MC College, Sylhet - এম সি কলেজ, সিলেট

MC College, Sylhet - এম সি কলেজ, সিলেট দয়া করে কলেজের প্রাতিষ্ঠানিক তথ্য জানতে এম সি কলেজের এই ফ্যান পেইজের উপর নির্ভর করবেন না! The college was named after his maternal grandfather, Murari Chand.

মুরারিচাঁদ কলেজ
এম.সি. কলেজ, সিলেট
__________________________________________________________
প্রতিষ্ঠা ১৮৯২
ধরন বিভাগীয় কলেজ
ছাত্র প্রায় ১০,০০০
অবস্থান সিলেট, বাংলাদেশ
__________________________________________________________
মুরারিচাঁদ কলেজ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এটি সিলেট শহরের টিলাগড় এলাকায় অবস্থিত।মুরারিচাঁদ কলেজ বৃহত্তর সিলেটের সবচাইতে পুরনো শিক্ষাপ

্রতিষ্ঠান । প্রতিষ্ঠাকালের দিক দিয়ে এটি বাংলাদেশে প্রতিষ্ঠিত কলেজগুলোর মধ্যে ৭ম । কলেজটি ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয় । সেই সময় থেকে আজ অবধি মুরারিচাঁদ কলেজ বৃহত্তর সিলেটের শিক্ষা,সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্তপুর্ণ অবদান রেখে চলেছে ।
________________________________________________________________

প্রতিষ্ঠার পটভুমি:
________________________________________________________________

মুরারিচাঁদ কলেজ ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সিলেটের প্রক্ষাত শিক্ষানুরাগি রাজা গিরিশচন্দ্র রায় এটি প্রতিষ্ঠা করেন। কলেজটির নামকরন করা হয় তাঁর প্রমাতামহ মুরারিচাঁদ এর নামে ।পুর্বে কলেজটি সিলেটের বন্দর বাজারের নিকট রাজা জি. সি. উচ্চ বিদ্যালয় এর পাশে অবস্থিত ছিল।১৮৯১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজটিতে এফ. এ. ক্লাশ খোলার অনুমতি দিলে ১৮৯২ সালের ২৭ জুন আনুষ্ঠানিকভাবে মুরারিচাঁদ কলেজের যাত্রা শুরু হয় । সেসময় ছাত্রদের বেতন ছিল ৪ টাকা এবং ১ম বিভাগে এন্ট্রান্স পাশকৃতদের জন্য বিনা খরচে পড়ার ব্যবস্থা ছিল ।
১৮৯২ সাল থেকে ১৯০৮ সাল পর্যন্ত রাজা গিরিশচন্দ্র রায় নিজেই কলেজটির সকল খরচ বহন করেন। ১৯০৮ সালে রাজা মারা গেলে কলেজটি সরকারী সহায়তা চায়। তখন থেকে কলেজটি সরকারী সহায়তায় পরিচালিত হতে থাকে। এরপর ১৯১২ সালে কলেজটি পুর্নাঙগ সরকারী কলেজ রুপে আত্মপ্রকাশ করে। একই বছর তৎকালীন আসামের চিফ কমিশনার স্যার আর্চডেল আর্ল কলেজটিকে ২য় শ্রেণীর কলেজ থেকে ১ম শ্রেণীর কলেজে উন্নীত করেন ।
১৯১৩ সালে কলেজে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ক্লাস চালু হয়। পরবর্তীতে জননেতা আব্দুল মজিদ (কাপ্তান মিয়া) সহ আরো অনেকে মিলে ১৮০০০ টাকা অনুদান দিলে কলেজটিতে স্নাতক শ্রেণী চালু হয়।
১ম বিশ্বযুদ্ধ ও অন্যান্য নানা সমস্যার কারনে কলেজের ক্যাম্পাস পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়। তখন কলেজ থেকে ৩ কি. মি.দুরে থ্যাকারে টিলায় ( বর্তমান টিলাগড়) ১২৪ একর ভুমি নিয়ে বিশাল ক্যাম্পাসে কলেজ স্থানান্তর করা হয়। সে সময় কলেজের ছাত্র স্ংখা ছিল ৫৬৮ জন । ১৯২১ সালে তৎকালীন আসামের গভর্ণর স্যার উইলিয়াম মরিস কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।১৯২৫ সালে ভবন নির্মাণ সম্পন্ন হলে তা উদ্ভোদন করেন তৎকালীন আসামের গভর্ণর স্যার উইলিয়াম রীড ।
১৯৪৭ এর দেশ বিভাগের পুর্ব পর্যন্ত কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল । দেশ বিভাগের পর এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসে ।পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে ১৯৬৮ সালে কলেজটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়, এবং সর্বশেষ ১৯৯২ সালে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর দেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজ এর মত মুরারিচাঁদ কলেজটিকেও বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়এর অধিভুক্ত করা হয় এবং অধ্যাবধি রয়েছে ।
________________________________________________________________

