28/09/2024
২৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ দুপুর ২ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট - এর মিনি অডিটরিয়ামে ইনকিলাব ফোরামের আয়োজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন-আদর্শ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সাজেদুল করিম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমগ্র মানব জাতির জন্য আদর্শ এবং প্রেরনার মানদন্ড। বিপথগামী মানবজাতির হেদায়াতের জন্য তিনি সর্বশেষ্ঠ শিক্ষক।
তিনি আরো বলেন, নবীজি সারা জীবন বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য কাজ করে গেছেন। বৈষম্য বিরোধী জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সে বাংলাদেশে বৈষম্যের স্থান হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন।
আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার এবং বিশিষ্ট লেখক ও গবেষক মুসা আল হাফিজ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মতিউর রহমান।