15/08/2025
إنا لله وإنا إليه راجعون
গভীর শোকবার্তা
আল জামিয়াতুল আশরাফিয়া ঝাপুয়া (ঝাপুয়া মাদ্রাসা) পরিবার গভীর শোকের সাথে জানাচ্ছে যে, প্রিয় আলেমে দ্বীন, হক ও সত্যের দাঈ, ঝাপুয়া মাদ্রাসার সাবেক শিক্ষক ও সাবেক ছাত্র, সম্মানিত মাওলানা আব্দুল কাদের সাহেব (রহমতুল্লাহি আলাইহি) আজ বিকাল ৪টায় ইহলোক ত্যাগ করেছেন।
তাঁর জানাযার নামাজ আগামীকাল সকাল ১০টায় ঝাপুয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে (ইনশাআল্লাহ)।
তাঁর ইন্তেকালে আল জামিয়াতুল আশরাফিয়া ঝাপুয়া পরিবার গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন ইলমে দ্বীনের এক নিষ্ঠাবান খেদমতগার, যিনি জীবনের বহু সময় দীন প্রচার ও শিক্ষা বিস্তারে ব্যয় করেছেন।
আমরা মহান আল্লাহর দরবারে দোআ করি—
আল্লাহ তাআলা তাঁর সকল গুনাহ মাফ করে দিন, কবরে নূর বর্ষণ করুন, জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও প্রিয়জনদের এই শোক বহন করার তাওফিক দিন।
اللهم اغفر له وارحمه، وعافه واعف عنه، وأكرم نزله، ووسع مدخله، واغسله بالماء والثلج والبرد، ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس
— আল জামিয়াতুল আশরাফিয়া ঝাপুয়া পরিবার