Magrahat College SFI unit

Magrahat College SFI unit Magrahat college was established by some SFI students through a blood donation camp on 13'th August, 1996.

1996 সালে প্রথম Magrahat College স্থাপিত হয়, তৎকালীন SFI করা কিছু ছাত্রের রক্তদানের মধ্য দিয়ে। যারা এই কাজের উদ্যোগ নিয়েছিলেন তাঁরা হলেন- অমর চক্রবর্তী, মিন্টু মোকামী, প্রদ্যুৎ ব্যানার্জী, আবু হোসেন সেখ, আব্দুল হাই, খালেক মল্লিক, ছামাদ আলি ফকির, ফিরোজ আহমেদ, সাজদেল লস্কর, তয়েব মিঞা, পালান ফকির, নূরার রহমান, বাঁশরি মোহন কাঞ্জি, শেখর সাহা প্রমুখ বামপন্থী আন্দোলনের নেতা কর্মীরা।

তৎকালীন কংগ্রেস কর্মীরা ব্যঙ্গ করে বলেছিল, 'ওটা কলেজ হচ্ছে না ওটা CPI (M) পার্টীর পার্টি অফিস হচ্ছে… '। আজ তাদের ছেলে-মেয়েরা সেখান থেকে B.A পাশ করছে।

২০১০-১১ শিক্ষাবর্ষে SFI ছাএ-সংসদ পরিচালনা করেছিল। সেই এক বৎসর সময় কালের মধ্যে আমরা যে সমস্ত কাজ রূপায়ন করতে পেরেছিলাম, সেগুলি হল -
১৷ কলেজের দ্বিতল ক্লাসের উপযোগী করে তোলা।
২৷ কলেজ গ্রন্থাগারে ২২ লক্ষাধিক টাকার বই নিয়ে আসা, ও দক্ষিণ ২৪ পরগনার ১নং গ্রন্থাগার নির্মাণে সক্ষম হওয়া।
৩৷ প্রত্যেক শ্রেণী কক্ষে বৈদ্যুতিক ঘন্টা লাগানো…
৪৷ বাগানে বসার ব্যবস্থা করা।
৫৷ ছাত্র-ছাত্রীদের কমন রুমের ব্যবস্থা করা।
৬৷ ক্যান্টিনে আধুনিক চেয়ার-টেবিল এর ব্যবস্থা করা।
৭৷ বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের সু-ব্যবস্থা করা।
৮৷ সাইকেল ও বাইক রাখতে গ্যারেজ নির্মান।
৯৷ N.S.S পুনরায় চালু করা (যদিও এখন সেটা আবার বন্ধ)।
১০৷ সমস্ত Honours ও পাশ কোর্সের সিট বাড়ানো হয়েছে।
১১৷ আধুনিক শৌচাগার তৈরীর পরিকল্পনা ও আমরা SFI করেছিলাম।
১২৷ রবীন্দ্রনাথ ও নজরুল এর মূর্তি ও আমাদের সময় বসানোর পরিকল্পনা হয়েছিল।
১৩৷ সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য
U.G.C(University Grand Commission) Stypend এর ব্যবস্থা করেছিলাম আমরা।

এছাড়া বলা বাহুল্য মগরাহাট কলেজে সমস্তটাই SFI করেছে। মাঝখানের ৩ বৎসর উন্নয়ন স্তব্ধ ছিল, যখন (টি.এম.সি.পি) ক্ষমতায় ছিল। হয়তো আজ যে কলেজ দেখছো আর ও অনেকটাই পরিবর্তন করতে আমরা পারতাম, যদি ২০১১-১২ শিক্ষাবর্ষের নির্বাচনে আমাদের ১৩ জন কর্মীকে প্রানে মারার পরিকল্পনা না করা হত! নির্বাচন বন্ধ হয়ে গেল। আর তার সঙ্গে বন্ধ হয়ে গেল ৫০০০/-টাকা করে যে Stypend (U.G.C) দিতো প্রায় সকল ছাএ-ছাত্রীকে, সেই টাকা।।

আপনারা বলুন এই গুলি যে বন্ধ হয়ে গেল তার জন্য দায়ী কে?
প্রশ্নটা রাখলাম। জবাব দিন ব্যালটে।।


অভিনন্দন সহ,
SFI Magrahat college unit.