ক্যাম্পাস
________________________________________________________________

১২৪ একর ভূমির উপর অবস্থিত মুরারিচাঁদ কলেজের সুবিশাল ক্যাম্পাস। ছায়া সুনিবিড় এই বিশাল প্রাঙ্গনে একটি ক্যান্টিন, একটি সুদৃশ্য মসজিদ, ছাত্র-ছাত্রীদের আবাসিক হোস্টেল,বিভিন্ন বিভাগীয় ভবন এবং বিশাল একটি খেলার মাঠ রয়েছে। ক্যাম্পাসের পুর্বে রয়েছে সিলেট সরকারী কলেজ, এবং উত্তরে রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ । এছাড়াও কলেজের পাশেই রয়েছে টিলাগড় ইকো পার্ক । কলেজের ভিতরে একটি বেশ বড় পুকুর আছে যা কলেজের সৌন্দর্যকে বহুগুনে বৃদ্ধি করেছে ।
________________________________________________________________

অনুষদ ও বিভাগসমুহ
---------------------
কলা অনুষদ
---------------------
ইংরেজি বিভাগ
বাংলা বিভাগ
ইতিহাস বিভাগ
দর্শন বিভাগ
উর্দু বিভাগ
ইসলামের ইতিহাস ও স্ংস্কৃতি বিভাগ

বিজ্ঞান অনুষদ
---------------------
উদ্ভিদবিজ্ঞান বিভাগ
রসায়ন বিভাগ
গণিত বিভাগ
পদার্থবিজ্ঞান বিভাগ
মনোবিজ্ঞান বিভাগ
প্রাণীবিজ্ঞান বিভাগ
পরিস্ংখ্যান বিভাগ

সমাজবিজ্ঞান অনুষদ
---------------------
অর্থনীতি বিভাগ
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
সমাজবিজ্ঞান বিভাগ

ব্যবসায় শিক্ষা অনুষদ
---------------------
হিসাব বিজ্ঞান বিভাগ
________________________________________________________________

একাডেমিক সুযোগ সুবিধা
________________________________________________________________

একাডেমিক ভবন
---------------------
বর্তমানে কলেজে ৯ টি একাডেমিক ভবন রয়েছে। এ ভবনগুলো প্রধানত শ্রেণীকক্ষ, লাইব্রেরী ও প্রশাসনিক কাজে ব্যবহার করা হয়। বেশিরভাগ বিভাগেরই নিজস্ব ভবন রয়েছে ।

লাইব্রেরী
---------------------
এই কলেজের লাইব্রেরীটি সমগ্র সিলেটের এমনকি বাংলাদেশেরই একটি অন্যতম প্রাচীন লাইব্রেবী। বর্তমানে এই লাইব্রেবীতে ৬০,০০০-এর অধিক বই রয়েছে।
একই সাথে সকল বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নিজস্ব সেমিনার লাইব্রেরী রয়েছে ।
বোটানিক্যাল গার্ডেন ও জ্যুওলজিক্যাল মিউজিয়াম
---------------------
কলেজ ক্যাম্পাসে ১টি ছোটখাট বোটানিক্যাল গার্ডেন আছে । এই বোটানিক্যাল গার্ডেনটি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগ রক্ষনাবেক্ষন করে থাকে । এটি সমগ্র সিলেটের একমাত্র বোটানিক্যাল গার্ডেন ।
এছাড়া কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগে একটি জ্যুওলজিক্যাল মিউজিয়াম আছে ।এতে বিভিন্ন ধরনের প্রাণীর একটি বিশাল সংগ্রহ রয়েছে ।

কলেজের সুযোগ সুবিধা
---------------------
হোস্টেল
---------------------
বর্তমানে কলেজে ২টি হোস্টেল রয়েছে।একটি ছাত্রদের ও অপরটি ছাত্রীদের জন্য ।ছাত্রদের হোস্টেলটি ৬ টি ব্লকের সমন্বয়ে গঠিত যার মধ্যে একটি ব্লক হিন্দু ছাত্রদের জন্য এবং বাকি ৫ টি ব্লক মুসলমান ছাত্রদের জন্য। এছাড়াও ছাত্রীদের জন্যও একটি বিশাল হোস্টেল রয়েছে ।

