IBIT-Islami Bank Institute Of Technology,Sylhet

IBIT-Islami Bank Institute Of Technology,Sylhet Newa Corner (3rd, 4th & 5th floor),Humayun Rashid Chattar,Kadamtoli,Dakshin Surma,Sylhet-3100
E-mail

ঈদ মোবারক 🌙ইসলামী ব্যাংক ইন্সটিটিউট অব টেকনোলজি, সিলেট-এর পক্ষ থেকে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের...
21/03/2026

ঈদ মোবারক 🌙
ইসলামী ব্যাংক ইন্সটিটিউট অব টেকনোলজি, সিলেট-এর পক্ষ থেকে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদের এই পবিত্র আনন্দঘন মুহূর্ত আমাদের সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি, সুখ ও সমৃদ্ধি। মহান আল্লাহ তাআলা আমাদের সবার ইবাদত কবুল করুন এবং আমাদের জীবনকে করুন কল্যাণময়।
ঈদ হোক আনন্দের, ঈদ হোক ভালোবাসার।
✨ সবাইকে আবারও ঈদ মোবারক ✨

অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতিষ্ঠানের য...
16/03/2026

অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক, “পবিত্র-শব-ই-কদর, পবিত্র-ঈদুল-ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬” উপলক্ষে আগামী ১৭/০৩/২০২৬ইং তারিখ রোজ মঙ্গলবার থেকে ২৬/০৩/২০২৬ইং রোজ বৃহস্পতিবার পর্যন্ত অত্র প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৯-০৩-২০২৬ ইং তারিখ, রোজ রবিবার থেকে যাবতীয় কার্যাবলী যথারীতি পূর্ব নিয়মে চলবে। ইনশাল্লাহ্।

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি (আইবিআইটি) সিলেট এর এলামনাই এসোসিয়েশনের আত্মপ্রকাশ ও ইফতা...
14/03/2026

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি (আইবিআইটি) সিলেট এর এলামনাই এসোসিয়েশনের আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিআইটির প্রাক্তন সিনিয়র শিক্ষক সোলেমান আহসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিআইটির বর্তমান প্রিন্সিপাল মিরাজ আহমদ এবং একাউন্ট অফিসার ইকবাল আহমদ।
এলামনাই এসোসিয়েশনের আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।এতে বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে উঠে।এসময় প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে কয়েকজন তাদের অনুভূতি প্রকাশ করেন।প্রধান অতিথি তার বক্তব্যে এলামনাই এসোসিয়েশনের উত্তর উত্তর মঙ্গল কামনা করেন এবং আইবিআইটির উন্নয়নকল্পে প্রাক্তন সকল ছাত্র ছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে মিরাজ আহমদ এলামনাই এসোসিয়েশনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই ধরনের আয়োজনে প্রাক্তন ছাত্রছাত্রীদের আরও উপস্থিতি কামনা করেন।এরপর আইবিআইটি এবং এলামনাই এসোসিয়েশনের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন প্রাক্তন শিক্ষক সোলেমান আহসান। ইফতার পরবর্তীতে এলামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়।এই কমিটিতে উপদেষ্টা মন্ডলির সদস্য হিসাবে রয়েছেনঃ
১/সোলেমান আহসান
২/মিরাজ আহমদ

আহ্বায়ক কমিটিঃ

আহ্বায়ক-প্রনয় কান্তি দেব পমিত
যুগ্ম আহ্বায়ক-কিবরিয়া চৌধুরী
সদস্য সচিব-আব্দুস সামাদ জুহাদ
কোষাধ্যক্ষ-বাপ্পা দাস

সদস্যবৃন্দঃ
বদরুল আলম মারজান
পারভেজ আহমদ রেজা
রেজওয়ান ইসলাম সাকিল
মোঃআল আমিন
মোশরাত ইসলাম চৌধুরী
রাশেদুল আলম রাধি
আব্দুল্লাহ আল রেজওয়ান তালুকদার

14/03/2026
আজই রেজিস্ট্রেশনের শেষ দিন! (০৮ মার্চ ২০২৬) IBIT-এর প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থীদের মিলনমেলায় অংশ নিতে এখনই রেজিস্ট...
08/03/2026

আজই রেজিস্ট্রেশনের শেষ দিন! (০৮ মার্চ ২০২৬)

IBIT-এর প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থীদের মিলনমেলায় অংশ নিতে এখনই রেজিস্ট্রেশন করুন।

অংশগ্রহণকারীদের জন্য থাকবে বিশেষ স্মৃতি উপহার

https://forms.gle/MdasjAr9kaNNeewg6

দেরি না করে দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন।

আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল ২০২৬IBIT-এর প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থীদের মিলনমেলা।অংশগ্রহণ করতে পারবে তুমিওদ্রুত রেজিষ...
07/03/2026

আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল ২০২৬

IBIT-এর প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থীদের মিলনমেলা।

অংশগ্রহণ করতে পারবে তুমিও
দ্রুত রেজিষ্ট্রেশন করো আর তোমার বন্ধুদের আমন্ত্রণ জানাও।

রেজিষ্ট্রেশন এর শেষ সময় ০৮ মার্চ ২০২৬।

📅 **তারিখ:** ১০ মার্চ ২০২৬
⏰ **সময়:** বিকাল ৪:৩০ – ইফতার
📍 **স্থান:** দুধওয়ালা কিচেন, হুমায়ুন রশীদ চত্ত্বর, সিলেট।

রেজিষ্ট্রেশন লিংকঃ

https://forms.gle/MdasjAr9kaNNeewg6

আয়োজনে
**IBIT Sylhet Alumni Association**

প্রিয় অ্যালামনাই, IBIT Sylhet Alumni Association এর আত্মপ্রকাশ ও ইফতার আয়োজন ২০২৬ সফল করতে আপনার উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম....

