Jhalakathi N S Kamil Madrasah The Heart of Devotion

Jhalakathi N S Kamil Madrasah The Heart of Devotion Jhalakathi N S Kamil Madrasah

১.প্রতিষ্ঠান পরিচিতি ঃ
ওলীয়ে বরহক, ইনসানে কামেল, বিশিষ্ট দার্শনিক, মুজাদ্দিদ, হাদীয়ে যামান হযরত মাওলানা মুহম্মদ
আযীযুর রহমান নেছারাবাদী কায়েদ ছাহেব হুজুর রহ. ১৯৫৬ ইং সনে আজকের ঝালকাঠী এন এস
কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ফোরকানিয়া মাদ্রাসা হিসেবে। ১৯৬১ ইং সনে দাখিল কার্যক্রম শুরু হয়ে
১৯৮৬ ইং সনে কামিল (হাদীস) পর্যায়ে উনড়বীত হয় অত্র প্রতিষ্ঠান।
১৯৯৪ ইং সনে বর্তমান অধ্যক্ষ জনাব মাওলানা মুহম্মদ খলীলুর

রহমান নেছারাবাদী দায়িত্বভার গ্রহণ করার
পর থেকে ঝালকাঠী এন এস কামিল মাদ্রাসার বহুমুখী অভিযাত্রা শুরু হয়। কম্পিউটার, দাখিল-আলিমে
বিজ্ঞান, ফাযিল বি এ অনার্স, কামিলে তাফসীর ও ফিকহ চালু করা সহ একাডেমিক ও অবকাঠামোগত
উনড়বয়নের পাশাপাশি সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রয়াস চলতে থাকে।
ফীডব্যাক ক্লাস, ক্লাসটেস্ট এবং সেমিস্টার ব্যবস্থায় পরীক্ষা গ্রহণসহ সর্বাধুনিক পদ্ধতি প্রবর্তনের সুফল
১৯৯৪ ইং সন থেকে অদ্যবধি প্রবহমান। এর প্রকৃষ্ট প্রমাণ ১৯৯৬ ইং সন থেকে মাদ্রাসা বোর্ড, বিশ্ববিদ্যালয়
পর্যায়ে প্রতিবছর ছাত্রদের মেধাতালিকায় স্থান লাভ। সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে পরিচালনা, ত্যাগী, মুত্তাকী,
মুখলেছ, সৎ ও যোগ্য শিক্ষকম-লীর শিক্ষাদান, সুন্দর, স্বচ্ছ ও প্রত্যাশিত মনোগ্রাহী পরিবেশ এবং দলীয়
রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গণ মাদ্রাসাটিকে আজ দেশময় পরিচিত শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে।
২. লক্ষ্য ও উদ্দেশ্য ঃ
পাঠ্যক্রম এবং শিক্ষা সহায়ক কার্যμমের মাধ্যমে ছাত্রদের ওহঃবষষবপঃঁধষ (বুদ্ধিজাত), গবহঃধষ (মানসিক)
ও ঝঢ়রৎরঃঁধষ (আধ্যাত্মিক) সত্তার পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে জাতিকে ঈমানী শক্তিতে বলিয়ান, শিক্ষিত,
সুশৃঙ্খল, দক্ষ, সৎ ও নিষ্ঠাবান জনশক্তি উপহার দেয়া।
৩. পাঠদান পদ্ধতি ঃ
পাঠদানের মাধ্যম বাংলা, তবে আরবী ও ইংরেজীর উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। ছাত্রদের জ্ঞানের পরিধি
বৃদ্ধি ও উৎকর্ষ সাধনের জন্য নূরানী, কিন্ডার গার্টেন ও ক্যাডেটের সমন্বিত পদ্ধতি অনুসরণ করা হয়। পাঠপরিকল্পনা,
ক্লাসটেস্ট, সেমিস্টার পদ্ধতি, সাধারণ জ্ঞান, ইসলামী জীবন ও আমলী প্রাকটিক্যাল ক্লাস এবং
শিক্ষা সহায়ক কার্যμমসহ যথোপযুক্ত সর্বাধুনিক ব্যবস্থা অনুসৃত হয়। প্রাতিষ্ঠানিক পাঠদানের বাইরে
ছাত্রাবাসে শিক্ষকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ছাত্রদেরকে রেখে পাঠ প্রস্তুতিতে নিয়োজিত রাখা হয়।
৪. ফলাফল ও সাফল্য ঃ
এ প্রতিষ্ঠানের ফলাফল বরাবরই উলেখে
যাগ্য। প্রতিবছর ৫ম সমাপনী ও জেডিসি পরীক্ষায় সেরা প্রতিষ্ঠানের
মধ্যে শীর্ষ স্থান অর্জন, বোর্ড ও বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুষ্ঠিত পরীক্ষাসমূহে শতভাগ পাশসহ দাখিল ও আলিমে
অধিকাংশ ছাত্রের অ+ প্রাপ্তির সুবাদে নির্বাচিত সেরা ১০ প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে এ
মাদ্রাসা জাতীয়ভাবে বরাবরই স্বীকৃত হয়ে আসছে। গ্রেডিং পদ্ধতি প্রবর্তনের পূর্বেও দাখিল, আলিম, ফাযিল
ও কামিল পরীক্ষায় এ প্রতিষ্ঠানের ছাত্ররা কয়েকবারই মাদ্রাসা বোর্ডের মেধা তালিকায় ১ম স্থান লাভ করার
গৌরব অর্জন করে। প্রতিবছর দেশ ও বিদেশের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে এ প্রতিষ্ঠানের অনেক ছাত্র।
ইতোমধ্যে জ্ঞান বিজ্ঞানের বিভিনড়ব শাখায় অনুপ্রবেশ ঘটেছে অত্র প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রদের।

