Rajshahi College

Rajshahi College © Official Page of Rajshahi College. Rajshahi College is said to be the third oldest college in Bangladesh after Dhaka College and Chittagong College.
(431)

Rajshahi College was the first institution in the territories now comprising Bangladesh to award a Masters degree. It also offers three years bachelor and four years honours degree courses in various disciplines. The college is affiliated with the National University. Since 1996 it has stopped enrolling Higher Secondary students. Situated in the city center, Rajshahi College is adjacent to Rajshah

i Collegiate School and is very near the famous Barendra Museum.

রাজশাহী কলেজ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান। এটি রাজশাহী শহরে অবস্থিত। ১৮৭৩ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজ এর পরে রাজশাহী কলেজ বাংলাদেশের ৩য় প্রাচীনতম কলেজ। বাংলাদেশে এই কলেজ হতেই সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান করা শুরু হয়। কলেজটি রাজশাহী শহরের কেন্দ্রস্থলে কলেজ রাজশাহী কলেজিয়েট স্কুল এর পাশে অবস্থিত। এই প্রাচীন কলেজের পাশে অবস্থিত হবার কারণে স্কুলটির নাম কলেজিয়েট রাখা হয়েছিলো । এটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ‍্যালয়ের অধীনে মাস্টার্স ও সম্মান ডিগ্রি প্রদান করে থাকে। ১৯৯৬ সাল থেকে এই কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র নথিভুক্ত করা বন্ধ করা হলেও বর্তমানে ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে পুনরায় ভর্তি করা হচ্ছে।

২০২৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের ১ম ইনকোর্স পরীক্ষার বিজ্ঞপ্তি।
23/05/2026

২০২৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের ১ম ইনকোর্স পরীক্ষার বিজ্ঞপ্তি।

বিভিন্ন বিভাগের মাদকের কুফল রোধ, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের বইপড়া ও পড়াশোনা উদ্বুদ্ধ করার লক্ষ...
14/05/2026

বিভিন্ন বিভাগের মাদকের কুফল রোধ, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের বইপড়া ও পড়াশোনা উদ্বুদ্ধ করার লক্ষ্যে মোটিভেশনাল কার্যক্রম:

২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সূচি।
14/05/2026

২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সূচি।

12/05/2026

রাজশাহী কলেজ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা উপকরণ প্রদান করেছে রাজশাহী কলেজ এইচএসসি আলামনাই অ্যাসোসিয়েশন।

সোমবার ১১ই মে সকালে কলেজ স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার মনোয়ার হোসেনের নিকট স্বাস্থ্য উপকরণ প্রদান করা হয়।

উপকরণ প্রধান কালে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ ইব্রাহিম আলী ও উপাধ্যাক্ষ প্রফেসর আবু ইউনুছ আলী। শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এমন উদ্যোগের প্রশংসা করেন।
আলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে
সহ-সভাপতি ডাক্তার রানা মাহফুজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক টি, আই, এম গোলাম মাওলা ডলার কোষাধ্যাক্ষ মোহাম্মদ আমির সাদাত দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজানুল হক প্রচার সম্পাদক সুজা উদ্দিন আহমেদ যুগ্ম প্রচার সম্পাদক খালেদ বিণ ওয়ালিদ আবির যুগ্ম উচ্চ শিক্ষা ও গবেষণা সম্পাদক শামীমা পারভীন নির্বাহী সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন ও
রাশিকুজ্জামান প্রীতমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সুজা উদ্দিন আহমেদ
প্রচার সম্পাদক
RCHSCAA

মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে প্রজেক্ট ওয়ার্ক ও রিসার্চ মেথোডলজি বিষয়য়ক দিনব্যাপী ওয়ার্কশপ আয়োজনের আলোকচিত্র:
12/05/2026

মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে প্রজেক্ট ওয়ার্ক ও রিসার্চ মেথোডলজি বিষয়য়ক দিনব্যাপী ওয়ার্কশপ আয়োজনের আলোকচিত্র:

আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনীতে রাজশাহী কলেজ শিক্ষার্থীর স্থান লাভ করায় অভিনন্দন ও শুভকামনা:
10/05/2026

আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনীতে রাজশাহী কলেজ শিক্ষার্থীর স্থান লাভ করায় অভিনন্দন ও শুভকামনা:

বাংলা সাহিত্যের মহোত্তম কণ্ঠস্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর অমর অম্লান স্মৃতির প্রতি জ...
08/05/2026

বাংলা সাহিত্যের মহোত্তম কণ্ঠস্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর অমর অম্লান স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তাঁর বিদেহী আত্মার জন্য কামনা করি অনন্ত শান্তি।

