11/01/2026
বিগত বছরগুলোর ন্যায় এ বছরও টুংগীপাড়া উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে আমাদের সকলের প্রিয় বিদ্যাপীঠ বাঘিয়ারঘাট স্কুল এন্ড কলেজ (খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজ)। একই সঙ্গে উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ আকরামুজ্জামান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়ে প্রতিষ্ঠানকে আরও গৌরবান্বিত করেছেন।
এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি করেছে। তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন।
এই গৌরবজনক অর্জন প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য, দক্ষ নেতৃত্ব এবং শিক্ষক–শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার এক উজ্জ্বল স্বীকৃতি।