আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ - Azad dini adara

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ - Azad dini adara

আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ - Azad dini adara আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ - Azad dini adara [কওমী মাদরাসা বোর্ড বাংলাদেশ] এর অফিসিয়াল পেইজ

Azad Dini Adara-e- Talim Bangladesh
This is the official page of a Qawmi Madrasa Education Board in Bangladesh. Stay connected for academic notices, exam schedules, results, and all board-related updates.

ছুটির বিজ্ঞপ্তি
25/05/2026

ছুটির বিজ্ঞপ্তি

নিয়োগ আবেদন ফরম লিংক কমেন্টে.....
21/05/2026

নিয়োগ আবেদন ফরম লিংক কমেন্টে.....

23/04/2026

শোকবার্তা

إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আযাদ দ্বীনী এদারা'র সম্মানিত সহ-সভাপতি, রেঙ্গা মাদরাসার মুহতামিম, শায়খ মাওলানা মুহিউল ইসলাম বুরহান সাহেবের পরম শ্রদ্ধেয় আম্মাজান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর ইন্তেকালে বোর্ড-কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি—তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, কবরকে প্রশস্ত ও নূরানী করে দেন এবং যাবতীয় গুনাহসমূহ ক্ষমা করে দেন।

পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, বিশেষ করে মাওলানা মুহিউল ইসলাম বুরহান সাহেবকে এই শোক সহ্য করার তাওফীক দান করুন—এই দোয়া করছি। আল্লাহ তাআলা তাঁদেরকে ধৈর্য ধারণের তাওফীক দান করুন এবং এই শোককে তাঁদের জন্য সওয়াবের কারণ হিসেবে কবুল করুন।

-(মাও.) আব্দুল বছীর
মহাসচিব
আযাদ দ্বীনী এদারা

আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ -এর অধীনে ০৩ দিন ব্যাপী কেন্দ্রীয় নূরানী মুআল্লিম জোড় চলছে।
13/04/2026

আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ -এর অধীনে ০৩ দিন ব্যাপী কেন্দ্রীয় নূরানী মুআল্লিম জোড় চলছে।

05/04/2026
১৪৪৭-৪৮ হিজরি মুতাবিক ২০২৬-২৭ ঈসায়ি সনের নেসাবে তা'লীম ও পাঠ্যসূচি-পুরুষ শাখার নেসাব লিংকhttps://azaddiniadarah.com/blog...
31/03/2026

১৪৪৭-৪৮ হিজরি মুতাবিক ২০২৬-২৭ ঈসায়ি সনের নেসাবে তা'লীম ও পাঠ্যসূচি-
পুরুষ শাখার নেসাব লিংক
https://azaddiniadarah.com/blog/2020/08/23/syllabus-male/
মহিলা শাখার নেসাব লিংক
https://azaddiniadarah.com/blog/2020/08/23/syllabus-female/

পাঠ্যতালিকা (পুরুষ শাখা) August 23, 2020 পাঠ্যতালিকা (পুরুষ শাখা) 13,300 Views Share Facebook Twitter LinkedIn

সানি নজরের আবেদন বিষয়ক নির্দেশনা
26/03/2026

সানি নজরের আবেদন বিষয়ক নির্দেশনা

14/03/2026

আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ-এর ১৪৪৭ হিজরি সনের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ

অদ্য ২৪ রামাযান ১৪৪৭ হিজরি, মুতাবিক ১৪ মার্চ ২০২৬ ঈসায়ি রোজ শনিবার আযাদ দ্বীনী এদারা’র ১৪৪৭ হিজরির কেন্দ্রীয় পরীক্ষার প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। দুপুর ১২ টায় সহকারি মহাসচিবের কাছে পরীক্ষা বিভাগ কর্তৃক আনুষ্ঠানিক ভাবে ফলাফলের রিপোর্ট হস্তান্তর করার পর সকলের জন্য অনলাইনে উন্মুক্ত করা হয়েছে।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি মহাসচিব মাও. এনামুল হক, মাও. মুশতাক আহমদ খাঁন, নাযিমে ইমতেহান মাও. ইউসুফ খাদিমানি, নাইবে নাযিমে ইমতেহান মাও. সৈয়দ আব্দুর রহমান, নাযিমে নশর ও এশাআত মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, সাব-কমিটির সদস্য মাও. ফখরুযযামান প্রমুখ।

ফলাফলের সংক্ষিপ্ত পরিসংখ্যান পেশ করেন নাযিমে ইমতেহান মাও. ইউসুফ খাদিমানি।

পেশকৃত রিপোর্টের বর্ণনা মতে হিফয, ফযিলত, সানা. উলয়া/ সানা. (বানাত), সানা. আম্মাহ, মুতা., ইবতেদায়ি এবং নূরানী স্তরে ১১৫০টি মাদরাসা থেকে মোট ২৬৯৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে ৪৭৭২ জন মুমতায, ৭৭৩৯ জন জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ), ৪৯৫৯ জন জায়্যিদ (২য় বিভাগ), ৬২৬২ জন মাকবুল (৩য় বিভাগ) লাভ করে উত্তীর্ণ হয়েছে। সর্বমোট কৃতকার্য পরীক্ষার্থী সংখ্যা ২৩৭৩২ জন, পাসের হার: ৮৭.৯৫%।

ব্যক্তিগত ফলাফল এর লিংক : https://azaddiniadarah.com/result/

সকল মারহালার মাদরাসাওয়ারি ফলাফল এর লিংক: https://shorturl.at/d5n6P

- বার্তা প্রেরক
মাহফুয নাদীম
সচিব, পরীক্ষা বিভাগ

ফলাফল প্রকাশ সম্পর্কিত ঘোষণা
08/03/2026

ফলাফল প্রকাশ সম্পর্কিত ঘোষণা

Address

Adara Bhaban, Sobhanighat
Sylhet
3100

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ - Azad dini adara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ - Azad dini adara:

Share