Gabberia Chhatrabondhu Vidyapith - H.S

Gabberia Chhatrabondhu Vidyapith - H.S Welcome to Gabberia Chhatrabondhu Vidyapith.Here anyone, teachers, students, people who loves schoo

30/03/2022
18/03/2022

আমি অধ্যাপক আর আমার স্ত্রী হাইস্কুলের শিক্ষিকা।
সকাল বেলায় আমার গিন্নির মেজাজ আর চায়ের জল এক সংগে ফুটতে থাকে।
আজ হঠাৎ গিন্নির আদেশ হলো - তিতলির (আমার মেয়ের নাম) স্কুল থেকে ডাক এসেছে, তোমাকে যেতেই হবে। অংকের দিদিমণি দেখা করতে চেয়েছেন।
অগত্যা যেতেই হলো।
গিয়ে দেখি, বিশাল একটা হলঘরে চশমা আঁটা অংকের দিদিমণি বসে আছেন।
গম্ভীর গলায় ডাকলেন - অনন্যা পাল। সেই ডাকে অনন্যার মা উঠে দাঁড়ালেন। চললো অনন্যা কোন কোন অংক পারেনি তার বিশ্লেষণ। তার সংগে পাল্লা দিয়ে চললো, বেচারা অনন্যার মায়ের তীব্র আস্ফালন।
- এতগুলো টাকা খরচ করে মাষ্টার রেখেছি। আজ বাড়ি চল, তোর হাত-পা ভাঙব!
পল্লবীর মা আর বাড়ি পর্যন্ত অপেক্ষা করলেন না। তিনি হলের মধ্যেই পল্লবীর চুলের মুঠি ধরে কয়েকটা চড় মেরে বললেন - আজ তোর বাবা বাড়িতে আসুক। দেখবি ফাঁকি মারার কত মজা!
আর টুম্পার বাবা - টুম্পা তিনটে অংক ভুল করায় তীক্ষ্ণ কন্ঠে বললেন - সামনের তিনদিন টুম্পার খাওয়া বন্ধ !!!
এভাবেই কেটে গেল অনেকটা সময়।
অবশেষে ডাক এলো - তিতলি চ্যাটার্জ্জী, মানে আমার মেয়ে, যার জন্য এখানে আমার আসা।
দিদিমনি বলে চললেন - আপনার মেয়ে তো অর্ধেক অংকই পারেনি!
আমি বললাম
- অর্ধেক অংক তো পেরেছে। আর একটু বড় হলে বাকিটা শিখে নেবে। আপনি টেনশন করবেন না, ম্যাডাম।
- আপনি কনফিডেন্ট?
- নিশ্চিত। আসলে কি জানেন ম্যাডাম, আমি আর তিতলির মা, মাধ্যমিকে দুজনে মিলে অংকে ১০০ তুলতে পারি নি। তবুও আমার অধ্যাপক হওয়া কিম্বা তিতলির মায়ের রাগী দিদিমণি হতে কোন অসুবিধেই হয় নি!
তিতলি খুশী হয়ে বলল --
- বাবা, আজ বিরিয়ানী খাব।
আমি বললাম - টুম্পাকেও ডাকিস। ওর বাবা ওকে তিন দিন খেতে দেবে না বলেছে !!!!
*বাড়তি চাপ দিয়ে ছেলেমেয়েকে টেনশন দেবেন না। টেনশন নেওয়ার জন্য তো সারা জীবনটা পড়ে রইল ওরা যেদিন নিজে বুঝবে ঠিক শুধরে যাবে।*

https://bengali.news18.com/news/education-career/madhyamik-2022-last-minute-suggestion-from-path-bhavan-life-science-tea...
06/03/2022

https://bengali.news18.com/news/education-career/madhyamik-2022-last-minute-suggestion-from-path-bhavan-life-science-teacher-nandini-roychowdhury-rc-752853.html?fbclid=IwAR0iQiOGnmrkIcOMWJQKrr-TPEPSgeN8Xr7tOIm-QZA-WjjldI8BJd-G9eM

এ বার মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৭ মার্চ থেকে, চলবে ১৬ মার্চ পর্যন্ত (Madhyamik 2022)। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি।

MADHYAMIK Examination -2022English suggestion.....
23/02/2022

MADHYAMIK Examination -2022
English suggestion.....

