Shepherds Hajj & Umrah Services

Shepherds Hajj & Umrah Services Committed towards shariah compliance and professional Hajj and Umrah services. Committed towards shariah compliance and professional services.

26/05/2026

শায়খ ডক্টর মনজুর এলাহী আমাদের হাজীদের জন্য আরাফার দিনের আরবি খুতবার সংক্ষিপ্তসার তুলে ধরছেন।

26/05/2026

আলহামদুলিল্লাহ আরাফার বিশাল এক তাবুতে আমরা কয়েকটা এজেন্সি মিলে একত্রে রয়েছি। তারই সুফল হিসেবে এক সাথে বেশ কয়েকজন সম্মানিত শায়খ আমাদের সাথে রয়েছে।
সম্মানিত শায়খগণ গুরুত্বপূর্ণ নাসিহা আমাদের সকল এজেন্সির হাজি সাহেবদের দিচ্ছেন।

আসছে আরাফার দিন । যে দিনে সিয়াম পালন করলে একদিনেই দুই বছরের গোনাহ মাফ হয়ে যায়, আলহামদুল্লিলাহ। আসুন আমরা যারা এবার হজে য...
26/05/2026

আসছে আরাফার দিন । যে দিনে সিয়াম পালন করলে একদিনেই দুই বছরের গোনাহ মাফ হয়ে যায়, আলহামদুল্লিলাহ। আসুন আমরা যারা এবার হজে যেতে পারি নাই তারা এই সুন্নাতটা পালনের মাধ্যমে দুই বছরে গুণাহ মাফের সুযোগ নিই।

আবু কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আরাফার দিন সিয়াম রাখার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন : “এটি বিগত এক বছর ও আগত এক বছরের পাপ মোচন করে।” [সহিহ মুসলিম]

যারা হাজী নন তাদের জন্য এ সিয়াম রাখা সুন্নাত। যারা হাজী তাদের জন্য আরাফার দিন সিয়াম রাখা সুন্নাত নয়। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরাফার দিন সিয়াম পালন করেননি।

হজের কাজ ৮ই যুলহিজ্জা থেকে শুরু, এই দিন তামাত্তু হজকারী সকালে হজের ইহরামের নিয়ত করবেন। ইহরাম করার পূর্বে তিনি আগের মতোই ...
26/05/2026

হজের কাজ ৮ই যুলহিজ্জা থেকে শুরু, এই দিন তামাত্তু হজকারী সকালে হজের ইহরামের নিয়ত করবেন। ইহরাম করার পূর্বে তিনি আগের মতোই গোসল সেরে নেবেন, শরীরে সুগন্ধি লাগাবেন, তারপর তিনি তার নিজ আবাসস্থল থেকে ইহরামের নিয়ত করবেন।

কিরান ও ইফরাদ হজ পালনকারী যেহেতু ইহরাম অবস্থায় আছেন সেহেতু তাদের নতুন নিয়ত লাগবে না। এই দিন সকল হাজী যোহরের পূর্বেই মিনায় পৌঁছাবেন। তারা মিনায় যোহর, আসর, মাগরিব ও এশা ওয়াক্ত মতো আদায় করবেন। ৪ রাকাত বিশিষ্ট নামাজ তারা কসর করে ২ রাকাত আদায় করবেন আর ২ ওয়াক্তের মধ্যে তা জমা বা একত্র করবেন না। তারা মিনায় রাত্রি যাপন করে পরদিন ৯ই যুলহিজ্জার ফজর আদায় করবেন।

সুন্নাহ হলো ৯ই যুলহিজ্জার রাতে (৮ই যুলহিজ্জা দিন শেষে যে রাত) মিনায় অব স্থান করা। ৯ই যুলহিজ্জার ফজর আদায় করার পর সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করবেন। সূর্যোদয়ের পর তালবিয়া পড়তে পড়তে ধীরে সুস্থে আরাফার দিকে যাত্রা করবেন। এই সময়ে তিনি ইচ্ছামতো কুরআন পড়তে ও যিকর করতে পারেন, তবে এই সময়ে বেশি বেশি তালবিয়া পাঠ করা উত্তম।

