Khulna Khan Bahadur Ahsanullah University

Call Directions Website Contact the university

Khulna Khan Bahadur Ahsanullah University This is the official page of Khulna Khan Bahadur Ahsanullah University (KKBAU).We have 06 programs:
CSE,EEE,BBA,EMBA,ENG,ISLM
(3)

Notice for mid exam + semester fees papayment
30/10/2026

Notice for mid exam + semester fees papayment

কেকেবিএইউ’র সেন্ট্রাল লাইব্রেরির অটোমেশন কার্যক্রমের উদ্বোধনবিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা চর্চায় লাইব্রেরিঅটোমেশনের ভূ...
16/10/2026

কেকেবিএইউ’র সেন্ট্রাল লাইব্রেরির অটোমেশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা চর্চায় লাইব্রেরি
অটোমেশনের ভূমিকা গুরুত্বপূর্ণ: উপাচার্য

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) সেন্ট্রাল লাইব্রেরির অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। উদ্বোধনকালে তিনি বলেন, “আধুনিক উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে প্রযুক্তির্নিভর গ্রন্থাগারসেবার গুরুত্ব অপরিসীম। লাইব্রেরি অটোমেশনের মাধ্যমে বই অনুসন্ধান, তথ্য সংরক্ষণ ও পাঠকসেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে। এর ফলে শিক্ষক-শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য ও পাঠসামগ্রী সহজেই খুঁজে পাবেন এবং জ্ঞানচর্চা ও গবেষণার সুযোগ আরও সম্প্রসারিত হবে।” তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারসেবাকে আধুনিকায়নের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে এর কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

লাইব্রেরি অটোমেশন কার্যক্রম সম্পন্ন হওয়ায় বই ও অন্যান্য পাঠসামগ্রীর তথ্য ব্যবস্থাপনা, পাঠকসেবা প্রদান এবং গ্রন্থাগারের সার্বিক কার্যক্রম পরিচালনায় আরও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে। এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সহজলভ্য গ্রন্থাগারসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান ও পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেকেবিএইউ’র লাইব্রেরিয়ান (ইন-চার্জ) ফারজানা শারমিন আনিকা। এ সময় ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের প্রভাষক আহসান উল্লাহ ও মোঃ নাজিম এবং সংশ্লিষ্ট বিভাগের ইন্টার্নশিপরত সিনিয়র শিক্ষার্থীরা লাইব্রেরি অটোমেশনের বিভিন্ন সুবিধা ও এ কার্যক্রম বাস্তবায়নে ইন্টার্নশিপরত শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরেন।

উল্লেখ্য, কেকেবিএইউ’র সেন্ট্রাল লাইব্রেরিতে প্রায় আট হাজার পাঠ্য ও পাঠ্যসংশ্লিষ্ট বই-পুস্তক এবং জার্নালের মুদ্রিত কপি সংরক্ষিত রয়েছে। পাশাপাশি, অনলাইনের মাধ্যমে বই পড়ার সুযোগও সৃষ্টি করা হয়েছে। লাইব্রেরি অটোমেশন কার্যক্রম চালুর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারসেবায় প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারিত হলো। শিক্ষক-শিক্ষার্থীরা এ উদ্যোগকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচনা করছেন।

15/10/2026

কেকেবিএইউতে স্টুডেন্ট ইভ্যালুয়েশন অ্যান্ড পিয়ার ক্লাস অবজারভেশন শীর্ষক সেমিনার

শিক্ষার্থীদের মূল্যায়ন ও শ্রেণিকক্ষের পর্যবেক্ষণ
শিক্ষার গুণগত মানোন্নয়নে সহায়ক : উপাচার্য

