মুদাফৎ : যার নামে প্রথম কোন জোতের সৃষ্টি হয়।



বায়া দলিল: ‘বায়া দলিল’ অর্থ সংশ্লিষ্ট ভূমির পূর্ব মালিকের দলিল। কোন ভূমি বা ভূমি খণ্ড যে যে দলিল মুলে যতবার হস্তান্তর হয়েছে, তার প্রত্যেকটি দলিলই এক একটি বায়া দলিল। বায়া দলিল ভূমির মালিকানার ইতিহাস ও হস্তান্তরের ধারাবাহিকতা প্রকাশ করে। তাই জমি ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট জমির বায়া দলিল ভালভাবে যাচাই করতে হয়।



রায়ত : দখলী স্বত্ব বিশিষ্ট প্রজা ।



পত্তন (Settlement lease): সাময়িকভাবে বন্দোবস্তকৃত।



পত্তনি: সাময়িকভাবে বন্দোবস্তকৃত ভূমি।



জোত :



প্রজাবিলি : প্রজার অনুকুলে যথাযথ ভাবে বন্দোবস্তকৃত ভুমি।

চটান: বাড়ী সন্নিকটস্থ উচুঁ পতিত জমি।

চিটা: যে কাগজে ভূমির পরিমাণ লিপিবদ্ধ থাকে।

মৌয়াজি : মোট ভূমির পরিমাণ

স্থিতিবান : যে রায়তের স্বত্ব স্থায়ী।

মহাল : রাজস্ব আদায়ের জন্য নির্ধারিত এলাকা।

ইজা : চলমান। পূর্বের হিসাব থেকে স্থিত টেনে আনা।

কান্দা: এর অর্থ উচ্চ ভূমি।

হেবা : আরবি শব্দ, যার অর্থ দান।

গির্বি: এর অর্থ বন্ধক।

খিরাজ: এর অর্থ খাজনা।

কিত্তা: এর অর্থ দাগ বা প্লট।

বিতং : এর অর্থ বিস্তারিত ।

লাখেরাজ : এর অর্থ নিষ্কর।

দোং : এর পুর্ণরূপ “দোপ্তরে” যার অর্থ পিতা।

জং : এর পুর্ণরূপ “জওজিয়তে” যার অর্থ স্বামী।

আং : এর পুর্ণরূপ “আহলিয়ে” যার অর্থ স্বামী।

মং : এর পুর্ণরূপ “মবলগে” যার অর্থ মোট বা একত্রে।

সাং : এর পুর্ণরূপ “সাকিন”।

15/04/2022

ভূমি উন্নয়ন কর কী, কেন দেব, কীভাবে দেব?

জমির ওপর সরকার খাজনা কেন আদায় করে সেটা নিয়ে নানান মতবাদ থাকতে পারে। তবে জমির মালিকানা প্রমাণের বা জমিতে নিরঙ্কুশ ভোগ-দখলের বিষয়টি নিশ্চিত করার জন্য প্রাচীনকাল থেকেই কৃষকরা জমির খাজনা দিয়ে আসছেন। তখন খাজনা আদায়ের মাধ্যম ছিল অর্থ অথবা উৎপাদিতফসল। ১৯৭৬ সালে ‘ভূমি উন্নয়ন কর অধ্যাদেশ’ এর মাধ্যমে খাজনা শব্দটি বাদ দেওয়া হয়। বর্তমানে খাজনাই হলো- ভূমি উন্নয়ন কর। বাংলা সনের ভিত্তিতে ভূমি উন্নয়ন কর আদায় করা হয়। বছরে একবার ভূমি উন্নয়ন কর দিতে হয়।

ভূমি উন্নয়ন কর কী?
কোনো জমি ভোগ দখলের সুবিধা গ্রহণের জন্য সরকারকে প্রতি শতাংশ জমির জন্য বছরভিত্তিক যে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করতে হয় সেটাই হচ্ছে ভূমি উন্নয়ন কর। ভূমি উন্নয়ন কর দেয়ার পর দাতা দাখিলা পাওয়ার অধিকার লাভ করেন। এই দাখিলা জমির মালিকানা প্রমাণেরগুরুত্বপূর্ণ দলিল যা জমির নামজারি বা কেনা-বেচা এমনকি আরো ও অনেক ক্ষেত্রে দরকার হতে পারে।

ভূমি উন্নয়ন কর বকেয়া হলে কী করবেন?

