MBSTU Community

MBSTU Community বিশ্ববিদ্যালয়ের অথেনটিক যেকোনো আপডেট ইনবক্সে দেন

Eid Mubarak
28/05/2026

Eid Mubarak

তাল বিক্রি করে উন্নয়ন ফান্ড সমৃদ্ধ করা হচ্ছে
26/05/2026

তাল বিক্রি করে উন্নয়ন ফান্ড সমৃদ্ধ করা হচ্ছে

ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত প্রাক-বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় রানার-আপ হয়েছে মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি।১...
24/05/2026

ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত প্রাক-বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় রানার-আপ হয়েছে মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি।

১৬ মে, শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি), তেজগাঁও, ঢাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়।

মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির পক্ষে বিতার্কিক হিসেবে অংশগ্রহণ করেন—
• শেখ মহসিন আহমেদ
• জামিরুল আলম মিয়াজী
• মার্জিয়া নূর অর্ণ
• আবু হানজালা মেরিন
• শিহাব উদ্দিন

প্রিয় চাম্বল গাছের বিদায়শহীদ মিনারের পাশের সেই চাম্বল গাছটি আজ আর নেই।হয়তো এক ঝড়ের রাতেই তার দৃশ্যমান জীবনের সমাপ্তি ঘটে...
17/05/2026

প্রিয় চাম্বল গাছের বিদায়

শহীদ মিনারের পাশের সেই চাম্বল গাছটি আজ আর নেই।
হয়তো এক ঝড়ের রাতেই তার দৃশ্যমান জীবনের সমাপ্তি ঘটেছে। কিন্তু কিছু কিছু গাছ কেবল বৃক্ষ হয়ে জন্মায় না।তারা হয়ে ওঠে সময়ের সাক্ষী, ইতিহাসের ধারক, অনুভূতির আশ্রয়স্থল। এই গাছটিও ছিল তেমনই এক নীরব মহাকাব্য।

বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে দাঁড়িয়ে থাকা এই গাছটি শুধু মাটি আঁকড়ে ছিল না, আঁকড়ে রেখেছিল প্রজন্মের পর প্রজন্মের স্মৃতি। তার ছায়াতলে জন্ম নিয়েছে কত গল্প, কত অনুভব, কত স্বপ্ন আর সংগ্রাম! সাংস্কৃতিক অনুষ্ঠানের রঙিন বিকেল, ক্লাবগুলোর ব্যস্ত আয়োজন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শ্লোগান, ন্যায্য দাবিতে মানববন্ধন, আন্দোলনের উত্তাল মুহূর্ত—সবকিছুর নির্বাক সাক্ষী হয়ে দাঁড়িয়ে ছিল সে।

কত শিক্ষার্থীর প্রথম পরিচয়, কত বন্ধুত্বের শুরু, কত আড্ডার হাসি, কত প্রেমিক-প্রেমিকার প্রতীক্ষা, কত অভিমান আর বিচ্ছেদের কান্না, সব জমা ছিল তার শেকড়ে, তার পাতায়, তার নীরব ছায়ায়। অনেকেই হয়তো ক্লাস শেষ করে এসে দাঁড়িয়েছে তার নিচে, কেউ অপেক্ষা করেছে প্রিয় মানুষের জন্য, কেউবা জীবনের কঠিন সময়গুলোতে একটু শান্তির আশ্রয় খুঁজেছে তার ছায়াতলে। সে যেন ছিল বিশ্ববিদ্যালয় জীবনের এক অনিবার্য অংশ, এক জীবন্ত স্মৃতিস্তম্ভ।

দিন গড়িয়েছে, ঋতু বদলেছে, প্রজন্ম পেরিয়েছে প্রজন্ম। নতুন মুখ এসেছে, পুরোনো মুখ হারিয়ে গেছে সময়ের স্রোতে। কিন্তু গাছটি দাঁড়িয়ে থেকেছে অবিচল, যেন ইতিহাসের প্রহরী হয়ে। ঝড়-বৃষ্টি, রোদ-ঝঞ্ঝা পেরিয়ে সে বহন করে চলেছিল কাল থেকে কালান্তরের স্মৃতি।

আজ সে নেই। শহীদ মিনারের পাশের জায়গাটা হয়তো আগের মতোই থাকবে, মানুষ চলবে, অনুষ্ঠান হবে, আড্ডা বসবে। কিন্তু কোথাও একটা শূন্যতা থেকে যাবে। মনে হবে, পরিচিত কোনো অভিভাবক নীরবে হারিয়ে গেছে।

আজ গাছটি নেই, কিন্তু তার অনুপস্থিতিও যেন এক গভীর উপস্থিতি হয়ে থাকবে। পৃথিবীর যেখানেই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকুক না কেন, সবার মণিকোঠায় জায়গা করে থাকবে সেই চিরচেনা গাছটি।

গাছটি হারিয়ে গেছে, কিন্তু তার ছায়ায় জন্ম নেওয়া স্মৃতিগুলো কখনো হারাবে না। সে থাকবে আমাদের হৃদয়ে, আমাদের স্মৃতিতে, অনুভবে, গল্পে আর ভালোবাসায় চিরকাল, অম্লান হয়ে।

