Darussunnah Kamil Madrasah দারুচ্ছুন্নাহ্ কামিল মাদরাসা

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • Darussunnah Kamil Madrasah দারুচ্ছুন্নাহ্ কামিল মাদরাসা
Directions Website Contact the university

Darussunnah Kamil Madrasah   দারুচ্ছুন্নাহ্ কামিল মাদরাসা Darussunnah Kamil (M.A) Madrasah
Madrasah Code : 11145 EIIN No:112469 Thana Code: 125 Distri:

2025-2026 শিক্ষাবর্ষের আলিম শ্রেণির (আলিম পরীক্ষা-2027) রেজিস্ট্রেশন কার্যক্রম বিশেষ বিবেচনায় অনলাইন রেজিস্ট্রেশনের সময় ...
29/10/2026

2025-2026 শিক্ষাবর্ষের আলিম শ্রেণির (আলিম পরীক্ষা-2027) রেজিস্ট্রেশন কার্যক্রম বিশেষ বিবেচনায় অনলাইন রেজিস্ট্রেশনের সময় বর্ধিতকরণ প্রসঙ্গে।.

আলহামদুলিল্লাহ! ছুম্মা আলহামদুলিল্লাহ!  নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ উপজেলা পর্যায়ে দারুচ্ছুন্নাহ কামিল মাদরা...
29/10/2026

আলহামদুলিল্লাহ!
ছুম্মা আলহামদুলিল্লাহ!
নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬
উপজেলা পর্যায়ে দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার গৌরবোজ্জ্বল সাফল্য!

ভেন্যু: দারুচ্ছুন্নাহ কামিল (এম.এ.) মাদরাসা, কাশিপুর, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ।

ফাযিল/বি,এ ও কামিল/এম,এ স্তর

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এ আমাদের প্রিয় শিক্ষার্থীরা অসাধারণ নৈপুণ্য, মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে একের পর এক সাফল্য অর্জন করেছে।
আমাদের কামিল স্তরের মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল অর্জনে আমরা আনন্দিত, অভিভূত ও গর্বিত।
প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে আমাদের শিক্ষার্থীরা মোট ৮টি পুরস্কার অর্জন করে দারুচ্ছুন্নাহ কামিল (এম.এ.) মাদরাসার সুনাম ও মর্যাদা আরও উজ্জ্বল করেছে।
উপজেলা পর্যায়ে বিজয়ীদের চূড়ান্ত ফলাফল -

ক্যাটাগরি–১: নজরুলের ইসলামি সংগীত/গজল
১ম স্থান: মোঃ রাকিবুল ইসলাম
২য় স্থান: মোঃ মাহমুদুল হাসান
উভয়েই - দারুচ্ছুন্নাহ কামিল (এম.এ.) মাদরাসা।
৩য় স্থান: মোঃ নাঈম হোসেন
নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা।

ক্যাটাগরি–২: নজরুলের কবিতা আবৃত্তি
১ম স্থান: মোঃ ইসলামুল হক
দারুচ্ছুন্নাহ কামিল (এম.এ.) মাদরাসা।
২য় স্থান: মোঃ আখলাকুর রহমান সিয়াম
মিজমিজি পাইনাদী ফাজিল মাদরাসা।
৩য় স্থান: মোঃ রাকিবুল ইসলাম
দারুচ্ছুন্নাহ কামিল (এম.এ.) মাদরাসা।

ক্যাটাগরি–৪: রচনা প্রতিযোগিতা
বিষয়: ‘নজরুল ও মানুষের মুক্তি’
১ম স্থান: সাদিয়া আক্তার
২য় স্থান: মরিয়ম আহমেদ পুষ্পিতা
উভয়েই - দারুচ্ছুন্নাহ কামিল (এম.এ.) মাদরাসা।
৩য় স্থান: সিনথিয়া
নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা।

