University of Rajshahi

University of Rajshahi This is the official page of the University of Rajshahi run by the University Administration east from the Rajshahi City Center.
(286)

University of Rajshahi is one of the largest Universities in the country and the largest with the highest seat of learning in the northern region of Bangladesh. After its foundation on July 6, 1953, the university has passed 67 years providing higher education and research. The university is located at the green premises of Motihar which is very close to the mighty river Padma and seven km.

সংবাদ বিজ্ঞপ্তিরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ফিজিক্যাল স্টার্ট আপ উদ্বোধন: রাবি উপাচার্যের অংশগ্রহণরাজশাহী বিশ্ববিদ্...
28/04/2026

সংবাদ বিজ্ঞপ্তি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ফিজিক্যাল স্টার্ট আপ উদ্বোধন: রাবি উপাচার্যের অংশগ্রহণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৮ এপ্রিল ২০২৬:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইউনিট-১ এর ফিজিক্যাল স্টার্ট আপ উদ্বোধন উপলক্ষ্যে আজ মঙ্গলবার বিকেল ৩টায় পাবনার ঈশ্বরদীতে রূপপুর এনপিপি সাইটে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্যপ্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্যপ্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং রোসাটম এর মহাপরিচালক এলেক্সি লিখাচভ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

প্রশাসক
জনসংযোগ দপ্তর

সংবাদ বিজ্ঞপ্তিরাবি কলা অনুষদের ডীনস্ এ্যাওয়ার্ড পেলেন ১৬ শিক্ষার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৭ এপ্রিল ২০২৬:রাজশাহী বিশ্বব...
27/04/2026

সংবাদ বিজ্ঞপ্তি
রাবি কলা অনুষদের ডীনস্ এ্যাওয়ার্ড পেলেন ১৬ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৭ এপ্রিল ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের ১৬ জন শিক্ষার্থী ২০২৩ সালের ডীনস্ এ্যাওয়ার্ড পেয়েছেন। আজ সোমবার বেলা ১১টায় সিনেট ভবনে এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান।

ডীনস্ এ্যাওয়ার্ডপ্রাপ্ত সেরা শিক্ষার্থীরা হলেন, আতিয়া সাকেরা সহীহ ও মো. আলমগীর হোসেন (দর্শন বিভাগ), লতিফা খাতুন ও মাহফুজা সুলতানা মুক্তা (ইতিহাস বিভাগ), মো. আসাদুজ্জামান রাফি (ইংরেজি বিভাগ), সাবরিনা মমতাজ রিপা ও পলি রানী (বাংলা বিভাগ), মোছা. ফাতেমা নাসরিন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), মো. মাহমুদুল হাসান (আরবী বিভাগ), উম্মে হাবিবা (ইসলামিক স্টাডিজ বিভাগ), অনিন্দিতা আলমগীর (সংগীত বিভাগ), মেফতাহুন নাহার (নাট্যকলা বিভাগ), খায়রুন নাহার আলো (ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ), জাকিয়া সুলতানা ও মনিরা আক্তার (সংস্কৃত বিভাগ) ও মনিজা আক্তার (উর্দু বিভাগ)। তারা স্নাতক (সম্মান) পরীক্ষায় স্ব স্ব বিভাগে শীর্ষ স্থান অধিকার করায় এই পুরস্কার অর্জন করেন।

অনুষ্ঠানে এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেফতাহুন নাহার, খায়রুন নাহার আলো, জাকিয়া সুলতানা ও মনিজা আক্তার তাদের অনুভূতি জানিয়ে বক্তব্য রাখেন।

এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অতিথিবৃন্দ বলেন, কোনো বিষয়ের স্বীকৃতি তা স্বীকৃতিপ্রাপ্তকে আরও উজ্জীবিত ও দায়িত্বশীল করে তোলে। ডীনস্ এ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের এই ফলাফল অর্জনে তাঁদের শিক্ষক, পরিবার ও আরো অনেকের অবদান রয়েছে। এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামীতেও দেশ-বিদেশে স্ব স্ব ক্ষেত্রে কৃতীত্বপূর্ণ অবদান রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রশাসক
জনসংযোগ দপ্তর

সংবাদ বিজ্ঞপ্তি-৫রাবিতে আন্তবিভাগ হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিতরাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ এপ্রিল ২০২৬:র...
23/04/2026

