Mong Sano Marma

Mong Sano Marma PhD in Chemistry, University of Southern California, Genome Technology, Columbia University, NY, US

তখন সময়ে সময়ের প্রয়োজনে এ লেখাটি লিখেছিলাম। আজ অতীতে ফিরে তাকালে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। শতবর্ষে হয়তো একবারই এমন অভিজ্...
02/08/2024

তখন সময়ে সময়ের প্রয়োজনে এ লেখাটি লিখেছিলাম। আজ অতীতে ফিরে তাকালে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। শতবর্ষে হয়তো একবারই এমন অভিজ্ঞতা অর্জন করে মানবকুল।
Totally forgot about this article that I wrote during COVID-19 pandemic. Looking back to the past, we would better appreciate now than we did that time about choosing better method available at the time.

It is very important that we stick to the internationally recognized ‘real-time RT-PCR’ method as a primary method of choice for diagnosis of Covid-19.

শৈশবে কখনো ভুট্টা খেতে লোকুচুরি খেলেছেন?
07/23/2023

শৈশবে কখনো ভুট্টা খেতে লোকুচুরি খেলেছেন?

07/18/2023

খাগড়াছড়ি থেকে দুই দলে মারামারিতে রক্তাক্ত হওয়ার ছবি দেখলাম নিউজফিড থেকে। যাই করেন জীবন বাজি রেখে করবেন না, অন্যের জীবনও কেড়ে নিবেন না। কারন জীবন একটাই - তা নিজের হোক, অন্যের হোক।

তাছাডা বর্তমান ও অতীত সরকার শুধু লুটপাট করেছে। শাসক পরিবর্তন হলেও লুটপাটের মাত্রায় কোন পরিবর্তন হবে না। স্মৃতি শক্তিকে একটু কাজে লাগান। অতীতের লুটপাট কি কম ছিল?

এই আন্দোলন কিন্তু বাস্তিল দূর্গপতন কিংবা অক্টোবর বিপ্লব না। আপনার জীবনে এ প্রত্যাশিত পরিবর্তন কোন পরিবর্তনই আনবে না। শুধু লুটপাটকারীর পরিবর্তন হতে পারে। কিংবা আরো বড লুটপাটকারীরা চেয়ারে দখল করতে পারে এ সুযোগে।

10/24/2022

রুপনাদের বাড়ি-

রুপনা ও আনাইদের বাড়ি এবং তাদের গ্রামে যাওয়ার রাস্তা নিয়ে অনেক পোস্ট দেখেছি।

রুপনারা ঐসব দেখে তাদের মনে কী ভাবনা আসতে পারে? আমি অন্তত তাদের বয়সে হলে একটু লজ্জা পেতাম। কারণ এ বয়সে সবাই নিজের ঘর, পরিবারকে সুন্দর করে উপস্থাপন করতে চায়। আজ জাতীয় সেলিব্রেটি হিসেবে তাদের আজ এসব মেনে নিতেই হবে।

তবে চারপাশে তাকিয়ে দেখেন পাহাড়ে - সমতলে মেজরিটি মানুষের বর্তমানে কিংবা সামান্য অতীতে বাড়িগুলো এমনই। যাদের এখন সুন্দর পাকাবাড়ি তাদের অতীতে বাড়িও রুপনা বা আনাইদের বাড়ি থেকে তেমন তফাৎ ছিল না।

আমাদের শৈশবের বাড়িও এর চেয়ে ভালো ও সুন্দর তেমন ছিল না। আমি বড় হয়েছি শনের ছাদ ও বাঁশের তৈরী ঘরে। মাকে বলতে শুনেছি, দাদুদের বাড়ি থেকে তফাৎ হয়ে যখন আলাদা সংসার করতে বাড়ি তৈরী করেন তখন বাবা টিনের ছাদ দিতে চেয়েছেন। কিন্তু মায়ের চরম বিরোধীতায় টিনের ছাদ দেওয়া হয়নি। কারণ শনের ছাদ হলে গ্রীষ্মকালে বাড়ি থাকে ঠান্ডা, আর টিনের ছাদ হলে হতো উল্টোতা। আমি ও আমার ভাইরা সেই শনের বাড়িতে কেরোসিনের আলোতে লেখাপড়া করে বড় হয়েছি - এখন আমরা কেউ বিজ্ঞানী, কেউ কলেজ প্রিন্সিপাল, কেউ উন্নয়ন সংস্থার কর্মকর্তা। আজ যতই আমার চুল পাঁকছে শৈশবে সেই শনের বাড়িটিতেই ফিরে যেতে চাই।

আনাই, রুপনাদের বলবো, তোমরা এমন ঘরে, এমন অভাবী সংসার ও পশ্চাৎপদ গ্রামে বড় হয়েও দেশের জন্য যে সম্মান এনে দিয়েছো সেটাইতো এখন অনুপ্রেরণার সমস্ত উৎস। সুতরাং বিরক্ত নয় বরং গর্ব করো সেই ভাঙ্গা ঘর, গ্রামের পথে কোন রকমে ঝুলে থাকা বাঁশের সাকো, এবং বিছিন্ন সে গ্রামের জন্য। সরকার থেকে সাহায্য এলে ধন্যবাদ জানিয়ে গ্রহন করো, তবে নিজেকে ছোট করে নয়। কারণ এ ভাঙ্গা ঘরইতো সমস্ত অহংকার ও গৌরবের আঁতুঘর।

