Sylhet Engineering College Admission Aid

Sylhet Engineering College Admission Aid ইঞ্জিনিয়ারিং কলেজের সকল ভর্তি তথ্য প?

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক ( বিএসসি ইঞ্জিঃ) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ১৫ অক...
03/10/2019

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক ( বিএসসি ইঞ্জিঃ) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ১৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে।

***আগামী ২৩ নভেম্বর ২০১৯ তারিখ অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা
***আবেদন প্রক্রিয়া ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে।

*** ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং কলেজের তিনটি বিভাগে (সিএসই,ইইই,সিভিল)৬০ জন করে মোট ১৮০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে।

খুব শীগ্রই(২/১ দিনের মধ্যে) সার্কুলার ওয়েবসাইটে পাওয়া যাবে। তারপর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

বিস্তারিত

Sylhet Engineering College SEC Admission Notice Circular SUST Shahjalal University RootSoft IT Bangladesh সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ

ভর্তি আপডেটআজ ২৫০ জনের মধ্যে ১৮১ জন(কোটা ৩ জন) সহ ১৮৪ জন ভর্তি হয়েছে। তাই আসন সংখ্যা শেষ। আপাতত ভর্তি কার্যক্রম শেষ। পরব...
10/12/2018

ভর্তি আপডেট

আজ ২৫০ জনের মধ্যে ১৮১ জন(কোটা ৩ জন) সহ ১৮৪ জন ভর্তি হয়েছে। তাই আসন সংখ্যা শেষ। আপাতত ভর্তি কার্যক্রম শেষ। পরবর্তীতে যদি কেউ ভর্তি বাতিল করে তাহলে আবার ওয়েটিং লিস্ট ডাকা হতে পারে। তাই অপেক্ষ্যমান যারা আছো তারা পরবর্তী ডাকের জন্য অপেক্ষা করতে পারো।

*** ভর্তি হওয়া ১৮৪ জনকে অভিনন্দন

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তির জন্য সাক্ষাৎকারের সময়সুচি ও নির্দেশিকা। র‍্যাঙ্ক : ১ থেকে ২৫০ পর্যন্ত সাক্ষাৎকারের সময় : ...
02/12/2018

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তির জন্য সাক্ষাৎকারের সময়সুচি ও নির্দেশিকা।
র‍্যাঙ্ক : ১ থেকে ২৫০ পর্যন্ত
সাক্ষাৎকারের সময় : ১০ ডিসেম্বর ২০১৮,সকাল ৯ঘটিকা
স্থানঃনীচতলা,একাডেমিক বিল্ডিং–এ,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

01/12/2018
23/11/2018

আগামীকালের ভর্তি পরীক্ষার জন্য কিছু নির্দেশনাঃ

১। ভর্তি পরীক্ষা ২৪ নভেম্বর'১৮ ,সকাল ১০ টায় ৷
২। ভর্তি পরীক্ষা ক্যাম্পাসে হবে।
৩। এডমিট কার্ড দুই কপি প্রিন্ট করতে হবে। যারা এক কপি প্রিন্ট করেছো তারা আরেক কপি প্রিন্ট করে নাও।
৪। পরীক্ষার দিন ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি নিয়ে আসতে হবে। ছবির পিছনে পরীক্ষার্থীর নাম ও রোল নম্বর অবশ্যই লিখতে হবে। ছবি সত্যায়িত করার দরকার নাই ।
৫। পরীক্ষার হলে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া কোন ধরণের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। এমনকি ঘড়িও। সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর হচ্ছে: fx-100MS,fx-991MS,fx-991ES,fx-991ES Plus এইগুলা।
৬। পরীক্ষার ১৫ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।

সবার জন্য শুভ কামনা রইল।

Seat Plan..
23/11/2018

Seat Plan..

19/11/2018

লোকেশনঃ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ,আলুরতল রোড,টিলাগড়,সিলেট-৩১০০

সিলেট আসতে যত সময় লাগেঃ
ঢাকা থেকে সিলেট আসতে সময় লাগে ৫-৬ ঘন্টা।(যানযটের উপর নির্ভর করে সময় কিছু বেশিও লাগতে পারে)। দেশের উত্তরবঙ্গ থেকে আসবা তারা রাত ৯-১০ টার বাসে আসতে পার। আর যারা চট্টগ্রাম-কুমিল্লা থেকে আসবে তাদের জন্য পারফেক্ট সময় রাত ১০-১১ টা। যশোর-খুলনা থেকেও রাত ৯-১০ টা পারফেক্ট সময়। বরিশাল থেকেও রাত ৯-১০ টায় আসা যেতে পারে।যারা ট্রেন আসার চিন্তা-ভাবনা করছ, তাদের বলব রাতের ট্রেনে আসার জন্য। তোমাদের স্ব স্ব এলাকা থেকে রাতে যে ট্রেন সিলেট আসে সেটাই আসবা তোমরা। তাহলে ভোরবেলা সিলেট এসে নামতে পারবা।
কিভাবে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আসা যাবেঃ বাস-ট্রেন যেটাতেই আস না কেন,তোমাদের নামিয়ে দেয়া হবে কদমতলী নামক একটা জায়গায়।সেখান থেকে ক্যাম্পাসে আসার উপায় হলো