(আজ অনেকদিন পর লিখলাম। লিখলাম প্রিয় বিশ্ববিদ্যালয় মাভাবিপ্রবির সেই আমাদের সময়ের শহীদ মিনারের পাশে
কেন্দ্রীয় গ্রন্থাগারের (বর্তমানে আনসার ক্যাম্প) সামনের প্রিয় গাছটিকে নিয়ে। গাছটি গতকাল (১৭.০৫.২০২৬) রাতের ঝড়ে উপড়ে পরে। এই গাছটির সাথে আমাদের সকলের সাথে জড়িয়ে থাকা হাজারো স্মৃতি রোমন্থন করতেই লেখাটির অবতারণা। জগদীশ চন্দ্র বসু বলেছিলেন, গাছেরও জীবন আছে, অনুভূতি আছে। তাই আজ মনে হয়, সেই চাম্বল গাছটিও হয়তো আমাদের অনুভব করত, আমাদের বুঝত। লেখাটি AI ভাইয়াকে দিতেই একটা চমৎকার কবিতা লিখে দিল। ইচ্ছে করলে পড়তে পারেন)

(ছবিঃ মাভাবিপ্রবির বিভিন্ন পেজ থেকে অনুজদের থেকে প্রাপ্ত)…......…...................................................................

শহীদ মিনারের পাশে দাঁড়িয়ে ছিলে তুমি
নীরব এক ইতিহাস হয়ে,
কত যুগের স্মৃতি জমেছিল
তোমার ছায়ার বুকে গোপনে বয়ে

কত সকাল ক্লাসের তাড়ায়
তোমায় পাশ কাটিয়ে গেছে,
কত বিকেল বন্ধুদের আড্ডা
হাসির রোলে ভেসে মিশেছে।

কত প্রেমিক অপেক্ষা করেছে
তোমার ছায়ার নিচে দাঁড়িয়ে,
কত চোখের না বলা ভাষা
পাতার ফাঁকে গেছে হারিয়ে।

মানববন্ধনের উত্তাল শ্লোগান,
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ,
ন্যায্য দাবির দৃপ্ত কণ্ঠে
তুমিই ছিলে নীরব উন্মাদ।

সাংস্কৃতিক রঙিন সন্ধ্যায়
গানে গানে কেটেছে ক্ষণ,
কত ক্লাবের প্রাণের আয়োজন
তোমার তলে পেয়েছে জীবন।

দিন গিয়েছে, বছর পেরিয়েছে,
প্রজন্ম বদলেছে শতবার,
তুমি শুধু দাঁড়িয়ে থেকেছ
সময়কে করে অতিকার।

হঠাৎ এক ঝড় এলো নেমে
উপড়ে দিলে তোমার প্রাণ,
মাটির বুকে শুয়ে রইলে
শেষ হলো কি তোমার গান?

না, গাছেরা কি এভাবে মরে?
স্মৃতিরা কি হারিয়ে যায়?
তুমি থাকবে হৃদয়ের ভেতর
যতদিন এই বিশ্ববিদ্যালয়।

আজও মনে হবে পথ চলিতে
ছায়া দেবে বুঝি আবার,
শহীদ মিনারের নীরব কোণে
দাঁড়িয়ে আছে চাম্বল গাছ আমার।

পাঠিয়েছেন: সাদিকুর রহমান (সিপিএস ৫ম ব্যাচ)

14/05/2026

কতটা অতেল হইলে মানুষ বলতে পারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিবিএর ভিসি কেন ? কেন এই বিশ্ববিদ্যালয়ে বিবিএ, ইকোনমিক্স এর মতো ডিমান্ডেবল সাব্জেক্ট এক্সিস্ট করেনা ?
আর প্রশাসন চালাইতে কোয়ালিটি মেটার করে, সাব্জেক্ট না ।

ইনবক্স থেকে

07/05/2026

এই হচ্ছে দেশের তথাকতিত শিক্ষিত লোকেদের অবস্থা। এটি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শারীরিক চর্চা বিভাগ এর অবস্থা।। কাওকে দোষ দিয়ে লাভ নায়,দোষ আমাদের।

এদিকে এসব অভিযোগগুলোর বিষয়ে ঢাকা টাইমস সাংবাদিকের প্রশ্ন শুনে আবু সাঈদ খান বলেন, আমি একটি মিটিং এ আছি। আর এ সমস্ত বিষয়ে ...
05/05/2026

এদিকে এসব অভিযোগগুলোর বিষয়ে ঢাকা টাইমস সাংবাদিকের প্রশ্ন শুনে আবু সাঈদ খান বলেন, আমি একটি মিটিং এ আছি। আর এ সমস্ত বিষয়ে আমার আইনজীবী কথা বলবেন। আপনি চাইলে আমার আইনজীবীর সাথে কথা বলেন। পরবর্তীতে আইনজীবীর নম্বর নিয়ে তাকে কল দিলে রিসিভ করেননি তিনি।

23/04/2026

রাজনীতি হবে প্রকাশ্যে,
গোপনে হতে পারে প্রেম !

11/04/2026

Cherry blossom.🤍

📍 Al Aqsa, Pal'estine

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when MBSTU Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share