সংবাদ বিজ্ঞপ্তি-৫
রাবিতে আন্তবিভাগ হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ এপ্রিল ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ ছাত্রদের হ্যান্ডবল প্রতিযোগিতায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ চ্যাম্পিয়ন ও মার্কেটিং বিভাগ রানার আপ হয়েছে। ছাত্রীদের হ্যান্ডবল প্রতিযোগিতায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন ও গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ রানার আপ হয়েছে।

আন্তঃবিভাগ কাবাডি প্রতিযোগিতায় আইন বিভাগ ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এসকল প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান।

আন্তঃবিভাগ গেমস সাব-কমিটির সভাপতি কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন শরীররর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. আমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসক
জনসংযোগ দপ্তর

সংবাদ বিজ্ঞপ্তি-৪পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে রাবির ৪ রোভার স্কাউট রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ এপ্রিল ২০২৬: রাজশাহী ...
23/04/2026

সংবাদ বিজ্ঞপ্তি-৪
পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে রাবির ৪ রোভার স্কাউট

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ এপ্রিল ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোভার স্কাউট গ্রুপের চার রোভার ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণের জন্য আজ বৃহস্পতিবার সকালে রাবি থেকে হিলি স্থলবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। যাত্রা শুরু উপলক্ষ্যে রোভার স্কাউট গ্রুপ কাউন্সিলের সম্পাদক প্রফেসর মো. রেজাউল করিম-২ তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই পরিভ্রমণের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করে। এসময় রাবি রোভার স্কাউট গ্রুপের ৪৫তম ইউনিট কাউন্সিলের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন, ৪৬তম ইউনিট কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. রিন্টুসহ অন্যান্য রোভারবৃৃন্দ উপস্থিত ছিলেন।

পরিভ্রমণকারী রোভারবৃন্দ হচ্ছে, এস এম আলফাজ আলী নয়ন (দলনেতা), মো. রাশিদুল ইসলাম (সহকারী দলনেতা), মো. তাজিউর রহমান তাজ (সদস্য), প্রশান্ত সরকার (সদস্য)।

রোভার স্কাউটস্ এর সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট এ্যাওয়ার্ড’ প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জনের জন্য তারা এই পরিভ্রমণ করবে। পাঁচ দিনব্যাপি এই কর্মসূচিতে তারা রাজশাহী থেকে নওগাঁ হয়ে হিলি স্থরবন্দর পযর্ন্ত পরিভ্রমণ করবে। এই সময় তারা সমাজ সচেতনতামূলক চারটি শ্লোগান- ‘যুদ্ধ নয়, শান্তিই মানবতার পথ’, ‘প্রকৃতি বাঁচলে বাঁচবে প্রাণ, রোভার স্কাউটের এই আহ্বান’, ‘পানি, গ্যাস ও বিদ্যুৎ অপচয় রোধ করি’ ও ‘মাদকমুক্ত জীবন গড়ি’' এর মাধ্যমে সচেতনতা সৃষ্টির প্রয়াস চালাবে।

পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবে ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাত করবে।

প্রশাসক
জনসংযোগ দপ্তর

সংবাদ বিজ্ঞপ্তি-৩রাবির দুটো টিম আইডিয়া চ্যাম্পিয়নশিপে পুরস্কার পেয়েছেরাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ এপ্রিল ২০২৬:গ্রিন এন্টারপ...
23/04/2026

সংবাদ বিজ্ঞপ্তি-৩
রাবির দুটো টিম আইডিয়া চ্যাম্পিয়নশিপে পুরস্কার পেয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ এপ্রিল ২০২৬:
গ্রিন এন্টারপ্রেনারশিপ ও সোশ্যাল এন্টারপ্রেনারশিপ বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘গ্রিন ভয়েসেস মাস্টার বুট ক্যাম্প ২০২৬’-এ ‘আইডিয়া চ্যাম্পিয়ন’ শীর্ষক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুটো টিম ‘বায়োফ্লাই’ ও ‘বুনন বাজার’ পুরস্কার অর্জন করেছে। ১৮ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ঢাকার বারিধারায় এই বুট ক্যাম্পে অনুষ্ঠিত হয়। দ্যা আর্থ সোসাইটি, এশিয়া ফাউন্ডেশন ও ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাস এই প্রতিযোগিতার আয়োজন করে। সর্বমোট ১৮৮টি টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং এদের মধ্য থেকে ৬টি টিম পুরস্কৃত হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাবির বায়োফ্লাই টিমে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রোকেয়া হক ও জাহিদ হাসান রানা এবং বুনন বাজার টিমে ছিলেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. আশিক মিয়া।