জাতি-ধর্ম নির্বিশেষে সকলের শ্রদ্ধাভাজন,ইত্তেহাদ মা'য়াল ইখতেলাফ (মতানৈক্যসহ ঐক্য) নীতির প্রবর্তক, প্রখ্যাত আলেমেদ্বীন, বি...
28/04/2026

জাতি-ধর্ম নির্বিশেষে সকলের শ্রদ্ধাভাজন,
ইত্তেহাদ মা'য়াল ইখতেলাফ (মতানৈক্যসহ ঐক্য) নীতির প্রবর্তক, প্রখ্যাত আলেমেদ্বীন, বিশিষ্ট দার্শনিক ও সমাজ সংস্কারক,হাদীয়ে যামান, ইনসানে কামেল -হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. এর ১৮ তম ইন্তেকাল বার্ষিকী আজ।

২০০৮ সালের ২৮শে এপ্রিল সোমবার সকাল ৭টা ১৫ মিনিটে হুজুর রহ. ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)

"ইত্তেহাদ মায়াল ইখতেলাফ তথা মতানৈক্য সহ ঐক্য" নীতির মহান রূপকার হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. এর ১৮ তম  ইন্তেকাল বার্ষিকী আ...
28/04/2026

"ইত্তেহাদ মায়াল ইখতেলাফ তথা মতানৈক্য সহ ঐক্য" নীতির মহান রূপকার হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. এর ১৮ তম ইন্তেকাল বার্ষিকী আজ। নেছারাবাদ মাদরাসার ছাত্র-শিক্ষক ও আগত মেহমানদের নিয়ে আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর সম্মিলিত মাজার জিয়ারত করেন।

27/04/2026
মুছলিহীন ঝালকাঠি কাঠালিয়া উপজেলা শাখার উদ্যোগে হযরত কায়েদ সাহেব হুজুর রহ এর ১৮ তম ইন্তেকাল বার্ষিকী দোয়া ও মাহফিল অনুষ্ঠ...
27/04/2026

মুছলিহীন ঝালকাঠি কাঠালিয়া উপজেলা শাখার উদ্যোগে হযরত কায়েদ সাহেব হুজুর রহ এর ১৮ তম ইন্তেকাল বার্ষিকী দোয়া ও মাহফিল অনুষ্ঠিত।

অদ্য ২৭ এপ্রিল রোজ সোমবার বাদ মাগরিব ঝালকাঠি কাঠালিয়া বাসস্ট্যান্ড জামে মসজিদে হযরত কায়েদ সাহেব হুজুর রহ এর ১৮ তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত ইছলাহী মাহফিলে হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর চিন্তা ও দর্শনের আলোকে শতধা-বিচ্ছিন্ন মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে “ইত্তেহাদ মায়াল ইখতেলাফ-মতানৈক্যসহ ঐক্য” নীতির ভিত্তিতে করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মুছলিহীনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত হয়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেন।

27/04/2026

হযরত কায়েদ সাহেব হুজুর (রহ) এর ১৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত নেছারাবাদ আযিযিয়া হাফিজী মাদরাসা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠান।
উক্ত প্রতিযোগিতায় সকল ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

হযরত কায়েদ সাহেব হুজুর (রহ) এর ১৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত নেছারাবাদ আযিযিয়া হাফিজী মাদরাসা সাংস্কৃতিক প্রতিযোগ...
27/04/2026

হযরত কায়েদ সাহেব হুজুর (রহ) এর ১৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত নেছারাবাদ আযিযিয়া হাফিজী মাদরাসা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠান।

উক্ত প্রতিযোগিতায় সকল ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

📢 মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ ছাহেব হুজুর (রহ.) এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষেনেহারাবাদ মাদরাসার আয়োজনেঅনুষ্ঠিত হবে...
27/04/2026

📢 মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ ছাহেব হুজুর (রহ.) এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে

