19/06/2026
চমৎকার আয়োজনে অনুষ্ঠিত হলো Business Fest 0.1
শিক্ষার্থীদের উদ্যোক্তা মনোভাব, সৃজনশীলতা ও ব্যবসায়িক দক্ষতা বিকাশের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে Business Fest 0.1। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে আয়োজিত এই উৎসবমুখর অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
মেলায় বিভিন্ন শিক্ষার্থী স্টলে বাহারি খাবার, স্ন্যাকস ও পানীয়সহ নানা আকর্ষণীয় আইটেমের সমাহার দেখা যায়। নিজস্ব উদ্যোগে পরিচালিত এসব স্টল দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা স্টল পরিদর্শন, পণ্য ক্রয় এবং বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে মেলাটিকে প্রাণবন্ত করে তোলেন।
Business Fest 0.1 শিক্ষার্থীদের জন্য বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও সৃজনশীলতা প্রকাশের একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী আয়োজিত এ মেলা সকলের মাঝে আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করে।