23/04/2015
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ভিসি পদত্যাগ করছেন বলে জানা গেছে। এ ব্যাপারে বৃহস্পতিবার সকাল ১০টায় জরুরী সিন্ডিকেটের সভা ডেকেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়া।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ভিসির ব্যক্তিগত সচিব কবীর উদ্দিন মানবকণ্ঠকে বলেন, সিন্ডিকেটের সভা শেষে দুই মাসের ছুটিতে যাবেন ভিসি। শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণেই তিনি ছুটিতে যাবেন।
তবে জানা গেছে, এ ছুটি মূলত ভিসির পদত্যাগের একটি প্রাথমিক প্রক্রিয়া। ছুটি শেষে তিনি আর ক্যাম্পাসে ফিরবেন না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের চাপেই তিনি এ পদক্ষেপ নিচ্ছেন।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরামের আহবায়ক প্রফেসর ড. সৈয়দ সামছুল আলম ও সদস্য সহকারী অধ্যাপক ফারুক উদ্দিন একই দাবি জানিয়েছেন।
তবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ভিসি পদত্যাগ করছেন বলে জানা গেছে। এ ব্যাপারে বৃহস্পতিবার সকাল ১০টায় জরুরী সিন্ডিকেটের সভা ডেকেছেন