Al-Amin Jamea Islamia School and College

Directions

Al-Amin Jamea Islamia School and College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Amin Jamea Islamia School and College, College & University, Sylhet.

24/09/2026

২০২৬ সালের একাদশের অরিয়েন্টেশন প্রোগ্রাম।

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণে আল-আমীন জামেয়ায় জাঁকজমকপূর্ণ ‘অরিয়েন্টেশন ক্লাস’কলেজের নিজস্ব প্রতিনিধি:২৪ সেপ্টেম্বর ২...
24/09/2026

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণে আল-আমীন জামেয়ায় জাঁকজমকপূর্ণ ‘অরিয়েন্টেশন ক্লাস’

কলেজের নিজস্ব প্রতিনিধি:
২৪ সেপ্টেম্বর ২০২৬, আল-আমীন জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের বালিকা শাখায় একাদশ শ্রেণিতে নবাগত শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাস জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তালহা।

অধ্যক্ষের বক্তব্য

উদ্বোধনী বক্তব্যে কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ জসীম উদ্দিন অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান। প্রতিষ্ঠানের বিভিন্ন স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে তাঁর প্রত্যাশা তুলে ধরেন এবং নবাগত শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

এরপর একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সিনিয়র শিক্ষার্থীদের পরামর্শ

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আশরাফ মাহমুদ নবাগতদের উদ্দেশে বলেন, ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে।

দ্বাদশ শ্রেণির ছাত্রী ইশরাত জাহান তাঁর প্রতিষ্ঠানের স্মৃতিচারণ করে বলেন, প্রতিষ্ঠান থেকে তিনি যথেষ্ট সহযোগিতা পেয়েছেন এবং নবাগত শিক্ষার্থীরাও একইভাবে সহযোগিতা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নবাগত শিক্ষার্থীদের মধ্যে নিজাম উদ্দিন ও উম্মে নাঈমা বক্তব্য দেন। তাঁরা কলেজজীবনে ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ইশতিয়াক আহমেদ সিদ্দিকীর বক্তব্য

বিশেষ অতিথির বক্তব্যে কলেজ পরিচালনা কমিটির অন্যতম সদস্য, সমাজসেবক ও সিলেট সিটি করপোরেশনের মেয়র প্রার্থী জনাব ইশতিয়াক আহমেদ সিদ্দিকী প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর স্মৃতিচারণ করেন। তিনি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে তাঁর প্রত্যাশা তুলে ধরেন এবং এ ক্ষেত্রে তাঁর প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।

সভাপতির বক্তব্য

সভাপতির বক্তব্যে কলেজ পরিচালনা বোর্ডের সভাপতি জনাব আব্দুস শাকুর শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু শ্রেণিকক্ষে উপস্থিত থাকলেই হবে না; প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে অনুধাবন করতে হবে। জ্ঞানের জগতে প্রবেশের এই পর্যায়ে শিক্ষার্থীদের আন্তরিক ও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শিক্ষার পাশাপাশি সুশিক্ষা অর্জন অত্যন্ত জরুরি। শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ—তাই তাঁদের হাতেই যেন দেশের ভবিষ্যৎ নিরাপদ থাকে, সেদিকে গুরুত্বারোপ করেন তিনি। দেশের সম্পদ ও প্রাকৃতিক রিসোর্সের সঠিক ব্যবহার ও পরিচালনার মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন। একই সঙ্গে বাবা-মায়ের শ্রেষ্ঠ সন্তান হয়ে তাঁদের স্বপ্ন পূরণে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানান।

অধ্যাপক ড. সুলতান আহমেদের গুরুত্বপূর্ণ পরামর্শ

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ টিপু শিক্ষার্থীদের কলেজজীবনের প্রথম দিন থেকেই নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

তিনি শিক্ষার্থীদের জন্য তিনটি বিষয় বিশেষভাবে উল্লেখ করেন—মিথ্যা পরিহার, সুশিক্ষার স্বপ্ন ও নিয়মিত পড়াশোনা। তিনি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা করার পরামর্শ দেন।

