Scholar's Community

Scholar's Community Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Scholar's Community, College & University, Tongi.

16/03/2025

সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত।এটা থাকবে স্বাভাবিক।তারপরেও কি ভালোবাসার টানে সবাই মিলে একটা ইদ পুর্নমিলনী কিংবা একদিনের একটা ট্যুর দেয়া যায়??

আসসালামু আলাইকুমকলেজ লাইফ শেষ হওয়ার পর; বুড়িগঙ্গা দিয়ে কত দূষিত পানি প্রবাহিত হলো কিন্তু আমাদের কোনো পুণর্মিলনী হলো না। ...
25/09/2020

আসসালামু আলাইকুম
কলেজ লাইফ শেষ হওয়ার পর; বুড়িগঙ্গা দিয়ে কত দূষিত পানি প্রবাহিত হলো কিন্তু আমাদের কোনো পুণর্মিলনী হলো না। ব্যাচমেট, সিনিয়র, জুনিয়র সবার সাথে প্রাণ খুলে আড্ডা হলো না।
এই সব কথা চিন্তা করে আমাদের সকলের প্রিয় আরিফ স্যারের উদ্যোগে আগামী ৯ অক্টোবর একটা ট্যুরের আয়োজন করা হয়েছে। যেখানে ১ম ব্যাচ থেকে ৭ম ব্যাচ সবাই একসাথে থাকবে।
♦ভ্রমণের স্থানঃ
#গুলিয়াখালি_সমুদ্র_সৈকত,
#বাঁশবাড়িয়া_সমুদ্র_সৈকত এবং
#মহামায়া_লেক
★তারিখঃ ৯ অক্টোবর , ২০২০
♦ট্যুরের ফিঃ ১২০০/-
♦টাকা পাঠানোর শেষ সময়ঃ ১লা অক্টোবর, ২০২০
♠ভ্রমণের বিস্তারিতঃ
★সকাল ৬ঃ৩০ মিনিটের মধ্যে আমরা স্কলার্সে থাকবো। ওখান থেকে ঠিক ৭ টায় বাসে করে রওনা হবো সীতাকুন্ডের উদ্দেশ্যে ইন শা আল্লাহ । বাসে সবাইকে হালকা স্ন্যাকস দেওয়া হবে।
যাত্রাপথেই আনুমানিক ৯/৯ঃ৩০ এর মধ্যে আমরা কুমিল্লায় কোনো হাইওয়ে রেস্টুরেন্ট থেকে ফ্রেস হবো এবং ব্রেকফাস্ট করে নিবো।
★আশা রাখি ১২ টার মধ্যেই আমরা সীতাকুণ্ডে পৌছাবো ইন শা আল্লাহ । সেখান থেকে সিএনজি করে সোজা গুলিয়াখালী সি বিচ। সাগর, সবুজ, গাছ এই তিনটি মিশ্রণের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আড্ডা দেওয়া হবে। হাজার বছরের পুরোনো সেই আড্ডা। হ্যাঁ! হ্যাঁ! প্রচুর সেল্ফিও তোলা হবে।
★দুপুরের লাঞ্চ আমরা সীতাকুণ্ডের ভালো একটা রেস্টুরেন্ট থেকে করবো,তারপর জোহরের নামাজ শেষ করে বাঁশবাড়িয়া সী বিচের দিকে চলে যাবো ইন শা আল্লাহ
★বিকালটা আমরা মহামায়া লেকের অপার্থিব সৌন্দর্য দেখে মুগ্ধ হবো। পাহাড়ের পাশে এমন অসাধারণ পরিস্কার লেক দেখে বেসুরো গলায় গান ধরবো। কেউ কায়াকিং করতে চাইলে করতে পারবেন। তবে নিজ খরচে। (৩০০ টাকা লাগবে)
★এরপর একঝাঁক স্মৃতি, কথোপকথন আর মোবাইল ভর্তি সেল্ফি নিয়ে বাড়ির পথ ধরবো। আসার পথে হাল্কা স্ন্যাকস এর ব্যবস্থা থাকবো।
"ট্যুরের ফি আপনি আপনার ব্যাচের প্রতিনিধিদের কাছে পাঠিয়ে দিবেন ১ অক্টোবর এর মধ্যে"
♦শামীম ভাই (১ম ব্যাচ)Bkash: 01753709101
♦প্রান্ত ভাই (২য় ব্যাচ)Bkash: 01934433163
♦আমানুল্লাহ ভাই(৩য় ব্যাচ)BKash: 01533323375
♦রাকিব ভাই(৪র্থ ব্যাচ)Bkash: 01634729134
♦সাব্বির ভাই(৬ষ্ঠ ব্যাচ)BKash: 01626693505
বাকি ২ টা ব্যাচের সাথে আরিফ স্যার যোগাযোগ করবেন ইন শা আল্লাহ। সবাই আমন্ত্রিত।
♥বিশেষ_আকর্ষণঃ
♠ষষ্ঠ ব্যাচের উদ্যোগে মজাদার কিছু আয়োজন থাকবে ইন শা আল্লাহ
♠ট্যুরকে স্মরণীয় করে রাখার জন্য থাকবে আকর্ষণীয় একটা ক্যাপ
ধন্যবাদ.....
পোস্ট ক্রেডিটঃ
#শামীম ভাই
#রাকিব ভাই

