West Bengal Part Time Teachers Association

West Bengal Part Time Teachers Association professional Group

22/05/2021
20/03/2018

যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধির ভাবনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলেজ-বিশ্ববিদ্যালয়ের পার্ট টাইম এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধির কথা ভাবা হচ্ছে। সোমবার বিধানসভায় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল এই শিক্ষকদের সংগঠন কুটাব। তাদের সঙ্গে দেখা করার পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আগেই এই ধরনের শিক্ষকদের বিষয়টি দেখার কথা ঘোষণা করেছিলেন। তাই সেটা গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। ইউজিসি নির্ধারিত যোগ্যতা যাঁদের রয়েছে আর যাঁদের নেই, এই দু’ধরনের শিক্ষকদের আলাদাভাবে দেখা হবে বলে জানিয়েছেন পার্থবাবু। অর্থদপ্তরের কাছে বেতন বৃদ্ধির জন্য সুপারিশও করা হচ্ছে।

19/02/2018

সমকাজে সমবেতনের দাবি অস্থায়ী কলেজ শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে শিক্ষক ও শিক্ষাকর্মীদের দাবিদাওয়া তীব্রতর হচ্ছে। সমকাজে সমবেতনের দাবিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী শিক্ষকদের সংগঠন কুটাব সম্প্রতি পথে নেমেছিল। সংগঠনের সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ সহ শীর্ষ নেতৃত্ব খোদ শিক্ষামন্ত্রীর সঙ্গেও দেখা করে দাবিদাওয়া পেশ করেছেন। তাঁদের বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। কলেজের অস্থায়ী শিক্ষাকর্মীদের অভিযোগ, বিভিন্ন কলেজে বিভিন্ন হারে বেতন দেওয়া হয় তাঁদের। কোথাও কোথাও দৈনিক হারে মজুরি দেওয়া হয় বলেও জানিয়েছেন এ ধরনের কর্মী সংগঠনের নেতা সহদেব ভট্টাচার্য। এবার ইস্যুটি নিয়ে পথে নেমে আন্দোলন করবেন বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। একইসঙ্গে মাধ্যমিক শিক্ষাকেন্দ্রগুলিকে যাতে মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদন দেয়, সেই দাবি নিয়ে বিকাশ ভবন অভিযান করতে চলেছে এসএসকে-এমএসকে যৌথ শিক্ষক সমিতি। সভাপতি মুকলেশ রহমান বিশ্বাস বলেন, অনুমোদন আর সম্মানজনক ভাতা, দু’টি দাবিতেই আমাদের আন্দোলন চলবে। প্রসঙ্গত, গত রবিবার এবং এদিন মিলিয়ে স্কুল এবং কলেজ শিক্ষকদের একাধিক অনুষ্ঠানে আমন্ত্রিত থাকা সত্ত্বেও উপস্থিত হননি শিক্ষামন্ত্রী। অনেকেই মনে করছেন, অস্বস্তিকর দাবিদাওয়ার মুখে যাতে সরাসরি না পড়তে হয়, সেজন্যই অনুষ্ঠানগুলি এড়িয়ে গিয়েছেন তিনি।

Address

Bankura
722144

Telephone

9046371471

Website

Alerts

Be the first to know and let us send you an email when West Bengal Part Time Teachers Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to West Bengal Part Time Teachers Association:

Share