খেলার মাঠ
---------------------
ছাত্রদের হোস্টেলের উল্টোপাশে রয়েছে কলেজের নিজস্ব খেলার মাঠ ।

কলেজ ক্যান্টিন
---------------------
কলেজের অভ্যন্তরে রয়েছে একটি ক্যান্টিন যা কলেজের ছাত্র-ছাত্রীদের কলেজে থাকাকালীন সময়ে খাবারের চাহিদা পুরন করে ।

পোস্ট অফিস
---------------------
কলেজ ক্যাম্পাসের পাশে রয়েছে বাংলাদেশ ডাক বিভাগ এর একটি পোস্ট অফিস । এই পোস্ট অফিসটি থাকায় হোস্টেলে অবস্থানরত ছাত্র-ছাত্রীদের তাদের পরিবারের সাথে সহজে যোগাযোগ করা সম্ভব হচ্ছে ।

সহশিক্ষা কার্যক্রম
________________________________________________________________
মুরারিচাঁদ কলেজে বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রম চালু রয়েছে, সেগুলো হল
১/ মোহনা সাংস্কৃতিক সংগঠন

২/ বি. এন. সি. সি. : কলেজের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর ময়নামতি ব্যাটলিয়ন এর অধীন একটি প্লাটুন রয়েছে ।

৩/ রোভার স্কাউট

৪/ ডিবেটিং ক্লাব

৫/ ম্যাথ ক্লাব
________________________________________________________________

সাংস্কৃতিক কার্যক্রম
________________________________________________________________

প্রতিবছর মুরারিচাঁদ কলেজে বাংলা নববর্ষ এর অনুষ্ঠান বেশ জাকজমকভাবে উদযাপিত হয় । বসন্ত উৎসব এর আয়োজন করে মোহনা সাংস্কৃতিক সংগঠন। সকল পেশার,সকল শ্রেণীর মানুষ এই অনুষ্ঠানে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করে, যা এই অনুষ্ঠানকে এতদঞ্চলের সবচাইতে জাকজমকপুর্ণ আয়োজনে পরিণত করেছে ।


বিখ্যাত ছাত্র-ছাত্রী
________________________________________________________________
নীহার রঞ্জন রায় , বিখ্যাত ঐতিহাসিক ।
মোহাম্মদ আতাউল করিম, বাংলাদেশী পদার্থবিজ্ঞানী
আবু তাহের , বিখ্যাত মুক্তিযোদ্ধা ও বামপন্থি রাজনীতিবিদ ।
সাইফুর রহমান , বাংলাদেশ সরকার এর সাবেক অর্থমন্ত্রী।
এম এ রশিদ , বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর প্রথম উপাচার্য।
__________________________________________________________________
__________________________________________________________________
__________________________________________________________________
::History::
__________________________________________________________________
M C College was established in 1892 by a local nobleman called Raja Girish Chandra Roy. It was located beside the present Raja G C School. At the beginning it was a proprietary college. Raja himself used to fund the college. From 1892 to 1908 (16 years) until the death of the Raja it remained proprietary. In 1908, right after the death of the Raja, the college had to apply for government help. Then it become an 'aided' college. For four years it remained 'aided'. In 1912 the college become fully government administered and was considered as an affiliated college of the University of Calcutta. In 1925 the college moved to its current campus at Thackarey Hills (now Tilagarh). In 1942 the Golden Jubilee of the college was observed by the publishing of the Murari Chand College Golden Jubilee Volume. Currently, all the students of HSC first year had obtained GPA 5 in SSC. For more details go to the M C College website. Academics
_______________
Departments
Bangla
Botany
Chemistry
Economics
English
History
Islamic History and Culture
Islamic Studies
Mathematics
Philosophy
Physics
Political Science
Psychology
Statistics
Sociology
Zoology

::Infrastructure::
__________________________________________________________________

Academic buildings
_______________
Presently there are nine academic buildings in the college. They consist of classrooms, library, department offices, etc. and mainly used to conduct classes. Almost all of the departments have their own academic buildings. Library
_______________
The central library of the college is one of the oldest in the region. It houses a huge number of volumes; many of them are rare. The library is widely used by researchers. It holds more than 90,000 books. Hostel
_______________
There are two hostels for boys and girls which provide accommodation. The boys hostel consists of six blocks. Cultural activities
_______________
Students of M.C. College, every year participate and win in many national & international debate, singing, dance, speech, reciting poem, drama etc competition. Every year M C College organizes the celebration of Pahela Baishakh (Bangla New Year). People of all class and profession take part in the procession which makes it one of the most colourful events of the day.

