Shahjalal University of Science & Technology

Shahjalal University of Science & Technology SUST is the first Science & Technology University of Bangladesh,which stands for Innovation & Research.

Drone, the first Bangla search engine Pipilika, online transcript, AI keyboard, blockchain, and turn-in in research are also great contributions of it.

Ms. Api Rani Arpita from 28th batch has started her PhD in Chemical and Biomolecular Engineering at University of Nebras...
06/09/2026

Ms. Api Rani Arpita from 28th batch has started her PhD in Chemical and Biomolecular Engineering at University of Nebraska-lincoln (USA). She is also working as a teaching assistant in the department. Wish her all the best.

সাস্টের একাল-সেকাল! প্রথম ৩ টা ছবি ১৯৯৬ সালের। ক্লাসের ফাঁকে কয়েকজন টগবগে SUSTian যুবক। 'ক্লাস হবে না'- এটা তখনকার সময়ে...
05/09/2026

সাস্টের একাল-সেকাল!

প্রথম ৩ টা ছবি ১৯৯৬ সালের। ক্লাসের ফাঁকে কয়েকজন টগবগে SUSTian যুবক। 'ক্লাস হবে না'- এটা তখনকার সময়ের একটা প্রিয় ডায়লগ ছিল। কোনো কারণে ক্লাস মিস গেলে এই বাক্যটা এখনো আশ্চর্যবোধক চিহ্নের মত মনে হয়।

সেদিন হঠাৎ ক্লাস কেন্সেল হয়ে গেলে সেরকম একদিনে তাঁরা গিয়ে উঠে বর্তমান শহীদমিনারের টিলা। যা তখন বা প্রথম দিকে এরশাদ টিলা নামে পরিচিত ছিল। প্রথমদিকে সেখানে ওঠার সিঁড়ি ছিল না। এবং এটি ছিল গাছ-পালাহীন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় বিভিন্ন সময় বৃক্ষরোপণের ফলে আজকের এই সবুজ অরণ্য। বর্তমানে শহীদমিনারের পেছনের গাছ-পালা পূর্ণ এলাকাটি বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ(FES) এর গবেষণামাঠ হিসেবে রয়েছে।

৪ ও ৫ নম্বর ছবি দুটি , ক্যাম্পাসে তাঁদের শেষ আড্ডা। সিঁড়ি ও শহীদ মিনারের কাজ তখন শেষের দিকে (২০০১)।

পরের ছবিগুলো : ২০১৭ সালে সেই শহীদমিনারে তাঁদের রি-ইউনিয়নে তোলা।

ছবি ও তথ্য: Nuruzzaman Biswas, Statistics(1995-96), SUST.

Where the game gets real — Handball Ground, SUST🩶 📸Farah Nawaz
04/09/2026

Where the game gets real — Handball Ground, SUST🩶
📸Farah Nawaz

Glimpse of SUST📸 Tanzib Shiblo
04/09/2026

Glimpse of SUST
📸 Tanzib Shiblo

একটি প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীর জন্য এর চেয়ে গর্বের ও আনন্দের মুহূর্ত আর কী হতে পারে, যখন তাঁর নিজের সন্তানও একই বিদ...
03/09/2026

একটি প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীর জন্য এর চেয়ে গর্বের ও আনন্দের মুহূর্ত আর কী হতে পারে, যখন তাঁর নিজের সন্তানও একই বিদ্যাপিঠের আঙিনায় নিজের যোগ্যতার স্বাক্ষর রাখে!

​ছবিতে দেখছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাবলিক রিলেশনস (জনসংযোগ) বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) কামরুল ইসলাম ভাই ও তাঁর বড় মেয়ে। জনাব কামরুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। আর আজ একই বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে বিবিএ (BBA) অধ্যয়ন কালে বাবার সামনেই স্মারক গ্রহণ করছেন তাঁর সুযোগ্য কন্যা।

​বাবার চোখের সামনে মেয়ের হাতে এই বিশেষ স্মারক ও সম্মাননা তুলে দেওয়ার মুহূর্তটি ছিল অত্যন্ত ভাবগম্ভীর, আনন্দময় ও আবেগঘন। এক প্রজন্মের মেধা ও ভালোবাসার যে মশাল বাবা একদিন শাবিপ্রবির বুকে জ্বালিয়েছিলেন, আজ তা পরম মমতায় তুলে দিলেন পরের প্রজন্মের হাতে। একই বিশ্ববিদ্যালয়, একই গৌরবময় ক্যাম্পাস, আর এক অনন্য অনুভূতির বন্ধন।

​একজন বাবার জন্য সন্তানের এই প্রাপ্তি দেখার চেয়ে বড় কোনো অর্জন হতে পারে না। শাবিপ্রবির এই গর্বিত বাবা ও কন্যার জন্য অনেক শুভকামনা ও নিরন্তর ভালোবাসা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ২০২৬-২৭ সেশনের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ও ২৭ জ...
03/09/2026

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ২০২৬-২৭ সেশনের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ও ২৭ জানুয়ারি ২০২৭ তারিখ (মঙ্গলবার ও বুধবার) অনুষ্ঠিত হবে।

Photo: Mahfuzur Rahman
02/09/2026

Photo: Mahfuzur Rahman

ছবির লোকেশন বলুন.....ছবি: Ruzwan Polash
02/09/2026

ছবির লোকেশন বলুন.....

ছবি: Ruzwan Polash

“নতুন দায়িত্ব, নতুন নেতৃত্ব, নতুন প্রত্যাশা। 🎓রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার ভাইস-চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ রফিক...
01/09/2026

“নতুন দায়িত্ব, নতুন নেতৃত্ব, নতুন প্রত্যাশা। 🎓
রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার ভাইস-চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলামের নিয়োগে আন্তরিক অভিনন্দন। ❤️”

Address

Sylhet
3114

Alerts

Be the first to know and let us send you an email when Shahjalal University of Science & Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Shahjalal University of Science & Technology:

Shortcuts

Share