ভূমি উন্নয়ন কর বছর বছর পরিশোধ করতে হয়। কিন্তু অনেকেরই ভূমি উন্নয়ন কর বকেয়া পড়ে থাকে। সঠিক ধারনা না থাকায় অনেকেই ভূমি উন্নয়ণ কর পরিশোধ করেন না। ফলে রেন্ট সার্টিফিকেট মামলা দায়েরসহ অনেক সমস্যা হতে পারে। এমনকি জমির মালিকানা হারাতে হতে পারে। এক্ষেত্রে একটি ভুল ধারণা রয়েছে- তিনবছরের বেশি বকেয়া বাকী থাকলে তা আদায় করা যায়না। আসলে তা ঠিক নয়। বিধিমালা এবিষয়টি স্পষ্ট করে দিয়েছে। তবে তিন বছরের মধ্যেই আদায়ের জন্য রেন্ট সার্টিফিকেট মামলা দায়ের করতে হয়।

এ মামলার মাধ্যমেই জমি নিলামে বিক্রি করা হয়। কোন ক্রেতা পাওয়া না গেলে সরকার এক টাকা দিয়ে এ জমি কিনে খাসজমিতে পরিণত করে তা ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দিতে পারে। এ কারণে প্রতি বছরইভূমি উন্নয়ন কর পরিশোধ করা উচিত। তবে বকেয়া পড়ে গেলে যেই বছর হতে কর বকেয়ারয়েছে তা ওই বছরের হার অনুযায়ী আদায় করতে হবে।

ভূমি উন্নয়ন করের হার:

বাংলা ১৩৭৮ সনে স্বাধীনতা অর্জিত হলে আগের অনাদায়ী সকল খাজনা মওকুফ করে বাংলা১৩৭৯ সন থেকে খাজনা ধার্য করা হয়। বাংলা ১৩৮২ সন পর্যন্ত কোন পরিবারের ২৫বিঘা বা ৮.২৫ একর এর উর্দ্ধে জমির জন্য খাজনা ও শিক্ষা কর ছিল। ২৫ বিঘার কমজমির জন্য শুধু শিক্ষা কর দিতে হতো। বাংলা ১৩৮৩ সন (১৯৭৬ সাল)থেকে বাংলা ১৩৮৮ সন পর্যন্ত ২৫ বিঘা পর্যন্ত বিঘা প্রতি (৩৩ শতাংশ) এর জন্য৯০ পয়সা এবং ২৫ বিঘার উর্দ্ধে বিঘা প্রতি ৫ টাকা খাজনা ছিল। বাংলা ১৩৮৯ সনথেকে বাংলা ১৩৯৩ সন পর্যন্ত ২ একর জমির জন্য শতাংশ প্রতি ৩ পয়সা, ২ একরথেকে ৫ একর পর্যন্ত জমির জন্য প্রথম দুই একরের জন্য ৬ টাকা এবং পরবর্তীপ্রতি শতাংশের জন্য ১৫ পয়সা। ৫ একর থেকে ১০ একর পর্যন্ত জমির জন্য প্রথম ৫একরের জন্য ৫১ টাকা এবং পরবর্তী প্রতি শতাংশের জন্য ৩৬ পয়সা। ১০ একর হতে ১৫একর পর্যন্ত প্রথম ১০ একরের জন্য ২৩১ টাকা এবং পরবর্তী প্রতি শতাংশের জন্য৬০ পয়সা। ১৫ একর থেকে ২৫ একর পর্যন্ত প্রথম ১৫ একরের জন্য ৫৩১ টাকা এবংপরবর্তী প্রতি শতাংশের জন্য ৬০ পয়সা। ২৫ একরের উপর হলে প্রথম ২৫ একরের জন্য১৪৮১ টাকা এবং পরবর্তী প্রতি শতাংশের জন্য ১ টাকা ৪৫ পয়সা।