প্রশাসক
জনসংযোগ দপ্তর

সংবাদ বিজ্ঞপ্তি-২রাবি সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম ডীনস্ এ্যাওয়ার্ড পেলেন ৩ শিক্ষক ও ১০ শিক্ষার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়...
23/04/2026

সংবাদ বিজ্ঞপ্তি-২
রাবি সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম ডীনস্ এ্যাওয়ার্ড পেলেন ৩ শিক্ষক ও ১০ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ এপ্রিল ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ৩ জন শিক্ষক ও ১০ জন শিক্ষার্থী ২০২৫ সালের ডীনস্ এ্যাওয়ার্ড পেয়েছেন। প্রথমবারের মতো এই এ্যাওয়ার্ড প্রদান করা হলো। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সিনেট ভবনে এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের এই এ্যাওয়ার্ড প্রদান করেন।

সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তার দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, প্রাক্তন উপাচার্য ও অনুষদের প্রাক্তন অধিকর্তা প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন ও ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার প্রাক্তন উপাচার্য প্রফেসর মো. রফিকুল ইসলাম। সমাজকর্ম বিভাগের সভাপতি প্রফেসর গোলাম কিবরিয়া ফেরদৌস অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন।

অনুষ্ঠানে সেরা প্রবন্ধের জন্য মো. আরমান হোসেন (সহযোগী অধ্যাপক, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ), সেরা গ্রন্থের জন্য ড. মো. আওয়াল হোসেন মোল্ল্যা (প্রফেসর, লোক প্রশাসন বিভাগ) ও সেরা গবেষক হিসেবে ড. প্রণব কুমার পান্ডে (প্রফেসর, লোক প্রশাসন বিভাগ) ডীনস্ এ্যাওয়ার্ড অর্জন করেন।

ডীনস্ এ্যাওয়ার্ডপ্রাপ্ত সেরা শিক্ষার্থীরা হলেন, মোছা. নাফিসা ইয়াসমিন (অর্থনীতি বিভাগ), বর্ষা রানী মন্ডল (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), অন্তরা (সমাজকর্ম বিভাগ), সানজিদা ফারজানা (সমাজবিজ্ঞান বিভাগ), রিফাহ রাফিয়া বারী (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ), রাজিয়া সুলতানা পারুল (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগ), মমতাজ ফারজানা তিথি (লোক প্রশাসন বিভাগ), মিস জান্নাতুল মাওয়া শিন (নৃবিজ্ঞান বিভাগ), তৃষা দাস ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ) ও আশরাফুল খান ফয়সাল (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ)। তারা স্নাতক (সম্মান) পরীক্ষায় বিভাগে শীর্ষ স্থান অধিকার করায় এই পুরস্কার অর্জন করেন।

অনুষ্ঠানে এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের মধ্যে অন্তরা ও আশরাফুল খান ফয়সাল তাদের অনুভূতি জানিয়ে বক্তব্য রাখেন।

এই অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের প্রাক্তন অধিকর্তাদেরও সম্মাননায় ভূষিত করা হয়।
এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, ডীনস্ এ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের নিজ মেধার পাশাপাশি তাঁদের শিক্ষক, পরিবার ও আরো অনেকের অবদান রয়েছে। তাদের বক্তব্যেও সেটি প্রকাশ পেয়েছে। তাই যেকোনো মহৎ অর্জনের পেছনে কারো না কারো অবদান থাকে।

তিনি আরও বলেন, এই এ্যাওয়ার্ড যেমন তাঁদের মেধার স্বীকৃতি দিলো, তেমনি তাঁদের শিক্ষক ও পরিবারকে সম্মানিত করলো; সামগ্রিকভাবে এই বিশ্ববিদ্যালয়ও সম্মানিত হলো। এ্যাওয়ার্ডপ্রাপ্ত এই শিক্ষক ও শিক্ষার্থীরা আগামীতেও তাঁদের মেধা ও মননের অনুশীলনের মাধ্যমে আরও বড় অর্জনের পথে এগিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অনুষদভুক্ত বিভাগসমূহের সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশাসক
জনসংযোগ দপ্তর

সংবাদ বিজ্ঞপ্তিরাবিতে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে উদযাপিত হলো ‘International Girls in ICT D...
23/04/2026

সংবাদ বিজ্ঞপ্তি
রাবিতে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে উদযাপিত হলো ‘International Girls in ICT Day 2026’