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘এনহ্যান্সিং টিচিং কোয়ালিটি থ্রু স্টুডেন্ট ইভ্যালুয়েশন অ্যান্ড পিয়ার ক্লাস অবজারভেশন’ শীর্ষক সেমিনার আজ ১৫ অক্টোবর ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) বিকেল ৩:০০ টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো: আনিসুর রহমান। তিনি বলেন, শিক্ষাদানের গুণগত মান নিশ্চিত করতে শিক্ষার্থীদের মূল্যায়ন এবং শ্রেণি পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মতামত পাঠদান পদ্ধতির কার্যকারিতা নিরূপণ এবং শিক্ষার সীমাবদ্ধতা চিহ্নিত করতে সহায়তা করে। অন্যদিকে, সহকর্মী শিক্ষকদের পারস্পরিক শ্রেণি পর্যবেক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় ও পাঠদান কৌশলের উন্নয়ন সম্ভব। তিনি শিক্ষার মানোন্নয়নে আধুনিক ও কার্যকর শিক্ষণপদ্ধতি অনুসরণে শিক্ষকদের আন্তরিক ভূমিকা পালনের আহ্বান জানান।
সেমিনারে শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি, সহপাঠ শ্রেণি পর্যবেক্ষণের কার্যকর কৌশল, পাঠদানের মান যাচাই এবং গুণগত শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারী শিক্ষকরা তাঁদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো: মিজানুজ্জামান। সভাপতিত্ব করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো: মুঈন উদ্দিন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে সেমিনারটি সম্পন্ন হয়।

Sharadiya Durga Puja holiday notice
15/10/2026

Sharadiya Durga Puja holiday notice

ইনফরমেটিকা ক্লাবের ভলিবল কার্নিভাল ২০২৬ 💥🔥আজ ৭ অক্টোবর ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদ...
09/10/2026

ইনফরমেটিকা ক্লাবের ভলিবল কার্নিভাল ২০২৬ 💥🔥

আজ ৭ অক্টোবর ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ইনফরমেটিকা ক্লাব’-এর আয়োজনে অনুষ্ঠিত হয় ডাটা ডাইনামিকস ও ইনফরমেশন গ্লাডেটিয়রসের মধ্যকার ভলিবল ম্যাচ।

এতে বিভাগের প্রভাষক আহসান উল্লাহ স্যারের নেতৃত্বাধীন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন ইনফরমেটিকা ক্লাবের সহ-সভাপতি রাহিকুল মাখতুম।

বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনিসুর রহমানের হাত থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের সদস্যরা নিজ নিজ ট্রফি গ্রহণ করেন।

চ্যাম্পিয়ন ও রানার-আপ উভয় দলকে আন্তরিক অভিনন্দন! অংশগ্রহণকারী খেলোয়াড়, আয়োজক ও সমর্থকদের জানাই আন্তরিক ধন্যবাদ। 🎉

এভাবেই খেলাধুলার মাধ্যমে আরও দৃঢ় হোক সৌহার্দ্য ও বন্ধন। 💙

#ভলিবলকার্নিভাল২০২৬ #ইনফরমেটিকাক্লাব

🌿 One Day, Endless Memories! 🎉ব্যবসায় প্রশাসন বিভাগের পিকনিক ২০২৬ | KKBAUহাসি, আনন্দ, উচ্ছ্বাস আর অসংখ্য স্মৃতিতে ভরপুর...
09/10/2026

🌿 One Day, Endless Memories! 🎉
ব্যবসায় প্রশাসন বিভাগের পিকনিক ২০২৬ | KKBAU

হাসি, আনন্দ, উচ্ছ্বাস আর অসংখ্য স্মৃতিতে ভরপুর একটি সুন্দর দিন কাটল খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে। 💚

গত ৭ অক্টোবর ২০২৬, খুলনার ইকোপার্কে অনুষ্ঠিত হয় আমাদের বিভাগের আনন্দময় পিকনিক “Picnic 2026”। বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে যেন ফিরে গিয়েছিলাম শৈশবের সেই সোনালি দিনগুলোতে! 🥰 মার্বেল দৌড়, হাঁড়ি ভাঙা, পিলো পাসিং, বল নিক্ষেপ, সাতচারা এবং আরও বিভিন্ন মজার খেলায় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সৃষ্টি হয়েছিল প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ। খেলাধুলায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার, যা আনন্দকে আরও বাড়িয়ে দেয়। 🏆

