14/08/2026
শোকবার্তা
গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে, ( -فضيلة الأستاذة كاترينة علي -رحمها الله تعالى) অধ্যাপিকা ক্যাতরিনা আলি
-রহিমাহাল্লাহু তাআলা-, সাবেক ডিন, আল-আজহার ইসলামিক মিশন ইনস্টিটিউট, বালিকা শাখা, ইন্তেকাল করেছেন।
إنا لله وإنا إليه راجعون
তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
বিদেশি শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা, সহযোগিতা ও মমত্ববোধ ছিল অত্যন্ত প্রশংসনীয়। তিনি বিদেশি ছাত্র-ছাত্রীদের শুধু শিক্ষার্থী হিসেবে নয়, বরং নিজের সন্তানদের মতো স্নেহ, ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে যত্ন ও দেখভাল করতেন। তাঁদের যেকোনো সমস্যা ও প্রয়োজনে তিনি সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। তাঁর সুন্দর ব্যবহার, আন্তরিকতা ও মানবিকতা বিদেশি শিক্ষার্থীদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর ইন্তেকালে আমরা মরহুমার পরিবার-পরিজন, প্রিয়জন, আত্মীয়-স্বজন এবং সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা তাঁর সকল নেক আমল কবুল করুন, ভুল-ত্রুটি ক্ষমা করুন এবং তাঁকে তাঁর অসীম রহমতের চাদরে আবৃত করুন।
اللهم اغفر لها وارحمها، وعافها واعف عنها، وأكرم نُزلها، ووسّع مُدخلها، واغسلها بالماء والثلج والبرد، ونقِّها من الخطايا كما نقيتَ الثوبَ الأبيضَ من الدنس، وأبدلها دارًا خيرًا من دارها، وأهلًا خيرًا من أهلها، وأدخلها الجنة، اللهم اجعل قبرها روضةً من رياض الجنة، ونوّر لها فيه، وآنس وحشتها، وارفع درجتها في المهديين، واجمعنا بها في جنات النعيم، آمين.
কার্যনির্বাহী কমিটি
২০২৫–২০২৬ সেশন
বাংলাদেশ স্টুডেন্টস' অর্গানাইজেশন, মিশর