বিশ্বশান্তি ও মানবকল্যাণই ছিল তাঁর অবিনাশী সৃজনশীলতার মূল অন্বেষা। কাব্য, সংগীত, ছোটগল্প, উপন্যাস, নাটক, নৃত্যনাট্য, চিত্রকলার পরতে পরতে এই মানুষ, মানবতা, শান্তি, প্রেম ও প্রকৃতির জয়গান গেয়েছেন অনন্যসাধারণ শৈল্পিক কুশলতায়, যা আমাদের সাহিত্য, সংস্কৃতি ও চিন্তার জগতের অমূল্য সম্পদ।

তাঁর সারা জীবনের যুক্তিবোধ ও মঙ্গলভাবনা থেকেই তিনি আন্তর্জাতিকতার মর্মকে বিশ্বময় ছড়িয়ে দিতে অকুণ্ঠ থেকেছেন সবসময়।

আমাদের জাতীয় জীবনের বহু ক্ষেত্রে বিশ্বকবির অবদান অনস্বীকার্য। আমাদের মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস। শাশ্বত বাংলার মানুষের দুঃখ-কষ্ট, আনন্দ-বেদনা অর্থাৎ সকল অনুভব বিশ্বস্ততার সঙ্গে উঠে এসেছে রবীন্দ্রসাহিত্যে। সাধারণ মানুষের দুঃখ-বেদনার কথক হিসেবে যে রবীন্দ্রনাথকে আমরা পেয়েছি তা তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশেরই সৃষ্টি।

রবীন্দ্রনাথের অনবদ্য সৃষ্টি 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' আমাদের জাতীয় সংগীত হিসেবে আজ প্রতিষ্ঠিত।

রবীন্দ্রনাথ বিশ্বজুড়ে আলোচনায় আসেন ১৯১৩ সালে, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনার জন্য নোবেল পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে। তিনিই প্রথম এশীয় হিসেবে বিশ্বসাহিত্যের এই সর্বোচ্চ স্বীকৃতি অর্জন করেন।

তিনি আমাদের সংস্কৃতির বহুত্ববাদ, অহিংস মতাদর্শ ও বাংলার মরমি-ভাববাদী চেতনার সমন্বয় সাধন করে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন পরম মমতায়।

বর্তমান বিশ্বে চলমান যুদ্ধ-সংঘাত, বীরের রক্তস্রোত, মায়ের অশ্রুধারায় ক্ষতবিক্ষত, রক্তাক্ত পরিস্থিতি, উগ্রবাদের উত্থান, জাতিতে জাতিতে হানাহানি- এসবের কারণে রবীন্দ্রনাথ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন।

মানুষের প্রত্যক্ষ কল্যাণ কামনায় রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার বিভিন্ন পর্যায় নিয়ে ভেবেছেন। শিশুসহ নতুন প্রজন্মকে সুশিক্ষার আলোয় আলোকিত করার জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন শান্তিনিকেতন।

সেইসঙ্গে তিনি পুঁথিগত শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষাকেও সমান গুরুত্ব দিয়েছেন। মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ শিক্ষার ক্ষেত্রে চিরকাল বিশ্বের জানালাকে খুলে দিতে তাঁর শাণিত লেখনি দ্বারা উজ্জীবিত করেছেন।
সংকলিত

08/05/2026

রাজশাহী কলেজ, রাজশাহী।
শোক বিজ্ঞাপ্তি
গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর জাহিদুর রহমান স্যার আজ ০৮ মে ভোর ০৪টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) তাঁর মৃত্যুতে রাজশাহী কলেজ পরিবার গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপনসহ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও অনাবিল শান্তি কামনা করছে। মহান আল্লাহ তাঁর পরিবারের সদস্যদের যেন এই শোক সহ্য করার তাওফিক দান করেন (আমিন)।

মরহুমের নামাজে জানাযা আজ ০৮/০৫/২০২৬ তারিখ, শুক্রবার বাদ জুম্মা কাদিরগঞ্জ হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে চূড়ান্ত ভর্তির বিজ্ঞপ্তি।
05/05/2026

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে চূড়ান্ত ভর্তির বিজ্ঞপ্তি।

04/05/2026
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্সে ভর্তি কার্যক্রমে কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের  ভর্তি সংক্...
30/04/2026

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্সে ভর্তি কার্যক্রমে কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

Address

Sonadighi More, Boalia
Rajshahi
6000

Opening Hours

Monday 08:00 - 18:30
Tuesday 08:00 - 17:00
Wednesday 09:00 - 18:30
Thursday 09:00 - 17:00
Saturday 08:00 - 18:30
Sunday 09:00 - 18:30

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Rajshahi College:

Share