::Notable alumni::
__________________________________________________________________

Mohammad Ataul Karim, prominent Bangladeshi American scientist; vice president for research, Old Dominion University, USA; North American editor, Optics and Laser Technology

Niharranjan Ray, historian

Abu Taher, famous freedom fighter and leftist politician

M Altaf Hossain, former editor of Dawn

Saifur Rahman, former finance minister of Bangladesh

Late Lalit Kumar Bhattacharjee, former advocate, Karimganj, India

Late Ramendra Kumar Bhattacharjee

Late Jyanendranath Sharma, former mathematics professor, Karimganj College, Karimganj, India

Dr Abdus Shahid Khan, a well-known local doctor and humanitarian, providing free treatment for the poor, children and elderly. He is also a published poet. Source: http://en.wikipedia.org/wiki/Murari_Chand_College.

সকল বীর ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা 🇧🇩
20/02/2026

সকল বীর ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা 🇧🇩

প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পালিত হয় সুন্দরবন দিবস।এই দিবস পালনের মূল উদ্দেশ্য হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন...
13/02/2026

প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পালিত হয় সুন্দরবন দিবস।
এই দিবস পালনের মূল উদ্দেশ্য হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এর জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করা।

আন্ডারগ্রাজুয়েট থিসিসের আগেই পিএইচডির অফারসিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ২০১৯/২০ সেশনের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী...
31/01/2026

আন্ডারগ্রাজুয়েট থিসিসের আগেই পিএইচডির অফার

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ২০১৯/২০ সেশনের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মায়াজ উদ্দিন গাজীর একাডেমিক যাত্রা ছিল পরিকল্পিত, কিন্তু তার পিএইচডি পথচলার গতি ছিল অনেকটাই অপ্রত্যাশিত ও দ্রুতগতির।

২০২৫ সালের ২২ জুলাই ছিল তার থিসিস ডিফেন্সের নির্ধারিত সময়। কিন্তু তারও আগেই, জুন মাসের মধ্যেই, মাত্র নয়টি ইমেইল পাঠিয়ে তিনি দুটি পিএইচডি ইন্টারভিউয়ের সুযোগ পান। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—দুটিতেই প্রফেসরদের কাছ থেকে আসে পজিটিভ সাড়া। থিসিস তখনও শেষ হয়নি, কিন্তু তার গবেষণা প্রোফাইল ও কাজের গভীরতাই আগ্রহ তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে।

সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের University of Miami–কে নিজের চূড়ান্ত গন্তব্য হিসেবে বেছে নেন। এটি একটি R1 ক্যাটাগরির রিসার্চ ইউনিভার্সিটি—যেখানে গবেষণার সুযোগ ও অবকাঠামো যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের মধ্যে পড়ে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেই প্রফেসরের অধীনে তিনি কাজ করতে যাচ্ছেন, তিনি একই সঙ্গে ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট চেয়ার ও হেড। পাশাপাশি বিল্ডিং ও কনস্ট্রাকশন রিসার্চে তিনি বিশ্বব্যাপী শীর্ষ ১ শতাংশ গবেষকের একজন—Elsevier এবং Stanford University–এর যৌথ র‍্যাংকিং অনুযায়ী।

স্বল্প সময়ের প্রস্তুতির মধ্যেই আন্তর্জাতিক পরীক্ষাগুলো সম্পন্ন করতে হয়েছে মায়াজকে। মাত্র ২০ দিনের প্রস্তুতিতে আইএলটিএস পরীক্ষায় তিনি অর্জন করেন ৬.৫ ওভারঅল ব্যান্ড (লিসেনিং ৭.৫, রিডিং ৭, রাইটিং ৬, স্পিকিং ৬)। সাধারণত প্রয়োজনীয় GRE পরীক্ষাটি তার ক্ষেত্রে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ওয়েভ করে দেয়—যা তার একাডেমিক ও গবেষণা প্রোফাইলের শক্তিরই প্রতিফলন।

University of Miami সাধারণত পিএইচডি শিক্ষার্থী নেয় ফল সেমিস্টারে। তবে তার প্রফেসরের আগ্রহ ও সহযোগিতার কারণে মায়াজ স্প্রিং সেমিস্টারেই পিএইচডি শুরু করার সুযোগ পান—যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য খুবই বিরল একটি সুবিধা।

