02/10/2024
📍 UG অর্থাৎ গ্রাজুয়েশন ২০২৪ নিউ স্টুডেন্টদের এনরোলমেন্ট সার্টিফিকেট অনলাইনে দিয়ে দিয়েছে। তোমরা এটা সবাই অনলাইন থেকে ডাউনলোড করে নিও এবং ডাউনলোড করে নেওয়ার পর শনিবার বা রবিবার তোমাদেরকে কলেজে যেতে হবে এবং কলেজে গেলে তোমাদেরকে টেক্সট বই যেটা আছে সেটা দিয়ে দেবে এবং অফলাইন ক্লাস সম্পর্কে কলেজ থেকে তোমাদেরকে জানাবে।। ✅
ডকুমেন্টস হিসেবে তোমরা অনলাইন থেকে ডাউনলোড করা এনরোলমেন্ট সার্টিফিকেট এবং অ্যাপ্লিকেশন ফর্ম এবং পেমেন্ট রিসিভ এগুলো নিয়ে যাবে। এছাড়া বাকি যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলো তোমরা নিজেদের কাছে রাখবে যদি কলেজ থেকে সেগুলো জমা দিতে বলে তাহলে জেরক্স করে জমা দেবে।।
🛑 অনেকে জিজ্ঞেস করেছো যে পুজোর পরে কলেজে গেলে কি কোন সমস্যা হবে ?
তোমাদের কলেজ তোমরা তোমাদের সময় মত যাবে, তোমরা চাইলে পুজোর আগে যেতে পারো বা পুজার পরে যেতে পারো তাতে কোন সমস্যা নেই।। যখন কলেজে গিয়ে তোমরা ডকুমেন্টস জমা করবে তখন কলেজ থেকে বই পাবে তার আগে বই পাবে না। ✅