বাংলা১৩৯৪ সন (১৯৮৭ সাল) থেকে বাংলা ১৪০১ সন (১৯৯৪ সাল) পর্যন্ত ২ একর জমির জন্যশতাংশ প্রতি ৩ পয়সা, সব মিলিয়ে এক টাকার কম নয়। ২ একর থেকে ৫ একর পর্যন্তজমির জন্য শতাংশ প্রতি ৩০ পয়সা। ৫ একর থেকে ১০ একর পর্যন্ত শতাংশ প্রতি ৫০পয়সা। ১০ একরের বেশি জমি হলে শতাংশ প্রতি ২ টাকা। বাংলা ১৩৯৮ সনের ১ বৈশাখথেকে ২৫ বিঘা বা ৮.২৫ একর পর্যন্ত কৃষি জমির ওপর থেকে সকল ধরনের করপ্রত্যাহার করা হয়।

বর্তমানে প্রচলিত ভূমি উন্নয়ন করের হার:
বর্তমানে ২০১৫ সাল থেকে ভূমি মন্ত্রনালয়ের ধার্য হার অনুযায়ী ভূমি উন্নয়ন কর আদায় করা হয়।

কৃষি জমির ক্ষেত্রে:
২৫বিঘা পর্যন্ত ভূমি উন্নয়ন কর মওকুফ। ২৫ বিঘার অধিক হতে ১০ একর পর্যন্তজমির জন্য প্রতি শতাংশ জমির জন্য ২ টাকা । চা/রাবার/ফল/ফুলের বাগানের ক্ষেত্রে চাবাগান, রাবার বাগান,আমবাগান অথবা ১ একরের উধ্বে কোনো জমিতে ফলের বাগানকিংবা ফুলের বাগান থাকলে জমির ক্ষেত্রে প্রতি শতাংশ জমির জন্য ১ টাকা ১০পয়সা।

পল্লী এলাকার আবাসিক জমির ক্ষেত্রে:
১৯৯০সালের ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়েলের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী পল্লী এলাকার বসবাসকারী কৃষি পরিবারের চাষের জমি এবং বসত বাড়ী কৃষি জমি হিসাবে গন্য করে কৃষি হারে ভূমি উন্নয়ন কর ধার্য হবে। তবে পল্লী এলাকার পাকা ভিটির বাড়ীর জন্য শতক প্রতি ১০ টাকা হারে কর দিতে হবে।

অকৃষি জমির ক্ষেত্রে:
কৃষিজমি বাদে অন্যান্য সকল জমিই অকৃষি কাজে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষিতরাখলে তা অকৃষি জমি বলে গণ্য হবে। সিটি করপোরেশন, পৌরসভা, বাজারের সকল জমিঅকৃষি জমি। তাতে কৃষি কাজ করা হলেও। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, গাজীপুর ওনারায়নগঞ্জ মহানগরীর মত ঘনবসতিপূর্ণ এলাকার আবাসিক জমির কর শতক প্রতি ৬০, বাণিজ্যিক ৩০০ টাকা এবং জেলা সদরের আবাসিক জমির কর শতক প্রতি ২০ টাকা, বাণিজ্যিক ৬০ টাকা এবং অন্যান্য সকল পৌর এলাকার আবাসিক জমির জন্য কর শতক প্রতি ২০ টাকা বাণিজ্যিক হার ৬০ টাকা। পৌরসভা ঘোষিত হয়নি এরূপ এলাকার আবাসিকপাকা ভিটি হার ২০ টাকা, বাণিজ্যিক ৪০ টাকা। শিল্প বা বাণিজ্যিক এলাকার ক্ষেত্রে শিল্পও বাণিজ্যিক কাজে ব্যবহৃত ভূমির জন্য যে পরিমাণ জায়গা শিল্প/বাণিজ্যিককাজে ব্যবহৃত হয় তার কর বাণিজ্যিক হারে হবে। আর যে পরিমাণ জমি আবাসিক কাজেব্যবহৃত হবে তার খাজনা আবাসিক হারে হবে। ২০১৫ সালের নতুন পরিপত্র অনুসারে অব্যবহৃত বা পতিত জমির কর কৃষি হারে (১ টাকা প্রতি শতাংশ) হবে। তার আগের কর বাণিজ্যিকহারে হবে।