06/03/2026

**আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল ২০২৬**

*বন্ধন হোক আজীবনের*

IBIT-এর প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থীদের মিলনমেলা।
আসুন, আমরা সবাই একত্রিত হয়ে স্মৃতির বন্ধনকে আরও দৃঢ় করি এবং একসাথে নতুন পথচলার সূচনা করি।

📅 **তারিখ:** ১০ মার্চ ২০২৬
⏰ **সময়:** বিকাল ৪:৩০ – ইফতার
📍 **স্থান:** দুধওয়ালা কিচেন, হুমায়ুন রশীদ চত্ত্বর, সিলেট।

দ্রুত রেজিষ্ট্রেশন করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ।
রেজিষ্ট্রেশন লিংকঃ

https://forms.gle/MdasjAr9kaNNeewg6

আয়োজনে
**IBIT Sylhet Alumni Association**

সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রতি**অ্যালুমনাইদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ।****IBIT Sylhet Alumni...
03/03/2026

সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রতি
**অ্যালুমনাইদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ।**

**IBIT Sylhet Alumni Association**-এর আয়োজনে
*আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল ২০২৬* অনুষ্ঠিত হতে যাচ্ছে।

*এই আয়োজন আমাদের সবার*
স্মৃতির টান, সম্পর্কের বন্ধন ও ভবিষ্যৎ পথচলার এক নতুন সূচনা।

📅 তারিখ: ১০ মার্চ ২০২৬
📍 স্থান: দুধওয়ালা কিচেন, হুমায়ুন রশীদ চত্ত্বর, সিলেট।
সময় : বিকেল ৪.৩০ মিনিট।

আপনার উপস্থিতিই হবে আমাদের আয়োজনের প্রকৃত সার্থকতা।

আপনার ব্যাচের সকল বন্ধুদের জানানোর দায়িত্ব আপনারই, সবাই মিলে হয়ে যাক একটা মিলনমেলা।

অনুগ্রহ করে অংশগ্রহণ নিশ্চিত করতে নিচের গুগল ফর্মটি পূরণ করুন—

🔗
https://forms.gle/MdasjAr9kaNNeewg6

*রেজিষ্ট্রেশন এর শেষ তারিখ ৮ই মার্চ ২০২৬*

ইতি,
অ্যালুমনাইদের পক্ষ থেকে
IBIT Sylhet Alumni Association
জয়েন করুন *Alumni Facebook Group* এ https://www.facebook.com/groups/1889751845202158/?ref=share&mibextid=NSMWBT

প্রিয় অ্যালামনাই, IBIT Sylhet Alumni Association এর আত্মপ্রকাশ ও ইফতার আয়োজন ২০২৬ সফল করতে আপনার উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম....

নতুন সেমিস্টারের জন্য ক্লাস শুরু ৮ মার্চপর্বমধ্য পরীক্ষা ১২ মেপর্ব সমাপনী পরীক্ষা ২২ জুলাই
24/02/2026

নতুন সেমিস্টারের জন্য
ক্লাস শুরু ৮ মার্চ
পর্বমধ্য পরীক্ষা ১২ মে
পর্ব সমাপনী পরীক্ষা ২২ জুলাই

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when IBIT-Islami Bank Institute Of Technology,Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to IBIT-Islami Bank Institute Of Technology,Sylhet:

Share

সিলেটের ১ম ও বৃহত্তম প্রাইভেট ডিপ্লোমা ইন্জিনিয়ারিং কলেজ/পলিটেকনিক ইন্সটিটিউট

২০২০-২০২১ শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড আওতাধীন ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি, আইবিআইটি, সিলেট এ ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ১ম শিফটে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য অন-লাইনে বাসায় বসে এবং পাশাপাশি সরাসরি বা অফলাইনে আবেদন করতে পারবে। ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ন্যূনতম ২.০০ জি.পি.এ. প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এস.এস.সি.সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ০২ (দুই) বছর মেয়াদী ট্রেড কোর্স পাস প্রার্থীরাও আবেদন করতে পারবে। তবে আবেদন ফরম জমা দেওয়ার বা ভর্তির শেষ তারিখে প্রার্থীর বয়স অনুর্ধ্ব ২২ বছর হতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত কোটাঃ মহিলা-১০%, এসএসসি (ভোকেশনাল)-৫%, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আবেদনকারীদের –৪টি করে ও মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের প্রতি টেকনোলজিতে প্রতি গ্রুপে ২টি করে, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কোটা ৫% এবং শিক্ষা মন্ত্রণালয় এর অধীন কারিগরি শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর সন্তানদের জন্য ২% আসনে মেধা ও আবেদন ফরমে বর্ণিত পছন্দের ভিত্তিতে কোটা সংরক্ষণ করে ভর্তি করা হবে। কত পয়েন্টে চান্স পাওয়া যাবে সেটা নির্ভর করে এস.এস.সি./সমমান পরীক্ষায় প্রাপ্ত জি.পি.এ. এর উপর ভিত্তি করে এবং কোন পলিটেকনিক ইনস্টিটিউটে কোন টেকনোলজি সিলেক্ট করা হচ্ছে । তাই পলিটেকনিক এবং টেকনোলজি পছন্দ ঠিকমত করলে পছন্দ অনুসারে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়া যাবে। আমাদের ভর্তির অনলাইন আবেদন ফরম এর ওয়েবসাইট লিংক : https://form.jotform.com/ibitsylheta4/ibit-sylhet