এরপর শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, আনন্দ আর পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে আরও দৃঢ় হয় আমাদের পারস্পরিক বন্ধন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, নিজের লেখা একটি সুন্দর কবিতা আবৃত্তি করেন এবং তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের উৎসাহিত করেন। তাঁর উপস্থিতি ও মূল্যবান দিকনির্দেশনা আমাদের আয়োজনকে করেছে আরও তাৎপর্যপূর্ণ ও স্মরণীয়। 🌸

বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যবই, ক্লাস আর পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি বন্ধুত্ব, সহমর্মিতা, সৃজনশীলতা, নেতৃত্ব এবং একসঙ্গে বেড়ে ওঠারও এক অনন্য অধ্যায়। আমাদের এবারের পিকনিক সেই উপলব্ধিকে আরও গভীর করেছে।

এই সুন্দর আয়োজন সফল করতে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি এত প্রাণবন্ত হয়েছে, বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ❤️

একটি দিন, অসংখ্য হাসি, অফুরন্ত আনন্দ আর আজীবন মনে রাখার মতো স্মৃতি! স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকুক আমাদের Picnic 2026। 💚

Department of Business Administration
Khulna Khan Bahadur Ahsanullah University (KKBAU)
Shaping Minds, Building Futures.

Congratulations Mr. Md Mehedi Hasan
09/10/2026

Congratulations Mr. Md Mehedi Hasan

🎉Research Publication Achievement 🎉
We are pleased to share that our respected faculty member, Md Mehedi Hasan, has successfully published a research article in the prestigious Q1-ranked Elsevier journal Energy Conversion and Management: X.
📄 Title: AI-driven forecast-integrated planning of hybrid renewable microgrids for climate-resilient rural electrification
📊 Journal Name: Energy Conversion and Management: X (Elsevier) 📊 Impact Factor: 8.8 (CiteScore: 11.4)
📊 Ranking: Q1 (SCImago / Scopus)
📊 Index: Scopus
📊 Volume & Issue: Volume 32, Article 102281
🔗 Link: https://www.sciencedirect.com/science/article/pii/S2590174526007646
This remarkable achievement reflects his dedication, scholarly excellence, and valuable contribution to advancing research in artificial intelligence integration, hybrid renewable microgrids, and sustainable, climate-resilient power systems.
We extend our heartfelt congratulations to him and his co-authors, and wish him continued success in his academic and research journey!

কেকেবিএইউতে বিশ্বের ৫০টি উদ্ভাবনী গ্রন্থাগার নিয়ে ব্যতিক্রমধর্মী প্রদর্শনী।।কৃত্রিম বুদ্ধিমত্তার এ যুগেও বই পড়ারকোনো ব...
08/10/2026

কেকেবিএইউতে বিশ্বের ৫০টি উদ্ভাবনী গ্রন্থাগার নিয়ে ব্যতিক্রমধর্মী প্রদর্শনী।।

কৃত্রিম বুদ্ধিমত্তার এ যুগেও বই পড়ার
কোনো বিকল্প নেই : উপাচার্য

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএইউ) বিশ্বের বিভিন্ন দেশের ৫০টি আধুনিক ও উদ্ভাবনী গ্রন্থাগার নিয়ে ব্যতিক্রমধর্মী পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ অক্টোবর ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) বিকেল ৩:০০ টায় বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের উদ্যোগে 'এক্সিবিন অন দ্য ইনোভেটিভ লাইব্রেরিজ ইন দ্য ওয়ার্ল্ড' শীর্ষক এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন উদ্ভাবনী ধারণার বাস্তবায়ন করতে হবে। এ ধরনের সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান ও আগ্রহ বৃদ্ধির পাশাপাশি তাদের নতুন কিছু জানার সুযোগ তৈরি করে। তিনি জানান, খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ে 'লিটল ফ্রি লাইব্রেরি'-এর আদলে একটি লাইব্রেরি চালুর উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এ যুগেও বই পড়ার কোনো বিকল্প নেই। বই জ্ঞানের পরিসর বাড়ানোর পাশাপাশি মানসিক প্রশান্তি ও কল্পনাশক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি এ ধরনের ব্যতিক্রমী ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি আইএসএলএম বিভাগের এমন উদ্যোগের প্রশংসা করেন। পরে তিনি এ উপলক্ষে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। আইএসএলএম বিভাগের ১ম বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থীরা কোর্সের অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের ব্যতিক্রমধর্মী ও আধুনিক গ্রন্থাগার উদ্যোগ পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয়। প্রদর্শনীতে ৪টি স্টলে হিউম্যান লাইব্রেরি, লিটল ফ্রি লাইব্রেরি, সিড লাইব্রেরি, বোটানিক্যাল লাইব্রেরি, টয় লাইব্রেরি, লাইব্রেরি অফ থিংসস, ম্যাপ লাইব্রেরি, রুম টু রিড লাইব্রেরি এবং মোবাইল লাইব্রেরিসহ বিভিন্ন ৫০ টি উদ্ভাবনী গ্রন্থাগার মডেল স্থান পায়।
প্রদর্শনীতে বিচারকের দায়িত্ব পালন করেন বিভাগের প্রভাষক আহসান উল্লাহ। এর সার্বিক সমন্বয় করেন বিভাগের প্রভাষক মোঃ নাজিম।