১।রিক্সা/সিএনজি নিয়ে সরাসরি ক্যাম্পাসে আসা যায়। রিক্সায় ভাড়া নিবে ১০০ টাকার মত। রিক্সাওয়ালাকে বলতে হবে- " সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে যাব।টিলাগড় আলুরতল রোড(কৃষি ভার্সিটির পাশে) " । সিএনজি তে ভাড়া নিবে ১৫০-২০০ টাকা। বেশিও নিতে পারে।তোমাদের কথা শুনেই বুঝবে সিলেটের ভাহিরের স ভাড়া বেশি চাইবে।

২।প্রথমে কদমতলী থেকে সিএনজি করে আসতে হবে আম্বরখানা নামক স্থানে। ভাড়া ২০ টাকা। সেখান থেকে আবার অটো/সিএনজি যেতে হবে বালুচর পয়েন্ট নামক স্থানে। ভাড়া ১০ টাকা। এখান থেকে আবার অটোতে/রিক্সা করে যেতে হবে বালুচর নয়াবাজার নামক স্থানে। ভাড়া ৫/১০ টাকা। এখান থেকে পায়ে হেটে কৃষি ভার্সিটির পেছনের গেট দিয়ে কৃষি ভার্সিটিতে প্রবেশ করে যেকোন গেট দিয়ে বের হয়ে গেলেই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ চোখে পড়বে। মনে হয় গুলিয়ে ফেলছ। কৃষি ভার্সিটিতে প্রবেশ করে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে।

কদমতলী-->আম্বরখানা-->বালুচর পয়েন্ট-->বালুচর নয়াবাজার-->কৃষি ভার্সিটি--> সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ

৩।আরেকটি উপায়ে যাওয়া যায়। কদমতলী-->আম্বরখানা-->ইকোপার্ক রোড। অটোওয়ালাকে আগে থেকেই বলতে হবে ইকোপার্ক যাওয়ার মোড়ে নামিয়ে দিবেন।যেখানে নামিয়ে দিবে সেখানে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সাইনবোর্ড দেখা যাবে। সাইনবোর্ডে দেয়া ডিরেক্টশন অনুযায়ী সোজা এক রাস্তা দিয়ে হাটলেই --> সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ।

৩।আম্বরখানা থেকে সিএনজি করে বন্দর,(১০ টাকা ভাড়া)তারপর আবার সিএনজি করে ১০ টাকা দিয়ে টিলাগড়।(লেগুনা দিয়েও আসা যায়,ভাড়া ৭ টাকা)।সেখান থেকে রিক্সাওয়ালা কে বললেই হবে।ভাড়া ২০ টাকা।

**অনেক বাস উপশহর নামক স্থানে নামিয়ে দেয়। সেখান থেকে রিক্সায় সরাসরি আসা যায়। ভাড়া ৫০-৬০ টাকা।

ধন্যবাদ সবাইকে।

নোটিশঃসিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে বি.এসসি.(ইঞ্জিঃ) কোর্সে ১ম বর্ষ ১ম সেমিস্টার, শিক্ষাবর্ষ: ২০১৮-২০১৯ অনলাইনে আবেদন ফরম পূর...
16/11/2018

নোটিশঃ

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে বি.এসসি.(ইঞ্জিঃ) কোর্সে ১ম বর্ষ ১ম সেমিস্টার, শিক্ষাবর্ষ: ২০১৮-২০১৯ অনলাইনে আবেদন ফরম পূরণ এবং আবেদন ফি প্রদানের সর্বশেষ তারিখ ১৯/১১/২০১৮ পর্যন্ত বর্ধিত করা হলো।

বিস্তারিত

ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-১৯লিংকঃhttps://sec.ac.bd/attachments/article/150/SEC%20Admission%20Notice%202018-19.pdf
17/10/2018

ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-১৯
লিংকঃ
https://sec.ac.bd/attachments/article/150/SEC%20Admission%20Notice%202018-19.pdf

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-১৯
16/10/2018

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-১৯

পত্রিকায় প্রকাশিত ২০১৮-১৯ এর ভর্তি বিজ্ঞপ্তি।
16/10/2018

পত্রিকায় প্রকাশিত ২০১৮-১৯ এর ভর্তি বিজ্ঞপ্তি।

বহুল প্রতীক্ষিত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ২০১৮-২০১৯ সেশনের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ শে নভেম্বর। ভর্তি বিজ্ঞপ্...
11/10/2018

বহুল প্রতীক্ষিত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ২০১৮-২০১৯ সেশনের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ শে নভেম্বর।
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১৬ই অক্টোবর।

আবেদন ও টাকা পাঠানোর তারিখ ১৬অক্টোবর ২০১৮ থেকে ১৬ নভেম্বর ২০১৮ পর্যন্ত।

আরও তথ্যের জন্য চোখ রাখতে পারো http://sec.ac.bd/ ওয়েবসাইটে।

Sylhet Engineering College SEC Admission Notice Circular SUST Shahjalal University RootSoft IT Bangladesh সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Engineering College Admission Aid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share