19/09/2020

আসসালামু আলাইকুম প্রিয় স্কলার্সিয়ান

#আজকে_আরিফ_স্যারের সাথে মিটিং শেষে নিম্নোক্ত সিধান্ত গৃহীত হয়েছে

১) ট্যুরের তারিখঃ ৯ অক্টোবর ২০২০(সকাল ৭ টায় যাত্রা শুরু ইন শা আল্লাহ,, সন্ধা ৭ টার দিকে ঢাকার উদ্দেশ্যে ফিরতি যাত্রা ইন শা আল্লাহ)
২) লোকেশনঃ সীতাকুণ্ড (গুলিয়াখালীর সী-বিচ,বাশবাড়িয়া সি- বীচ,মহাময়া লেক)
৩)এন্টি ফি--১২০০/-

♦সবার আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করছি।সবার টাকার সমস্যা বিবেচনা করে এইরকম ১ দিনের জন্য অসাধারণ একটা লোকেশন ঠিক করা হয়েছে।আশা করি এই ট্যুরের মাধ্যমে আমরা আবারও সকলেই একত্রিত হতে পারবো ইন শা আল্লাহ।

♦ট্যুরে সবাই আমন্ত্রিত সায়েন্স, আর্টস,কমার্স (Ex স্কলার্সিয়ান)
♦মেয়ে (আপুরা) গার্ডিয়ান নিয়েও যেতে পারবে।

"বিশেষ অনুরোধ"
সবার সবার নিজ নিজ গ্রুপে পোস্ট করে বা সবাই ব্যাপারটি ইনফর্ম করে আমাদের এ কাজটিতে হেল্প করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ধন্যবাদ সকলকে।

17/09/2020

সকল কিছু বিবেচনার পর ট্যুর এর সম্ভাব্য তারিখ ২রা অক্টোবর ঠিক করা হয়েছে। ট্যুর এর স্থান ব্যাপারে আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টে।

১। #সীতাকুণ্ড- #বাঁশবাড়িয়া_সী_বীচ- #গুলিয়াখলী_সী_বীচ (১দিন অর্থাৎ যেদিন যাবো সেদিন ফিরতি যাত্রা হবে। এই ক্ষেত্রে সম্পূর্ণ জায়গা খুব ভালো ভাবে ঘুরতে পারাটা মোটামুটি কষ্টসাধ্য। সময়ের উপর নির্ভর করে ৩ টি জায়গা ঘুরতে পারবো কিনা। যথেস্ট চেষ্টা করা হবে ৩টি জায়গা ঘুরতে যাওয়া)

২। #কুয়াকাটা- #কোনো_একটা_দ্বীপ (সঠিক নাম মনে নাই, আরিফ স্যার নাম বলেছিল) (১ রাত ২ দিন)

৩। #বান্দরবান (১ রাত ২ দিন)

খরচ বাবদ কত লাগতে পারে, তা জায়গা নির্ধারন এর পর একটু সময় নিয়ে খোজ নিয়ে জানানো হবে । আর কতজন যাচ্ছে সেটার উপরও নির্ভর করছে। তো সাজেস্ট করছি যারা যারা যেতে পারবেন অথবা যাওয়ার ইচ্ছা আছে তারাই কমেন্ট করুন।
ধন্যবদান্তে,
স্কলার'স কমিউনিটি

16/09/2020

সবার উদ্দেশ্যে আবারো অনুরোধ করা হচ্ছে এই পেজে সকলকে ইনভাইট করে কানেক্টেড করতে।
পেজের মধ্যেই ট্যুর এর সকল কিছুর আপডেট দেয়া হবে।

16/09/2020

আসসলামুয়ালাইকুম
সবাইকে স্বাগতম
সবাইকে ইনভাইট করে পেজে কানেক্টেড করার জন্য অনুরোধ করা হলো।
পরবর্তিতে সকল আপডেট পেজে দেয়া হবে।
ধন্যবাদ

Address

Tongi
1711

Website

Alerts

Be the first to know and let us send you an email when Scholar's Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share