29/12/2021
☝️অনেকে কলকাতার এসএসকেএম (SSKM) তথা পিজি হসপিটালের আউটডোরে ডাক্তার দেখাতে আসেন !কিন্তু বুঝতে পারেন না কোন দিন কোন আউটডোর...
29/11/2021

☝️অনেকে কলকাতার এসএসকেএম (SSKM) তথা পিজি হসপিটালের আউটডোরে ডাক্তার দেখাতে আসেন !
কিন্তু বুঝতে পারেন না কোন দিন কোন আউটডোর খোলা থাকে !
তার ফলে হসপিটালে এসে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষের !
তাদের জন্য একটা ওপিডি লিস্ট !
আশা করি এ থেকে অনেক মানুষ উপকৃত হবেন:-
🏥OPD LIST::SSKM HOSPITAL✅✅
⏺Monday to Saturday (everyday):
1) CARDIOLOGY
2)CTU
3)ENT
4)EYE
5)SKIN
6) SURGERY
7) MEDICINE
😎 ORTHOPAEDIC
9) GASTROENTEROLOGY
10) PAEDIATRIC medicine
11) Gyne and maternity clinic
12) Psychiatry
13) PAC
⏺Monday, Wednesday & Friday
1) Nephrology
2) Urology
3) Rheumatology
4)Gastrosurgery
5) Respiratory medicine
6) Paediatric surgery
⏺Tuesday, Thursday & Saturday
1) Plastic surgery
2) Pulmonary medicine
🎯 Diabetes:Wed, Thu & sat
🎯 Thyroid: Mon, Tue & Fri
🎯PMR (School of physical medicine):Mon ,Tue ,Wed & Fri
🌹খুব ভালো সিদ্ধান্ত রাজ্য সরকারের....... !!
দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে নয়,
সরকারি হাসপাতালে সুচিকিৎসার সুযোগ নিতে টিকিট কাটুন অনলাইনেই !!!
================================
💕 এবার সরকারি হাসপাতালের আউটডোরে লাইন দিয়ে ঘন্টার পর ঘণ্টা হাপিত্যেশ হয়ে টিকিট কেটে রোগী দেখানোর দিন শেষ হচ্ছে !!
এবার বাড়িতে বসে নিজের স্মার্ট ফোন থেকেই কাটতে পারবেন রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের আউটডোরের টিকিট !!
এবার এমনই একটা সুযোগ এনে দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর !!
আসুন দেখে নি কি ভাবে এই সুবিধা:-
👉প্রথমে ভিজিট করুন স্বাস্থ্য দপ্তরের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in
👉এরপর Select করুন 'OPD Tickests Booking' এই অপশন।
অথবা ক্লিক করুন নিচের লিঙ্কে-
http://onlinehmis.wbhealth.gov.in:8006
👉 এরপর একটি ফোন নাম্বার দিয়ে SUBMIT করুন, যেটাতে আপনি OTP পেতে চান !!
👉 এবার আপনার ফোনে প্রাপ্ত OTP নাম্বারটি দিয়ে ফোন নাম্বার ফেরিভাই করুন !!
👉 নাম্বার ভেরিফাই করার পর নতুন একটা পেজ খুলবে,সেখানে Drop down menue থেকে Select করুন কোন সরকারি হসপিটালের OPDএর টিকিট নিতে চান সেটা দিন !!
👉যে তারিখে, আপনার পছন্দের যে ডাক্তারবাবুকে যত নাম্বার রুমে দেখাতে চান সেই সমস্ত তথ্য সহ অন্যান্য সমস্ত বিস্তারিত তথ্য দিয়ে সেভ করুন, তাহলেই আপনার কাজ শেষ !!
★রাজ্যের যে সমস্ত মেডিক্যাল কলেজ হসপিটালে এই সুবিধা চালু হলো সেগুলোর তালিকা নিচে দিলামঃ-
👉 N.R.S. MEDICAL COLLEGE & HOSPITAL
👉 S.S.K.M HOSPITAL & IPGMER
👉 R.G.KAR MEDICAL COLLEGE & HOSPITAL
👉CALCUTTA NATIONAL MEDICAL COLLEGE & HOSPITAL
👉MURSHIDABAD MEDICAL COLLEGE & HOSPITAL
👉BANKURA SAMNILANI MEDICAL COLLEGE & HOSPITAL
👉 IPGMER & SSKM Annex-1 BANGUR INSTITUTE OF NEUROSCIENCES
👉MALDA MEDICAL COLLEGE & HOSPITAL
👉MIDNAPUR MEDICAL COLLEGE & HOSPITAL
👉 BARDWAN MEDICAL COLLEGE & HOSPITAL
👉NORTH BENGAL MEDICAL COLLEGE & HOSPITAL
👉PURULIA GOVT MEDICAL COLLEGE & HOSPITAL/DEBEN MAHATO SADAR HOSPITAL
👉 COOCHBEHAR GOVT MEDICAL COLLEGE & HOSPITAL, MJN HOSPITAL
👉RAIGANJ GOVT MEDICAL COLLEGE & HOSPITAL
👉 DIAMOND HARBOUR GOVT MEDICAL COLLEGE & HOSPITAL
👉 RAMPURHAT GOVT MEDICAL COLLEGE & HOSPITAL
http://onlinehmis.wbhealth.gov.in:8006

Address

Gabberia, Do-sotina, Bishnupur, South 24 Parganas
Amta
743503

Alerts

Be the first to know and let us send you an email when Gabberia Chhatrabondhu Vidyapith - H.S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Gabberia Chhatrabondhu Vidyapith - H.S:

Share