04/09/2026
আজ জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে আমাদের নন্দকুমার ওরিয়েন্ট ক্লাবের খুঁটি পুজোর মাধ্যমে মায়ের আগমনের শুভ সূচনা করা হলো। আমাদের এই শুভ কাজে আমাদের পাশে উপস্থিত হয়ে ছিলেন আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী নির্মল কুমার খাঁড়া মহাশয়। ওনাকে আমাদের ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য 🙏
👉 এর সাথে আর একটা বিশেষ বিজ্ঞপ্তি এই যে নন্দকুমার বাজারের জল নিকাশি ব্যবস্থার জন্য মাটি খোঁড়া ও ড্রেন তৈরির কাজ চলছে, তাই আমাদের এবারের পুজো ক্লাবের সামনে করা সম্ভব হচ্ছেনা, বিগত 2023 ও 2024 সালে আমাদের পুজো যেখানে হয়েছিল মানে নন্দকুমার বাজার তমলুক গামী দ্বিতীয় বাস স্ট্যান্ডের পাশের গলিতে এবারে আমাদের এই পুজোর মণ্ডপ তৈরি করা হচ্ছে, তাই সকল সদস্য ও দর্শনার্থীদের আমাদের ক্লাবের পক্ষ থেকে পূজো দেখতে আসার আমন্ত্রণ থাকলো, আর তার সাথে সবাইকে আগাম শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা থাকলো আর তার সাথে আপনাদের সকলের সহযোগিতা ও ভালবাসা আমাদের একান্ত কাম্য থাকলো। এবারের পুজো মায়ের আশীর্বাদে সবার খুব ভালো কাটুক এই প্রার্থনা থাকলো মায়ের কাছে 🙏