ক্যাটাগরি–৫: উপস্থিত বক্তৃতা
১ম স্থান: মোঃ ইসলামুল হক
দারুচ্ছুন্নাহ কামিল (এম.এ.) মাদরাসা।
২য় স্থান: মোঃ মিজানুর রহমান
মিজমিজি পাইনাদী ফাজিল মাদরাসা।
৩য় স্থান: মোঃ রাকিবুল ইসলাম
দারুচ্ছুন্নাহ কামিল (এম.এ.) মাদরাসা।

আমাদের আনন্দ , আমাদের গর্ব ,আমাদের শিক্ষার্থীদের সাফল্য!
আলহামদুলিল্লাহ! আমাদের প্রিয় শিক্ষার্থীরা তাদের মেধা, মনন, অধ্যবসায় ও অসাধারণ প্রতিভার মাধ্যমে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয় অর্জন করে মাদরাসার জন্য বয়ে এনেছে সম্মান ও গৌরব।
বিশেষ আনন্দের বিষয় হলো, বিজয়ীদের মধ্যে আমাদের মাদরাসার শিক্ষার্থীদের রয়েছে উল্লেখযোগ্য সাফল্য এবং মোট আটটি পুরস্কারই এসেছে আমাদের পুষ্প কাননতুল্য প্রিয় দারুচ্ছুন্নাহ কামিল (এম.এ.) মাদরাসায়।
এই সাফল্য শুধু কয়েকজন শিক্ষার্থীর ব্যক্তিগত অর্জন নয়।এটি আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা, সংস্কৃতি, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের ধারাবাহিক প্রচেষ্টার এক উজ্জ্বল প্রতিফলন।
আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের মেধার বিকাশ, সুস্থ সাংস্কৃতিক চর্চা এবং ইতিবাচক প্রতিযোগিতাই তাদের আগামী দিনের যোগ্য, সৃজনশীল ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আমাদের প্রিয় শিক্ষার্থীদের এই সাফল্য আগামী দিনে আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে থাকুক। তাদের প্রতিভা বিকশিত হোক, জ্ঞানের আলোয় আলোকিত হোক তাদের জীবন এবং সাফল্যের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক।
মহান আল্লাহ তাআলার দরবারে আন্তরিক শুকরিয়া ও দোয়া।
আল্লাহ তাআলা আমাদের প্রিয় শিক্ষার্থীদের ইলম, আমল, মেধা ও প্রতিভায় বরকত দান করুন। তাদের উত্তম চরিত্র, দ্বীন ইসলামের খেদমত ও মানবকল্যাণে আত্মনিয়োগ করার তাওফিক দান করুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা দান করুন এবং তাদের মা-বাবা, শিক্ষক ও প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করার তাওফিক নসিব করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।

প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক মোবারকবাদ
দারুচ্ছুন্নাহ কামিল (এম.এ.) মাদরাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং মাদরাসা পরিবারের পক্ষ থেকে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর সকল বিজয়ী শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন, প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ।
বিশেষভাবে আমাদের প্রিয় বিজয়ী শিক্ষার্থীদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা, দোয়া ও উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা।
তোমরাই আমাদের গর্ব, তোমরাই আমাদের আগামীর সম্ভাবনা। তোমাদের সাফল্যের আলোয় আলোকিত হোক আমাদের প্রিয় প্রতিষ্ঠান।এগিয়ে চলো আত্মবিশ্বাস ও সৃজনশীলতার পথে।
আলহামদুলিল্লাহ! ছুম্মা আলহামদুলিল্লাহ! ❤️

শুভেচ্ছান্তে-
মুফতি আশরাফ বিন শরীফ
মুদাররিস,
দারুচ্ছুন্নাহ কামিল (এম.এ.) মাদরাসা
কাশিপুর, নারায়ণগঞ্জ।

#দারুচ্ছুন্নাহ_কামিল_মাদরাসা
#নজরুল_বর্ষ_২০২৬
#সাংস্কৃতিক_প্রতিযোগিতা
#শিক্ষার্থীদের_সাফল্য
#আলহামদুলিল্লাহ

২০২৭ সালে অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের (e-FF) বিজ্ঞপ্তি।
28/10/2026