তিনি বলেন, সুশিক্ষা অর্জনের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। নিয়মিত পড়াশোনার ওপর গুরুত্বারোপ করে তিনি মোবাইলে অতিরিক্ত সময় ব্যয় না করার পরামর্শ দেন। ভালো বন্ধু নির্বাচন, বাবা-মা ও শিক্ষকদের সম্মান, ধর্মীয় অনুশীলন এবং নিজের কাজ নিজে করার অভ্যাস গড়ে তোলার ওপরও তিনি গুরুত্ব দেন।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানকে মানুষ করার ক্ষেত্রে কোনো আপস করা উচিত নয়। পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতার প্রতিও যত্নশীল হতে হবে। তিনি শিক্ষার্থীদের ব্যর্থতাকে ভয় না পেয়ে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানান।

প্রধান অতিথির বক্তব্য

প্রধান অতিথির বক্তব্যে সিলেট সরকারি কলেজের প্রিন্সিপাল জনাব প্রফেসর ড. রাবেয়া পারভীন শিক্ষার্থীদের চরিত্র, মানবিকতা ও ভালো ফলাফলের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের চরিত্রের দিক থেকে, মানবিকতার দিক থেকে এবং ফলাফলের দিক থেকে সেরা হওয়ার চেষ্টা করতে হবে। সর্বোপরি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

প্রয়োজনীয় নির্দেশনা ও সমাপ্তি

অনুষ্ঠানে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন অধ্যক্ষ জনাব মোহাম্মদ জসিম উদ্দীন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাইস প্রিন্সিপাল জনাব শামীম আহমেদ। নান্দনিক উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

পরিশেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

20/09/2026
আল-আমীন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে মহানবী (সা.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত-------------------------...
13/09/2026

আল-আমীন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে মহানবী (সা.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
------------------------------------------------------
নিজস্ব প্রতিবেদক:
আল-আমীন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও বক্তব্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারী প্রধান শিক্ষক জনাব শামীম আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জনাব জসীম উদ্দিন। তিনি মহানবী (সা.)-এর জন্ম, শৈশব-কৈশোর এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, মহানবী (সা.) কাবা শরিফ পুনর্নির্মাণের কাজে অংশগ্রহণ করেন এবং সমাজে ন্যায়, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে হিলফুল ফুযুল-এর মতো উদ্যোগে যুক্ত হন। মানুষের কল্যাণ ও তাদের সৎপথে পরিচালনার ক্ষেত্রে তাঁর জীবন ছিল অনন্য দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে মানুষের জন্য সর্বোত্তম আদর্শ থাকার কথা ঘোষণা করেছেন। তাঁর হাঁটা-চলা, খাবার গ্রহণ, আচার-আচরণ এবং সমাজের মানুষের সঙ্গে তাঁর সুন্দর ব্যবহার—জীবনের প্রতিটি ক্ষেত্রেই রয়েছে অনুসরণীয় শিক্ষা। শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে জানার ও তা নিজেদের জীবনে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব হাফিজ মিফতাহ উদ্দিন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জীবনই যেহেতু সর্বোত্তম আদর্শ, তাই তাঁর জীবনী পড়তে হবে, জানতে হবে এবং তাঁর আদর্শ অনুসরণ করতে হবে। শুধু জীবনী জানা নয়, রাসুল (সা.)-এর সুন্নাহ ও আদর্শকে বাস্তব জীবনে ধারণ করার মধ্যেই প্রকৃত সাফল্য নিহিত।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত সুন্নাহ পালনের প্রতি উৎসাহিত করে বিশেষভাবে বেশি বেশি সালামের প্রচলন করার পরামর্শ দেন। তিনি বলেন, পরস্পরের মধ্যে সালামের প্রচলন ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে।

আলোচনা সভার শেষে ‘রাসুল (সা.)-এর জীবন ও কর্ম’ শীর্ষক বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন প্রধান অতিথি। এ সময় তিনি বিজয়ীদের অভিনন্দন জানান এবং অন্যান্য শিক্ষার্থীদেরও জ্ঞানচর্চা ও মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

পরিশেষে , শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে কলেজের অধ্যক্ষ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Amin Jamea Islamia School and College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share