নায়াগ্রা জলপ্রপাত -প্রায় ৭ ঘন্টা গাড়ি ড্রাইভ করে গতকাল সন্ধ্যায় নায়াগ্রা জলপ্রপাত এ পৌছেছি। আমেরিকায় আসলে, বিশেষ করে আম...
08/05/2022

নায়াগ্রা জলপ্রপাত -

প্রায় ৭ ঘন্টা গাড়ি ড্রাইভ করে গতকাল সন্ধ্যায় নায়াগ্রা জলপ্রপাত এ পৌছেছি। আমেরিকায় আসলে, বিশেষ করে আমাদের অঞ্চল ও কানাডা পূর্বাঞ্চলে এলে এটা দেখা উচিত।

প্রকৃতির কি আশ্চর্য সৃষ্টি তা নিজ চোখে দেখে - শুধু ভাবনেন।

পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাস বলে যে, এ মাটি পৃথিবীর তাপমাত্রা বিভিন্ন সাইকলে উঠানামা হয়েছে। সর্বশেষ বরফ যুগের সময় প্রায় এক লক্ষ ত্রিশ হাজার বছর আগে থেকে ১১ হাজার বছর আগ পর্যন্ত, পৃথিবীর তাপমাত্রাও ছিল খুব কম। এতে পৃথিবীর একটি বড় আংশ বরফে ঢেকে যায়। তারপর এক সময় তাপমাত্রা বাড়তে থাকে এবং পৃথিবীতে সজিবতা ফিরে আসে। তাপমাত্রা বাড়ার কারণে বরফ গলতে শুরু করলে পৃথিবীতে নানা অঞ্চলে ভূপ্রকৃতিতেও পরিবর্তন ঘটে - নতুন নদী প্রবাহ তৈরী হয়, পাহাড়, ঝর্ণা, উপত্যকা ও জলপ্রপাত তৈরী হয়।

আজ থেকে প্রায় ১২ হাজার বছর আগে সর্বশেষ বরফ যুগের শেষ সময়ে এ নায়াগ্রা জলপ্রপাত তৈরী হয়েছে বলে প্রমাণিত হয়েছে।

১৮৯৫ সালে এখানে বিশ্বে প্রথম পানিবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। তখন বিদ্যুৎ সঞ্চালনের উপায়ও উদ্ভাবন হয়নি। এখন গ্রামে সোলার প্যানাল থেকে যেভাবে ডিসি কারেন্ট উদপাদন করে শুধু নিজ ঘরে ব্যবহার করেন ঠিক সেভাবে তখন মাত্র ১০০ মিটারের মধ্য ব্যবহার করা যেত।

তারপর ১৮৯৬ সালে নিকোলা টেসলা নামে এক জিনিয়াস এসি কারেন্ট কনভার্টার আবিষ্কার করলে এরকম বিদ্যুৎ হাজার মাইল দূরেও সঞ্চালনের উপায় বের হয়। এবং এখান থেকে উংপাদিত বিদ্যুৎ দিয়ে কয়েক শত মাইল দূরে নিউ ইর্য়ক শহরকে আলোকিত করা সম্ভব হয়। এভাবে প্রকৃতি ইতিহাস এবং মানবের সৃষ্টিশীলতার ইতিহাস এক হয়ে আছে এ নায়াগ্রা জলপ্রপাতের এ জল প্রবাহে।

আগামী এক সপ্তাহের জন্য দীর্ঘ এক ভ্রমণে যাচ্ছি। আমেরিকার নায়াগ্রা জলপ্রপাত হয়ে কানাডায় প্রবেশ করবো। তারপর নায়াগ্রা জলপ্রপ...
08/04/2022

আগামী এক সপ্তাহের জন্য দীর্ঘ এক ভ্রমণে যাচ্ছি। আমেরিকার নায়াগ্রা জলপ্রপাত হয়ে কানাডায় প্রবেশ করবো। তারপর নায়াগ্রা জলপ্রপাতের কানাডা সাইডে থেকে টরোন্টু, অটোওয়া, কুইবেক হয়ে আমেরিকার শেষ প্রান্ত ভারমন্ট এ লেক চেপলেইন অঞ্চলে কয়েক দিন থেকে নিজ ঘরে ফিরবো।

কয়েক হাজার মাইল গাড়ি চালিয়ে যাবো। হয়তো পথেই দেখা হবে।

শুভসকাল।

Hello, I just opened my own page. Please try to follow me in this page. This page will allow me to accept more friends.
08/01/2022

Hello, I just opened my own page. Please try to follow me in this page. This page will allow me to accept more friends.

Address

15 Smith Street
Westborough, MA
01581

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mong Sano Marma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Mong Sano Marma:

Share