04/09/2026
শোক সংবাদঃ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৩তম ব্যাচের গ্র্যাজুয়েট কৃষিবিদ মোহাম্মদ আইয়ুব আলী যিনি খামার বাড়ি থেকে ডিরেক্টর হিসেবে রিটায়ার্ড করে ছিলেন, তিনি সম্প্রতি Dallas, TX, USA তে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ICU তে ছিলেন। গতকাল ৭ই এপ্রিল রাত ৮.৫৭ মিনিট এ ICU সাপোর্ট খুলে দেন এবং মৃত ঘোষণা করেন।( ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। উল্লেখ্য মরহুম মোহাম্মদ আইয়ুব আলী বর্তমানে Texas, USA তে বসবাসরত সাবেক বাইকসু জিএস কৃষিবিদ কাজী মিজানুর রহমান (ব্যচ- ৫৩)এর ভগ্নিপতি। মোহাম্মদ আইয়ুব আলীর মৃত্যুতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন আমেরিকার পক্ষ থেকে শোকাসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
কৃষিবিদ মনোয়ারুল ইসলাম
সভাপতি
কৃষিবিদ প্রভাত বোস
সাধারন সম্পাদক
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, আমেরিকা।