16/09/2021
16th September 2021 // Deputation.
বিষয় - অন্তিমবর্ষের সমস্ত বিভাগের ছাত্রছাত্রীদের দ্রুত ফল প্ৰকাশের জন্য, উপাচার্য, dr exam এবং রেজিস্ট্রার কে পাঠানো আবেদন পত্র।
__email body
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশ অনুযায়ী বিশ্বভারতীর অন্তিম বর্ষের পরীক্ষা আগস্টের মধ্যেই সম্পন্ন হয়। কিছু কিছু বিভাগে ৩১ শে আগস্টের প্রায় এক সপ্তাহ আগেই পরীক্ষা শেষ হয়ে যায়। প্রত্যেক বছরের মত এবারও শেষবর্ষের দ্রুত ফল প্রকাশ হবে ,এই আমাদের আশা ছিল ।কিন্তু এতদিন পরেও পরীক্ষার ফল প্রকাশ না হওয়াই আমরা অত্যন্ত চিন্তিত ও মানসিকভাবে ভারাক্রান্ত।
আমরা চিন্তিত এই কারণেই, যে আমরা এই রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের জন্য আবেদন করতে পারছি না । যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফর্ম পূরণের শেষ দিন ১৬ই সেপ্টেম্বর ও ১৭ই সেপ্টেম্বর ।অর্থাৎ আজই শেষ দিন ফর্ম ফিলাপের ।এবং দুই বিশ্ববিদ্যালয়েই ভর্তির জন্য স্নাতক স্তরের মূল্যায়ন দেওয়াটা বাধ্যতামূলক।এছাড়াও গতকাল প্রেসিডেন্সি কলেজে ভর্তির আবেদন পত্রের শেষ দিন ছিল ।রেসাল্ট প্রকাশ না হওয়াই সেখানেও আমরা আবেদন করতে পারিনি।উক্ত বিষয়গুলি গত কয়েকদিন ধরে পরীক্ষা বিভাগে বারংবার জানানো সত্বেও কোনো ফলাফল আমরা পাইনি ।উপরন্তু কোনো ভ্রূক্ষেপই উনারা করেননি ।
এরপর স্নাতকোত্তরের শেষ বর্ষেরও ফল প্রকাশ আটকে আছে ।সেকারণে বহু বিএডঃ কলেজে ফর্ম পূরণ করা যাচ্ছে না । এছাড়া বিভিন্ন ছাত্রছাত্রীরা অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই শর্তে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এডমিশন পেয়েছে যে তারা সেপ্টম্বরের মধ্যেই তারা মার্কশিট ও মাইগ্ৰেশন সার্টিফিকেট জমা দেবে।
সামগ্রিকভাবে এই পরিস্থিতিতে আমাদের বিনীত আবেদন ,অবিলম্বে তথা আগামীকালের মধ্যেই যেন সমস্ত স্নাতক স্তরের পরীক্ষার ফল প্রকাশ করা হয় ।এবং স্নাতকোত্তরের ফল ও যাতে আগামীতে যত শ্রীঘ্র সম্ভব প্রকাশ করা হয় ।আমরা চাই না যে ,কর্তৃপক্ষের গাফিলতির জন্য ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বিপন্নতার সম্মুখীন হোক।আশা রাখব মাননীয় উপাচার্য মহাশয় , রেজিস্টার মহাশয় আমাদের এই বিনীত আবেদনে সাড়া দেবেন ,এবং আমাদের ভবিষ্যৎকে রক্ষা করবেন ।
বিঃদ্রঃ- নীচে প্রয়োজনীয় নথি যুক্ত করা হলো।
ধন্যবাদান্তে
বিশ্বভারতী ছাত্রছাত্রী ঐক্য
____email body