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ এপ্রিল ২০২৬:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগ আজ বৃহস্পতিবার ‘International Girls in ICT Day 2026’ শীর্ষক দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে। ‘AI for Development: Girls Shaping the Digital Future’ প্রতিপাদ্য নিয়ে এই আয়োজন সকাল ১০টা থেকে জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিভাগের সভাপতি প্রফেসর হালিদা হোমায়রা, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. হাসনাত কবীর, কেন্দ্রীয় ক্যাফেটরিয়ার প্রশাসক প্রফেসর আওরঙ্গজীব মো. আব্দুর রহমান, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিমসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেখানে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তথ্যপ্রযুক্তি খাতে মেয়েদের এগিয়ে আসা দেশের উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার বিকাশ ও গবেষণায় মনোনিবেশ করার আহ্বান জানান।

দিনব্যাপী এই আয়োজনে আছে প্রোগ্রামিং কনটেস্ট, আইসিটি অলিম্পিয়াড, সেমিনার, আইডিয়া প্রেজেন্টেশন অ্যান্ড প্রজেক্ট শোকেসিং ইত্যাদি। আইসিই অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল IEEE Bangladesh Section, IEEE WIE AG BDS, IEEE RU WIE AG I IEEE RU Student Branch।

প্রশাসক
জনসংযোগ দপ্তর

সংবাদ বিজ্ঞপ্তিরাবির অবসরপ্রাপ্ত প্রফেসর হামিদুর রহমানের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশরাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ এপ্রিল ...
21/04/2026

সংবাদ বিজ্ঞপ্তি
রাবির অবসরপ্রাপ্ত প্রফেসর হামিদুর রহমানের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ এপ্রিল ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. হামিদুর রহমানের (৭২) মৃত্যুতে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাবিতে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। উপাচার্য ও উপ-উপাচার্যবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, ড. হামিদুর রহমান রবিবার কানাডার ভ্যাঙ্কুভারে ল্যাংলি মেমোরিয়াল হাসপাতালে স্থানীয় সময় রাত ১২টায় ইন্তেকাল করেন (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।

প্রশাসক
জনসংযোগ দপ্তর

20/04/2026
সংবাদ বিজ্ঞপ্তি-৩রাবি উপাচার্যের সাথে নেপালী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯ এপ্রিল ২০২৬: রাজশাহী...
19/04/2026

সংবাদ বিজ্ঞপ্তি-৩
রাবি উপাচার্যের সাথে নেপালী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯ এপ্রিল ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত নেপালী শিক্ষার্থীরা আজ রবিবার বিকেলে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপাচার্য রাবিতে অবস্থানে তাদের বিভিন্ন প্রয়োজনের খোঁজখবর নেন। এসময় তিনি শিক্ষার্থীদের আন্তর্জাতিক ডরমিটরিতে অবস্থানসহ প্রাসঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সাক্ষাৎকালে অন্যদের মধ্যে শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরির ওয়ার্ডেন প্রফেসর মো. আবু বকর প্রাং প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রশাসক
জনসংযোগ দপ্তর

19/04/2026

সংবাদ বিজ্ঞপ্তি-২
রাবিতে ১ম বর্ষ ভর্তি পরীক্ষার সি ইউনিটে অবিজ্ঞান শাখার ফলাফল সম্পর্কে কর্তৃপক্ষের বক্তব্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯ এপ্রিল ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় সি ইউনিটভুক্ত অবিজ্ঞান শাখার ফলাফল সম্পর্কে ইউনিট কর্তৃপক্ষের বক্তব্য নিম্নরূপ:
১। ১৯.০৪.২০২৬ তারিখে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সি ইউনিটভুক্ত অবিজ্ঞান শাখায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক পাস নম্বরের বাধ্যবাধকতা না থাকায় ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বরপ্রাপ্ত সকল পরীক্ষার্থী কৃতকার্য বলে বিবেচিত হবে।

২। সংশোধিত ফলাফলে কৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে থেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মেধাক্রম অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

৩। সংশোধিত ফলাফলে কৃতকার্য বিভিন্ন কোটায় ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ক্ষেত্রেও যথাযথ প্রক্রিয়া অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। এ বিষয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রদান করা হবে।

৪। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তিচ্ছু যেসকল পরীক্ষার্থী ওএমআর (OMR) শিটে সম্মতিসূচক বৃত্ত ভরাট করেছে তাদের মধ্যে সংশোধিত ফলাফলে কৃতকার্য পরীক্ষার্থীদেরকে অতিসত্বর অনুষ্ঠিতব্য ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।

প্রশাসক
জনসংযোগ দপ্তর

Address

Dhaka-Rajshahi Highway
Rajshahi
6205

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880721711025

Alerts

Be the first to know and let us send you an email when University of Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to University of Rajshahi:

Share