25/05/2026
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহআমরা শেফার্ডসের ২৬১ জন হাজী সাহেবদের নিয়ে আজ ৮ জিলহজ্জ ফজরের পর মক্কার আজি...
25/05/2026

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ

আমরা শেফার্ডসের ২৬১ জন হাজী সাহেবদের নিয়ে আজ ৮ জিলহজ্জ ফজরের পর মক্কার আজিজিয়াহর হোটেল থেকে নিরাপদে মিনার তাঁবুতে পৌঁছেছি।

মিনায় আলহামদুলিল্লাহ প্রতি সালাতের ওয়াক্তের পরে চলছে শায়খ মোহাম্মদ মানজুর এলাহীর হজ বিষয়ক লেকচার সেশন।

আল্লাহ তাআলা যেন সকল হাজী সাহেবের হজ্জ সহজ ও কবুল করেন।

25/05/2026

আলহামদুলিল্লাহ, এবারের হজে আমরা প্রবাসী ভাইদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। অনেকেই এবার আমাদের হজ সফরের সঙ্গী হয়েছেন। চলুন, তাদের কাছ থেকেই শুনি কিছু অনুভূতি ও অভিজ্ঞতার কথা।

আর যেসকল প্রবাসী ভাই ভাবছেন আগামীবার আমাদের সঙ্গে হজ সফরে আসবেন, তারা দেরি না করে রেজিস্ট্রেশনের জন্য দ্রুত আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করুন।

হজ নিয়ে শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি
24/05/2026

হজ নিয়ে শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি

24/05/2026

আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া, এবারের মিনা ও আরাফার তাবু বিগত বছরগুলোর তুলনায় বেশ উন্নত। হাজি সাহেবরা যেন আরও সুন্দর করে হজের দিনগুলোতে ইবাদতে মনোনিবেশ করতে পারে সেই চিন্তা থেকে ডি ক্যাটাগরি থেকে 'ডি প্লাস' ক্যাটাগরির তাবুর ব্যবস্থা করা হয়েছে, আলহামদুলিল্লাহ।
বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।

যারা ২০২৭ সালের হজ পালনের নিয়ত করছেন, তারা আর দেরি না করে আমাদের টিমের সাথে আজই যোগাযোগ করুন।

01705-564674
01618-855432
01618-855436

23/05/2026

আমাদের সাথে হজ সফরে আসা সম্মানিত প্রবাসী হাজি তার অভিজ্ঞতার কথা বলছেন ।

আপনি কি আগামী বছর হজে যাওয়া নিয়ে ভাবছেন ?ইতিমধ্যেই ২০২৭ সালের হজের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে ।  যদি আপনি বা আপনা...
21/05/2026

আপনি কি আগামী বছর হজে যাওয়া নিয়ে ভাবছেন ?

ইতিমধ্যেই ২০২৭ সালের হজের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে । যদি আপনি বা আপনার পরিচিত কেউ যদি আগামী বছর হজে যেতে আগ্রহী হন, তাহলে আমাদের টিমের সাথে যোগাযোগ করুন।

বুকিংয়ের জন্য কল করুন:
01705-564674
01618-855432
01618-855436

Address

Hossain Housing, 17-18 Mirpur Road, Shyamoli
Dhaka
1207

Opening Hours

Monday 10:30 - 18:30
Tuesday 10:30 - 18:30
Wednesday 10:30 - 18:30
Thursday 10:30 - 18:30
Saturday 10:30 - 18:30
Sunday 10:30 - 18:30

Alerts

Be the first to know and let us send you an email when Shepherds Hajj & Umrah Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Shepherds Hajj & Umrah Services:

Share