২০২৭ সালে অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের (e-FF) বিজ্ঞপ্তি।

২০২৬ সালের আলিম পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি।
28/10/2026

২০২৬ সালের আলিম পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি।

সবার আগে শিক্ষা। তবুও ১ লাখ ১৫ হাজার পদ শূন্য কেন? পেশাগত সমস্যা এবং বৈষম্য দূর না হলে সামনে শূন্য পদের সংখ্যা আরও বেড়ে ...
28/10/2026

সবার আগে শিক্ষা। তবুও ১ লাখ ১৫ হাজার পদ শূন্য কেন? পেশাগত সমস্যা এবং বৈষম্য দূর না হলে সামনে শূন্য পদের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশংকা করছি।

কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষা-২০২৫ এর নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট মান উন্নয়ন এবং রিটেইক পরীক্ষার্থীদের ফরম পূ...
27/10/2026

কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষা-২০২৫ এর নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট মান উন্নয়ন এবং রিটেইক পরীক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি।

27/10/2026
27/10/2026
23/10/2026

দুর্গাপূজা গেল। একটা হিসাব বাকি রয়ে গেল।

প্রতিমা বিসর্জন হয়ে গেছে। ঢাকের শব্দ থেমে গেছে। প্যান্ডেলের বাঁশ খুলে নিয়ে যাচ্ছে মিস্ত্রিরা।

কিন্তু একটা জিনিস বিসর্জন হয়নি।

এই কয়দিনে কত মুসলমান মণ্ডপে ঢুকলাম, হাতে প্রসাদ নিলাম, মুখে তুললাম, ছবি তুলে লিখলাম "সম্প্রীতি"। সেই মুখগুলো কি রাতে একবারও ভাবল, কী খেলাম, কার নামে খেলাম?

কেউ ভাবেনি। কারণ আমাদের শেখানো হয়েছে, এটাই সম্মান।

এবার আমি আপনাকে চৌদ্দশ বছর পেছনে নিয়ে যাব। শেষ লাইন পর্যন্ত আসুন। কারণ শেষে এসে আপনার মনে হবে, আমরা পুরো হিসাবটাই উল্টো করে শিখেছি।

মদিনার রাস্তা। একটা লাশ যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বসা ছিলেন, হঠাৎ উঠে দাঁড়ালেন। সাহাবিরা চমকে বললেন, ইয়া রাসুলাল্লাহ, এ তো ইহুদির জানাজা! তিনি তাকালেন। বললেন, সে কি একটা প্রাণ নয়?

একটা ইহুদির লাশের জন্য আসমানের সবচেয়ে প্রিয় মানুষটা উঠে দাঁড়ালেন।

নাজরান থেকে খ্রিস্টানরা এলো। তিনি তাদের বসালেন মসজিদে নববীতে। প্রার্থনার সময় হলে বললেন, করো, এখানেই করো। ইহুদিদের সাথে সনদ লিখলেন: তোমাদের দ্বীন তোমাদের, তোমাদের জান মাল আমার জিম্মায়। আর একটা কথা রেখে গেলেন, যেটা শুনলে বুক কেঁপে ওঠে: যে কোনো চুক্তিবদ্ধ অমুসলিমের ওপর জুলুম করবে, কিয়ামতের দিন আমি নিজে তার বিরুদ্ধে দাঁড়াব।

এটা সম্মান। যে সম্মানে জীবন বাঁচে, ইজ্জত বাঁচে, ইনসাফ বাঁচে।

এখন প্রশ্ন। এই মানুষটা, যিনি ইহুদির লাশের জন্য দাঁড়িয়ে যান, তিনি কি কখনো তাদের উপাসনায় গিয়ে দাঁড়িয়েছেন?