গবেষণার দিক থেকেও তার প্রোফাইল ছিল শক্তিশালী। কংক্রিটভিত্তিক গবেষণায় তার রয়েছে মোট ১৪টি কনফারেন্স পেপার। পাশাপাশি প্রকাশিত হয়েছে ৩টি জার্নাল আর্টিকেল—যার মধ্যে একটি কিউ১ জার্নালে এবং দুটি কিউ৩ জার্নালে। এই গবেষণাগুলোই তাকে গ্লোবাল রিসার্চ কমিউনিটিতে দৃশ্যমান করে তোলে।

মায়াজ উদ্দিন গাজীর গল্পটি দেখায়—সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, সীমিত প্রস্তুতিতেও আত্মবিশ্বাস এবং গবেষণার প্রতি ধারাবাহিক মনোযোগ থাকলে বাংলাদেশের পাবলিক ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেও বিশ্বের শীর্ষ R1 রিসার্চ ইউনিভার্সিটিতে পিএইচডি যাত্রা সম্ভব। এটি শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়; বরং ভবিষ্যৎ গবেষক হতে চাওয়া শিক্ষার্থীদের জন্য এক বাস্তব অনুপ্রেরণা।

© পাবলিকিয়ান

বার্ষিক ক্রীড়া ২০২৬ফাইনাল ও পুরস্কার বিতরণী ২৮ জানুয়ারি, ২০২৬ খ্রি.মুরারিচাঁদ কলেজ, সিলেট।
28/01/2026

বার্ষিক ক্রীড়া ২০২৬
ফাইনাল ও পুরস্কার বিতরণী

২৮ জানুয়ারি, ২০২৬ খ্রি.
মুরারিচাঁদ কলেজ, সিলেট।

আমাদের পদ্মপুকুর 💮📸 Anis Mahmud
24/01/2026

আমাদের পদ্মপুকুর 💮

📸 Anis Mahmud

এমসি কলেজ, সিলেট এর প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর এএনএম মাহবুব আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।মহ...
22/01/2026

এমসি কলেজ, সিলেট এর প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর এএনএম মাহবুব আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মহান আল্লাহ তার বান্দাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন। আমিন।

ক্যাম্পাস সাংবাদিকতায় আগ্রহী এমসি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’তে সহযোগী সদস্য হতে আজই ফরম ...
11/01/2026

ক্যাম্পাস সাংবাদিকতায় আগ্রহী এমসি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’তে সহযোগী সদস্য হতে আজই ফরম সংগ্রহ করুন।

ওয়েবসাইট: https://mccollegeru.org/
ফরম: https://mccollegeru.org/notices/
ইমেইল: [email protected]
প্রয়োজনে: 01789-756592, 01759-099131

Happy New Year 2026
01/01/2026

Happy New Year 2026

প্রফেসর গোলাম আহমদ খানঅধ্যক্ষমুরারিচাঁদ কলেজ, সিলেট।আপনার দীর্ঘ কর্মজীবনের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। অবসরজীবনের প্র...
01/01/2026

প্রফেসর গোলাম আহমদ খান
অধ্যক্ষ
মুরারিচাঁদ কলেজ, সিলেট।

আপনার দীর্ঘ কর্মজীবনের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। অবসরজীবনের প্রতিটি দিন যেন সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও আনন্দে ভরপুর হয়। শুভেচ্ছা।

❝বিশ্ব কবির সোনার বাংলানজরুলের বাংলাদেশ।❞কলা ভবনমুরারিচাঁদ কলেজ, সিলেট।
16/12/2025

❝বিশ্ব কবির সোনার বাংলা
নজরুলের বাংলাদেশ।❞

কলা ভবন
মুরারিচাঁদ কলেজ, সিলেট।

মহান বিজয় দিবস ২০২৫মুরারিচাঁদ কলেজ, সিলেট।১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি.
16/12/2025

মহান বিজয় দিবস ২০২৫

মুরারিচাঁদ কলেজ, সিলেট।
১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি.

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত চূড়ান্ত বিজয়ের গৌরবময় দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা।মহান বিজয় দিবস...
16/12/2025

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত চূড়ান্ত বিজয়ের গৌরবময় দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🇧🇩

Address

সিলেট
Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when MC College, Sylhet - এম সি কলেজ, সিলেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share