ডেইরী ফার্ম/পোলট্রি পোলট্রি ফার্মের ক্ষেত্রে:
কৃষিজমিতে বাণিজ্যিক ভিত্তিতে গবাদি পশু পালন ও হাঁস মুরগি এর খামার স্থাপনকরা হলে সেই জমির পরিমাণ যাই হোক বাণিজ্যিক হারে কর হবে। শহর, উপশহর, পৌরসভা ও উপজেলা সদরে অবস্থিত বসতবাড়ী সংলগ্ন অকৃষি জমিতে ডিম, দুধ ও মাংসউৎপাদনের লক্ষ্যে স্থাপিত খামারে দুগ্ধবতী গাভীর সংখ্যা অনধিক ১৫ টি হলেএবং হাঁস মুরগীর সংখ্যা অনধিক ৫০০ টি হলে উক্ত খামারের ভূমিকর আবাসিক হারেহবে। সরকারী/আধা সরকারী ও স্বায়ত্বশাসিত সংস্থা কর্তৃক গবেষণামূলক কাজেরঅংশ হিসাবে প্রতিষ্ঠিত খামারের জমির খাজনা আবাসিক হারে আদায় করতে হবে৷যেকোন খামারে যান্ত্রিক পদ্ধতিতে দুধ ও মাংস প্রক্রিয়াজাত করে বিপনন বাবিক্রির ব্যবস্থা করলে ভূমিকর বাণিজ্যিক হারে হবে।

উল্লেখ্য, যে এসব খামারেরগোচারণ ভূমি বা হাঁস মুরগির খাদ্য উৎপাদনে ব্যবহৃত জমির কর আবাসিক হারেহবে ৷ এছাড়া খেলার মাঠ, স্টেডিয়াম, সুইমিং পুল,শরীর চর্চা কেন্দ্র এবংসরকারী সকল ক্রীড়া চত্বরের কর প্রতি শতাংশ ২ টাকা হারে হবে।

হস্তচালিত তাঁত ঘরের ক্ষেত্রে:
কোনোতাঁত ঘর তাতীর নিজস্ব বসতবাড়ীর অভ্যন্তরে বা গৃহসংলগ্ন হলে এবং তাঁতেরসংখ্যা সর্বাধিক ৫টি হলে এবং তাঁতগুলি সম্পূর্ণ হস্তচালিত ও তাঁতীর নিজস্ববা পরিবার ভুক্ত সদস্যের শ্রমে চালিত হয়ে থাকলে হস্তচালিত তাঁত শিল্প যেজমির উপর অবস্থিত উক্ত জমির কর আবাসিক হারে হবে। মজুরীর ভিত্তিতে বাইরেরলোক নিয়োগ করলে অথবা শক্তিচালিত তাঁত ব্যবহার করলে বা তাঁতীর বসত বাড়ীর অংশবিশেষে বাণিজ্যিক কার্যক্রম থাকলে ঐ জমির জন্য ভূমি উন্নয়ন কর বাণিজ্যিকহারে দিতে হবে।

পরিশোধের পদ্ধতি:
বাংলা সণের মধ্যেই ভূমি উন্নয়ন কর দিতে হবে। তবে ১ বছরের বকেয়া হলে সংশ্লিষ্ট বাংলা সনের ৩০শে চৈত্রের পরই উক্ত কর বকেয়া বলে গন্য হবে এবং মূল পাওনাকৃত করের সাথে ৬.২৫ হারে সুদ যোগ হবে এবং যতবছরের কর বাকী থাকবে ততগুন সুদ বেশী হবে এবং মূল করের সাথে যুক্ত হবে যেক্ষেত্রে ভূমি উন্নয়ন কর দিতে হয়না

(ক)২৫ বিঘার কম জমি থাকলে ৷স্টেটমেন্টভূক্ত জমি ২৫ বিঘার কম হলেও কর দিতেহবে। তবে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক অব্যাহতির আদেশ হলে ভূমি উন্নয়নকর মওকুফ হবে।

(খ) ক্ষুদ্র ও প্রান্তিক চাষী পর্যায়ে নিজে শারীরিকপরিশ্রম করে হাঁস-মুরগীর খামার/ডেইরী ফার্ম হিসাবে কোন জমি ব্যবহার করলে।(০.৫০ হতে ১.৪৯ একর পর্যন্ত জমির মালিককে প্রান্তিক চাষী এবং ১.৫০ হতে ২.৪৯একর পর্যন্ত জমির মালিককে ক্ষুদ্র চাষী বলা হয়)