মক্কার কুরাইশরা একদিন ঠিক এই প্রস্তাবটাই নিয়ে এলো। খুব নরম সুরে। বলল, এত ঝগড়া কেন? এক বছর তুমি আমাদের দেবতার পূজা করো, এক বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব। মিলেমিশে থাকি।

চিনতে পারছেন প্রস্তাবটা? এটাই আজকের "সম্প্রীতি"।

জবাব নবীজি দিলেন না। জবাব এলো আসমান থেকে। একটা পুরো সুরা নাজিল হলো, আর তার শেষ লাইন: লাকুম দীনুকুম ওয়া লিয়া দীন। তোমাদের দ্বীন তোমাদের, আমার দ্বীন আমার।

একই মানুষ। প্রতিবেশীর জন্য জান দিয়ে দিতে রাজি। তার পূজায় এক পা ফেলতে রাজি নন।

তখনকার সম্মান মানে ছিল, তোমাকে রক্ষা করব। এখনকার সম্মান মানে হয়ে গেছে, তোমার প্রসাদ খাব। আমরা শুধু সম্মানের সংজ্ঞা বদলাইনি, আমরা ইমানের জায়গায় প্রসাদ বসিয়ে দিয়েছি।

আল্লাহ নিজে বলেছেন, যারা দ্বীন নিয়ে তোমাদের সাথে লড়েনি, তাদের সাথে সদাচরণ আর ইনসাফ করতে তিনি নিষেধ করেন না। এক আয়াত। আর সেই একই আল্লাহ বলেছেন, যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে, তা তোমাদের জন্য হারাম। আরেক আয়াত। একই কিতাব। আমরা প্রথমটা দিয়ে দ্বিতীয়টা মুছে দিয়েছি, আর নাম দিয়েছি উদারতা।

এবার আমার কথা।

আমি ইসলাম গ্রহণ করেছি। যে পথ ছেড়ে এসেছি, সেটা আমি চিনি। সেই পথ ছাড়তে কী কী হারাতে হয়, সেটাও জানি। তাই যখন দেখি জন্মসূত্রে পাওয়া ইমানটাকে কেউ মণ্ডপের গেটে জুতার মতো খুলে রেখে ঢুকে যাচ্ছে, আমার কলিজা ছিঁড়ে যায়। আমি যেটার জন্য সব ছেড়েছি, সেটা কারও কাছে এক থালা প্রসাদের দাম।

স্পষ্ট করে বলছি, কেউ ভুল বুঝবেন না।

আমার হিন্দু ভাই আমার দেশের মানুষ। একই মাটি, একই ছাদ, একই আকাশ। তাঁর নিরাপত্তা আমার দায়িত্ব। তাঁর বিপদে আমি সবার আগে দৌড়াব। তাঁর ইজ্জতে কেউ হাত দিলে আমি রুখে দাঁড়াব। নবীজি আমাকে তাই শিখিয়েছেন।

কিন্তু আমি মুসলমান। আমি আমার পবিত্র কোরআন মানব। আমার আল্লাহর কথা মানব। তাঁকে সম্মান দিতে তাঁর মণ্ডপে ঢুকতে হয় না। তাঁর প্রসাদ খেতে হয় না। সম্মান দিতে ইমান বন্ধক রাখতে হয় না।

ভালোবাসা দেব। ইনসাফ দেব। জীবন দিয়ে হলেও নিরাপত্তা দেব। ইমান দেব না।

মুহাম্মদ রাজ (নওমুসলিম)

Disclaimer: This post is not against any religion, community or individual. It is a Muslim's reflection on his own faith, and it clearly affirms respect, safety and good conduct toward people of other religions. There is no intent to spread hatred, incite anyone or belittle anyone. If you disagree, please say so politely. Hateful or abusive comments will be removed.

Copied from -
Muhammad Raj - NouMuslim

Address

Narayanganj
1400

Opening Hours

Monday 07:00 - 13:00
Tuesday 07:00 - 13:00
Wednesday 07:00 - 13:00
Thursday 07:00 - 13:00
Sunday 07:00 - 13:00

Alerts

Be the first to know and let us send you an email when Darussunnah Kamil Madrasah দারুচ্ছুন্নাহ্ কামিল মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Darussunnah Kamil Madrasah দারুচ্ছুন্নাহ্ কামিল মাদরাসা:

Shortcuts

Share