গত ১৩ বছর ধরে ক্রিমিনাল দিয়ে ইউনিয়ন দখলকরার ন্যাক্কারজনক ঘটনা রেকর্ড করেছে এই TMCP।অবিলম্বে ছাত্রদের গনতান্ত্রিক অধিকার ...
29/12/2024

গত ১৩ বছর ধরে ক্রিমিনাল দিয়ে ইউনিয়ন দখলকরার ন্যাক্কারজনক ঘটনা রেকর্ড করেছে এই TMCP।অবিলম্বে ছাত্রদের গনতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে সুষ্ঠ ও শান্তিপূর্ন ছাত্র নির্বাচনের তারিখ ঘোষণার দাবি SFI সোচ্চার ছিল আছে থাকবে।

প্রিয় সুদীপ্ত,  আজ থেকে ১১ বছর আগে তোলামূলি লুম্পেনবাহিনী ও পুলিশের মেলবন্ধনে তোকে পৃথিবী ছাড়তে হয়েছিল। ভালো থাকিস তারাদ...
02/04/2024

প্রিয় সুদীপ্ত, আজ থেকে ১১ বছর আগে তোলামূলি লুম্পেনবাহিনী ও পুলিশের মেলবন্ধনে তোকে পৃথিবী ছাড়তে হয়েছিল। ভালো থাকিস তারাদের দেশে।❤️

04/06/2022
30/12/2021

৫২ বছরের জন্মদিনে sfi

লড়াইয়ে ৫২,
ঐতিহ্যের ৫২

সবই যখন মুখ লুকিয়ে//
sfi তখন বুক চিতিয়ে❤️❤️❤️

17/08/2021

অবিলম্বে কোভিড বিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে।

23/06/2020
লাল সেলাম যাদবপুর।  যাদবপুর আবারও লালে লাল
20/02/2020

লাল সেলাম যাদবপুর। যাদবপুর আবারও লালে লাল

ছাত্র ধর্মঘট সফল করুন।
02/01/2020

ছাত্র ধর্মঘট সফল করুন।

গর্বের ৪৯সাহসের ৪৯লড়াইয়ের ৪৯বুক চিতিয়ে ৪৯অদম্য জেদের ৪৯চোখে চোখ রাখা ৪৯শ্বেতশুভ্র পতাকার ৪৯গলা চিরে স্লোগানের ৪৯সুদীপ্ত ...
31/12/2019

গর্বের ৪৯
সাহসের ৪৯
লড়াইয়ের ৪৯
বুক চিতিয়ে ৪৯
অদম্য জেদের ৪৯
চোখে চোখ রাখা ৪৯
শ্বেতশুভ্র পতাকার ৪৯
গলা চিরে স্লোগানের ৪৯
সুদীপ্ত সাইফুদ্দিন দের ৪৯
কাঁধে কাঁধ রেখে মিছিলের ৪৯
ভারতের ছাত্র ফেডারেশনের ৪৯
স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের ৪৯
ভারতের ছাত্র ফেডারেশনের ৫০ তম প্রতিষ্ঠা দিবস জিন্দাবাদ।
S.F.I জিন্দাবাদ।

(সৌজন্যে ঃ krishnendu pal

সব মনে পড়ছে। মনে পড়ছে, বাংলা ডিপার্টমেন্টে পড়া আমার এক ব্যাচমেট ইনবক্সে লিখে পাঠিয়েছিল “Dogs and SFI are not allowed”(বা...
14/11/2019

সব মনে পড়ছে। মনে পড়ছে, বাংলা ডিপার্টমেন্টে পড়া আমার এক ব্যাচমেট ইনবক্সে লিখে পাঠিয়েছিল “Dogs and SFI are not allowed”(বাওয়াল দিতে আসা বুদ্ধিমানের কাজ হবে না, স্ক্রিনশট রয়েছে 😉 )। ২০১৪-র সেপ্টেম্বরে প্রমোদদার ক্যান্টিনে দেওয়াল জুড়ে ওরা লিখেছিল, “ল্যাংটো এসএফআই)। আজ দিনের আলোর মতো পরিষ্কার, ‘ল্যাংটো’ কারা। গোটা ক্যাম্পাসে তৃণমূল আর বিজেপির ভোট কুড়িয়ে বাড়িয়ে জোগাড় করেও হারতে হয়েছে স্বাধীন দালালদের। ওই ২০১৪-রই আগস্ট মাস। আইসির ‘দেবতুল্য’ নেতানেত্রীরা এসএফআই-এর হাঁটুর বয়সী জুনিয়রদের ঘিরে ধরে থ্রেটনিং এবং গায়ে হাত তোলার সময় কোয়াডে দাঁড়িয়ে চিৎকার করে হুঙ্কার ছেড়েছিল, “এসএফআই-কে নির্বংশ করে দেবো !” 🙂