(গ) ৫টির কম হস্তচালিত তাঁত জমির মালিক নিজে শারীরিক পরিশ্রম করে চালালে।

(ঘ)মসজিদ, ঈদগাহ, মন্দির, গীর্জা, প্যাগোডা, কবরস্থান, শ্মশানঘাট এর ভূমিউন্নয়ন কর জেলা প্রশাসক মওকুফ করতে পারেন। এরজন্য তার কাছে আবেদন করতে হবে।

মওকুফ দাখিলা নিয়ে ভ্রান্তধারণা:
২৫বিঘা বা ৮.২৫ একরের কম জমির মালিকেরা ২ টাকার একটি মওকুফ দাখিলা পাবেন।একাধিক বছরের জন্য একটি মওকুফ দাখিলাই যথেষ্ঠ। মনে রাখতে হবে- একে ভূমিউন্নয়ন কর হিসাবে বিবেচনা করা হয়না। বিবিধ আদায় হিসাবে গণ্য হয়। এজন্য প্রতিবছর ২ টাকার মওকুফ দাখিলা সংগ্রহের প্রয়োজন নেই।

ভূমির বিবরণ দাখিলে বাধ্যবাধকতা:
রাষ্ট্রীয়অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইন, ১৯৫০ এর ১৫১ ধারার ডি উপধারা অনুযায়ী কোনোকৃষি জমির মালিকের ২৫ বিঘার বেশী কৃষি জমির মালিক হওয়ার ৯০ দিনের মধ্যে নির্ধারিত ফরমে সহকারী কমিশনার (ভূমি) এর নিকট জমির বিবরণ দাখিল করতে বাধ্য থাকেন। আইনের ১৫১(ই) ধারা অনুযায়ী কোন ব্যক্তি ২৫ বিঘার বেশী কৃষিজমির মালিক হলে এবং উক্ত জমির বিবরনী দাখিল না করলে কিংবা ইচ্ছাকৃত ভাবেজমির তথ্য গোপন করলে তাকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে ৷ ১৫১ (এইচ) ধারাঅনুযায়ী বিবরনী বহির্ভূত জমি সরকার বরাবরে বাজেয়াপ্ত হয়ে যাবে। কারোমালিকানায় ২৫ বিঘার বেশি সম্পত্তি রয়েছে মর্মে সন্দেহ হলে সহকারী কমিশনার(ভূমি) উক্ত আইনের ৭৪(১) ধারা অনুযায়ী বিবরণী দাখিলের জন্য নোটিশ দিতেপারেন। অবাধ্য হলে দন্ডবিধির ১৭৫ ও ১৭৬ ধারা অনুয়ায়ী দন্ডনীয় অপরাধে অপরাধীহবেন।

জমির বিবরণী কমিয়ে আনতে করণীয়:
বিবরণীদাখিলকারীর মৃত্যু অথবা জমি বিক্রয়, দান ওয়াকফ ইত্যাদির ফলে অথবা কোনো ভাবেজমি হস্তান্তরের ফলে জমির পরিমাণ ২৫ বিঘার নীচে নেমে গেলে রাষ্ট্রীয়অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইন, ১৯৫০ এর ১৫১ ধারার (আই) উপধারা মতে জমিরমালিক অথবা তার উত্তরাধিকারীগণ সহকারী কমিশনার (ভূমি) এর নিকট ২৫ বিঘা জমিরবিবরণী কমিয়ে আনার জন্য তথা বিবরনী ভাংগার জন্য আবেদন করবেন। ১লাকার্তিকের পূর্বে আবেদন করতে হবে। উক্ত আবেদন পাবার পর সহকারী কমিশনার(ভূমি) প্রয়োজনীয় তদন্ত এবং শুনানীর ব্যবস্থা করে যথাযথ মনে করলে বিবরণীসংশোধন বা ভাংগার বা বিবরণী কমিয়ে আনার আদেশ দিবেন। আবেদনটি যদি মঞ্জুর হলেউক্ত আদেশটি ১লা কার্তিক হতে কার্যকর হয়। এজন্য পূর্বের বছরগুলোর করেরসঙ্গে প্রথম ৬ মাসের কর পরিশোধ করতে হবে। আর কার্তিক মাসের পর আবেদন করলেচলমান পুরো বছরের কর পরিশোধ করতে হবে।

