16/05/2023
[English text attached below]
দীর্ঘ ৯ বছর পর ফের প্রকাশিত হলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পত্রিকা (The Presidency University Magazine)।
উদ্বোধন করলেন অধ্যাপক সন্দীপ কুমার মন্ডল, অধ্যাপক আব্দুস সামাদ গায়েন, অধ্যাপক উপল চক্রবর্তী।
অন্যান্য লেখকের পাশাপাশি এই সংখ্যায় লিখেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিয়া সেন, অধ্যাপক নবমিতা দাস, অধ্যাপক অর্ণব হালদার, অধ্যাপক নাভ্রাস জাট আফ্রিদি, অধ্যাপক দেবারতি জানা, অধ্যাপক কৌশিক প্রামানিক, সহ অন্যান্য অধ্যাপক, গবেষক, ছাত্র। এছাড়াও এই সংখ্যায় পুনপ্রকাশিত হয়েছে ১৯২৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত অভিভাষণ, ১৯২৭ সালে প্রকাশিত অধ্যাপক ঐতিহাসিক কুরুভিল্লা জাকারিয়ার গ্রীস ভ্রমণের বর্ণনা, ১৯৫৯ সালে ছাত্রাবস্থায় অধ্যাপক অমিয় কুমার বাগচীর লেখা নেহেরুর কল্যাণকর রাষ্ট্রের সমালোচনা, এবং অধ্যাপক সুকান্ত চৌধুরীর ছাত্রাবস্থায় লেখা কবি TS Eliot এর লেখার সমালোচনা। পত্রিকার প্রচ্ছদ করেছেন শিল্পী অমিত মণ্ডল
পশ্চাত্পট হিসেবে ব্যবহৃত হয়েছে সত্যজিৎ রায়ের করা প্রেসিডেন্সি কলেজ পত্রিকার প্রচ্ছদ।
পত্রিকা সম্পাদক:
সৌম্যদীপ করণ
শ্রেয়া দত্ত
অদ্রিজা কারক
স্পর্শ বর্মন
The Presidency University Magazine has been published after a period of 9 years of dormancy. The Issue has been inaugurated by Professor Sandip Kumar Mondal, Professor Abdus Samad Gayen, and Professor Upal Chakrabarty.
Besides other contributors, this issue includes pieces by our Professors Hiya Sen, Nabamita Das, Arnab Haldar, Navras Jaat Aafreedi, Debarati Jana, Kaushick Pramanik and many of our other Professors. It showcases an array of poems, essays and artwork from several talented students and scholars of our University.
Besides these, this issue includes a republished section, including a rare recorded speech by Rabindranath Tagore in 1925, a 1927 piece to the College magazine by historian and professor Kuruvilla Zakaria on his travels in Greece, a 1959 piece by Professor Amiya Kr. Bagchi critiquing the Nehruvian Welfare state, and a 1972 piece by Professor Sukanta Chaudhuri based on the literary critic of TS Eliot.
The Magazine editors include Soumyadip Karan, Shreya Dutta, Adrija Karak, and Sparsha Barman.