𝗔𝗱𝗺𝗶𝘀𝘀𝗶𝗼𝗻 𝗴𝗼𝗶𝗻𝗴 𝗼𝗻.......𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐬 𝐎𝐟𝐟𝐞𝐫𝐞𝐝🎓 Undergraduate Programs:- CSE - EEE - BBA  - ENGLISH - ISLM🎓 Postgraduate Prog...
08/10/2026

𝗔𝗱𝗺𝗶𝘀𝘀𝗶𝗼𝗻 𝗴𝗼𝗶𝗻𝗴 𝗼𝗻.......
𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐬 𝐎𝐟𝐟𝐞𝐫𝐞𝐝
🎓 Undergraduate Programs:
- CSE - EEE - BBA - ENGLISH - ISLM
🎓 Postgraduate Program:
- EMBA (Regular & Executive)
𝗦𝗽𝗲𝗰𝗶𝗮𝗹 𝗙𝗮𝗰𝗶𝗹𝗶𝘁𝗶𝗲𝘀:
✅ Affordable program cost
✅ Up to 100% tuition fee waiver based on SSC & HSC results
✅ Outcome-Based Education (OBE) curriculum
✅ Experienced faculty members
✅ Weekend class facility for CSE, EEE (Diploma Passed Students) and EMBA programs
✅ Dedicated Playground and Sports Facilities

📍 Address:
145 M.A. Bari Road, Gollamari, Sonadanga, Khulna-9100
📞 Contact:
01409-977689
01409-977690

07/10/2026

কেকেবিএইউতে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার বিভিন্ন
বিষয় নিয়ে প্রাণবন্ত সেমিনার অনুষ্ঠিত।।

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ইউএস অ্যাম্বেসি ঢাকার এডুকেশন উইং এর উদ্যোগে আজ ৭ অক্টাবর ২০২৬ খ্রি. তারিখ (বুধবার) বিকেল ৩:০০ টায় 'স্টাডি ইন দ্য ইউনাইটেড স্টেটস শীর্ষক' এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষাগত ও জীবনযাত্রা বিবেচনায় যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা বিষয়ে সম্যক ধারণা দেন এডুকেশন ইউএসএ অ্যাডভাইজর শাইনান রহমান এবং এডুকেশন আউটরিচ কোঅর্ডিনেটর রিফাত স্বপ্নীল। তারা বলেন, 'উচ্চশিক্ষার বিভিন্ন দিকের সুযোগ সম্পর্কে এ সেমিনার আয়োজন করা হয়েছে যাতে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র সম্পর্কে সঠিক, ব্যাপক, বস্তুনিষ্ঠু এবং হালনাগাদ তথ্য জানতে পারে'। প্রাণবন্ত এ সেমিনারের শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান সেমিনারে সভাপতিত্ব করেন। তিনি ইউএস অ্যাম্বেসির এডুকেশন উইং থেকে আগত প্রতিনিধিদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানান। এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি, আইএসএলএম, সিএসই এবং ইইই বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Address

145 & 145(Ka), M. A. Bari Road, Gollamari, Sonadanga
Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when Khulna Khan Bahadur Ahsanullah University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Khulna Khan Bahadur Ahsanullah University:

Shortcuts

Share