তবে জমির পরিমাণ ২৫ বিঘারনীচে নেমে গেলেও তা কর্তৃপক্ষকে না জানানো পর্যন্ত জমির মালিককে ভূমিউন্নয়ন কর বা খাজনা পূর্বের বিবরণী মোতাবেকই দিতে হবে। অনেক কৃষি জমিরমালিকই কর মওকুফের সুবিধা লাভের আশায় প্রতারণামূলক জমি বন্টন করে জমি ২৫বিঘার নীচে কমিয়ে আনলেও আইনগত ভাবে কর বা খাজনা মওকুফের সুবিধা পাওয়া যাবেনা। বিবরণভুক্ত কোনো মালিকের জমি কেউ ক্রয় করলে

ক্রেতাকে তার নিজের নামেউক্ত জমির নাম জারি করে আলাদা না করা পর্যন্ত ক্রেতাকে পূর্বের বিবরণীমোতাবেকই উক্ত জমির খাজনা প্রদান করতে হবে। উত্তারাধিকার সূত্রে প্রাপ্তজমির বিবরণী ভাঙতে হলে ওয়ারিশদের মধ্যে আপোষ বণ্টনপূর্বক তা রেজিস্ট্রিকরে আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে। এছাড়াও বিবরণীভুক্ত জমি কেনার আগে ঐজমির ভূমি উন্নয়ন কর বাকী আছে কিনা তা যাচাই করে নেয়া দরকার। এছাড়া বড়অংকের ভূমি উন্নয়ন করের সম্মুখীন হওয়াই স্বাভাবিক।

প্রতিকারের জন্য কোথায় যেতে হবে?
বর্তমানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বা তহশিলদার ভূমি উন্নয়ন কর আদায় করে থাকেন।আগেই বলা হয়েছে-এরা কোন অসৎঅর্জনের জন্য বেশি কর ধার্য করলে অথবাএতদসংক্রান্ত কোনো ব্যাপারে সমস্যা সৃষ্টি হলে সহকারী কমিশনার (ভূমি) এরসঙ্গে যোগাযোগ করতে হবে। দাবি সম্পর্কে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)অথবা জেলা প্রশাসক এর কাছে ১৫ দিনের মধ্যে আপত্তি দাখিল করতে হবে। জেলা প্রশাসকের আদেশে কোনো ব্যক্তি সন্তুষ্ট না হলে সেই আদেশের বিরুদ্ধে ৪৫দিনের মধ্যে বিভাগীয় কমিশনারের নিকট আপিল করা যাবে। বিভাগীয় কমিশনারেরআদেশে কোন ব্যক্তি সন্তুষ্ট না হলে সেই আদেশের বিরূদ্ধেও ১৫ দিনের মধ্যেভূমি আপিল বোর্ডের কাছে আপিল করা যাবে।

বর্তমানে সরকার ভূমি সেবা আরো সহজ এবং হয়রানিমুক্ত করার জন্য নামজারির মতো অনলাইনেও ভূমি উন্নয়ন কর আদায়ের উদ্যোগ নিয়েছে। এ লক্ষে কাজ চলমান আছে। সরকারের রাজ্বস বাড়ানোর জন্য যেমন ভূমি উন্নয়ন কর আদায়ের হার বাড়ানো দরকার তেমনি সাধারণ মানুষকে নিজের জমির মালিকানা এবং দখল নিশ্চিত করার জন্য স্বেচ্ছায় ভূমি উন্নয়ন কর প্রদানে আগ্রহী হতে হবে।

লেখক:
মো. বিলাল হোসেন বিপ্লব
সহকারী কমিশনার (ভূমি), হরিরামপুর, মানিকগঞ্জ।

Address

Sylhet International University
Sylhet
3109

Alerts

Be the first to know and let us send you an email when ভূমি আইনবিদ্যাঃ SIU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to ভূমি আইনবিদ্যাঃ SIU:

Share