আমরা নির্বংশ হইনি। পাঁচ থেকে পঞ্চাশ হয়ে আমরা শিখেছি, হাওয়া ঘোরানো যায় কীভাবে। রাজ্য-দেশ আর দুনিয়াজোড়া অন্ধকারের দিনে আমাদের কাছে একরত্তি কিউবার মতো বেঁচে থেকেছে আমাদের সেকেন্ড হোম – ৮৬/১ কলেজস্ট্রিটের ক্যাম্পাস। দিনের পর দিন হেট ক্যাম্পেন ছড়িয়ে, আমাদের সিনিয়রদের নামে কুৎসা রটিয়ে ওরা ভেবেছে, এইভাবেই বুঝি জিতে থাকা যায় আজীবন। হিংস্র মিথ্যাচারের আড়ালে দিনের পর দিন বাড়তে দিয়েছে ফ্যাসিস্ত শক্তিগুলোকে, বিভিন্ন ডিপার্টমেন্টে। আমরা অপমানিত হয়েছি দিনের পর দিন – ক্যান্টিনে, কোয়াডে, প্রেসিগ্রিনে, প্রাঙ্গণে, হোস্টেলে..অপমানিত হয়েছি গা-বাঁচানো স্বাধীন রংচঙে এলিট ঔদ্ধত্যের কাছে – অপমানিত হয়েছি আমাদের ঘোষিত শ্রেণি-দায়বদ্ধতার জন্য। আমাদের শহীদদের ওরা তুচ্ছ বলেছে, আমাদের পতাকা নামিয়ে দিতে এসেছে বছরের পর বছর। এই সবের উত্তর আজ পেয়ে গেছে ওরা।

আমরা জিতে গেছি। আমাদের বুকের ভেতর জমিয়ে রাখা সব কান্নাগুলো জিতে গেছে। জিতে গেছে সুদীপ্তদা। নভেম্বরের স্বপ্ন জিতে গেছে। আমরা, যারা কলেজ লাইফে কোনোদিন লাল আবির খেলতে পারিনি ভোটের দিনে, আমরা সবাই জিতে গেছি। জিতে গেছে সঠিক রাজনীতি। ধর্মীয় ফ্যাসিবাদকে হারানোর জন্য পক্ষ নেওয়ার আহ্বান জিতে গেছে। বুর্জোয়া-ফ্যাসিস্ত দলগুলোর সেফটি ভালভ হিসেবে কাজ করা ননপার্টিজান ভাঁওতাবাজি মুখ থুবড়ে পড়েছে। এই প্রেসিডেন্সিই আমার প্রেসিডেন্সি – যার জন্য বেঁচে থাকা যায় রাতভর, রাতভোর।
কাজের চাপে আজ যেতে পারলাম না কলেজস্ট্রিটে। লাইভ ভিডিওগুলো দেখে চোখ ভিজে যাচ্ছে বারবার। থাক, প্রজন্ম চত্বরের মুখগুলোর হাসি দেখে শান্তি হয়, নিশ্চিন্ত লাগে। কান্না পায়। এত আনন্দ আর এত দুঃখ একসাথে এর আগে কবে হয়েছে মনে পড়ে না।
আনন্দ। অবশ্যই। রাত্রি জাগানো প্রতিটা দিন আজ রক্তপলাশ হয়ে কলেজস্ট্রিটে হিল্লোল তুলছে।

লাখো লাখো লাল সেলাম বিজয়ী প্রার্থীদের(Mimosa, Ankita, Souren, Deeprajit, Shruti) , সংগঠনের প্রত্যেক কমরেডকে, এবং...
এবং হ্যাঁ, প্রেসিডেন্সিকে !

আমার কলেজ রাত পোহালেই পার্টিজান ❤️

Arkaprava Mukhopadhyay

06/09/2019

আমরা আছি, থাকবো
হাজার বছর লড়বো।

দিল্লী পুলিশ ও গেরুয়া সন্ত্রাসী abvp যৌথ আক্রমণের বিরুদ্ধে Jnu sfi এর বুক চেতানোর খবর।

Address

Magra Hat
743355

Website

Alerts

Be the first to know and let us send you an email when Magrahat College SFI unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share