নেহারাবাদ মাদরাসার আয়োজনে

অনুষ্ঠিত হবে —
ঈছালে ছওয়াব ও দোয়া মাহফিল

দেখবেন: আগামীকাল ২৮ এপ্রিল ২০২৬ইং, মঙ্গলবার
সরাসরি সম্প্রচার: বাংলাদেশ সময় বাদ ফজর
দেখতে চোখ রাখুন শুধুমাত্র এটিআর টিভির পর্দায়
স্থান: এনসিসি ভবন

আলহামদুলিল্লাহ 🍂মুছলিহীন ২৫ নং ওয়ার্ড বরিশাল মহানগরের হরিণাফুলিয়া বোড অফিস বাইতুল জান্নাত জামে মসজিদে ইছলাহী মাহফিল অনুষ...
27/04/2026

আলহামদুলিল্লাহ 🍂

মুছলিহীন ২৫ নং ওয়ার্ড বরিশাল মহানগরের হরিণাফুলিয়া বোড অফিস বাইতুল জান্নাত জামে মসজিদে ইছলাহী মাহফিল অনুষ্ঠিত।

🔸 ২৫ এপ্রিল ২০২৬ ইং,রোজ রবিবার মুছলিহীনের বিশেষ ইছলাহী মাহফিল অনুষ্ঠিত হয় ।

উক্ত ইছলাহী মাহফিলে হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর চিন্তা ও দর্শনের আলোকে শতধা-বিচ্ছিন্ন মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে “ইত্তেহাদ মায়াল ইখতেলাফ-মতানৈক্যসহ ঐক্য” নীতির ভিত্তিতে করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

🔸অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ মাছুম বিল্লাহ আযীযাবাদী মহাসচিব, বাংলাদেশ হিজবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন।

🔸সভাপতিত্ব করেন জনাব হাজী মোঃ আব্দুল খালেক সভাপতি,মুছলিহীন ২৪ নং ওয়ার্ড বরিশাল মহানগর।

মুছলিহীনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত হয়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেন।

26/04/2026

দুনিয়ার শিক্ষার পাশাপাশি আখেরাতের পাথেয় অর্জন করা প্রতিটি মুসলিমের কর্তব্য। আপনার প্রিয় সন্তানকে সঠিক সময়ে সঠিক পথে পরিচালিত করতে আমরা বদ্ধপরিকর। দারুল কায়েদ নূরানী ফোরকানিয়া মাদরাসা—এক টুকরো জান্নাতি বাগান।

মুছলিহীন কাঠালিয়া  উপজেলায় ইছলাহী মাহফিল অনুষ্ঠিত। অদ্য ২৫ এপ্রিল রোজ শনিবার বাদ মাগরিব ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় ব...
25/04/2026

মুছলিহীন কাঠালিয়া উপজেলায় ইছলাহী মাহফিল অনুষ্ঠিত।

অদ্য ২৫ এপ্রিল রোজ শনিবার বাদ মাগরিব ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় বানাই বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইছলাহী মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইছলাহী মাহফিলে হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর চিন্তা ও দর্শনের আলোকে শতধা-বিচ্ছিন্ন মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে “ইত্তেহাদ মায়াল ইখতেলাফ-মতানৈক্যসহ ঐক্য” নীতির ভিত্তিতে করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ মাছুম বিল্লাহ আযীযাবাদী মহাসচিব, বাংলাদেশ হিজবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন।

মুছলিহীনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত হয়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেন।

মুছলিহীন চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার উদ্যোগে মাসিক তালিমী জলছা এবং  হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর ১৮ তম ইন্তেকাল বার্ষ...
24/04/2026

মুছলিহীন চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার উদ্যোগে মাসিক তালিমী জলছা এবং হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর ১৮ তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ইছালে ছওয়াব দোয়া মাহফিল অনুষ্ঠিত।

অদ্য ২৪ এপ্রিল রোজ শুক্রবার বাদ আসর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার উদ্যোগে আগ্রাবাদ সরকারি সি,জি,এস কলোনি জামে মসজিদে ইছালে ছওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইছলাহী মাহফিলে হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর চিন্তা ও দর্শনের আলোকে শতধা-বিচ্ছিন্ন মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে “ইত্তেহাদ মায়াল ইখতেলাফ-মতানৈক্যসহ ঐক্য” নীতির ভিত্তিতে করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মুছলিহীনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত হয়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেন।

প্রতি মাসের ধারাবাহিকতায় আজ ইংরেজি মাসের শেষ শুক্রবার নেছারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা প...
24/04/2026

প্রতি মাসের ধারাবাহিকতায় আজ ইংরেজি মাসের শেষ শুক্রবার নেছারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর।

Address

২৫২ হযরত কায়েদ ছাহেব হুজুর সড়ক , ডাকঘর/বাসন্ডা, ঝালকাঠী/৮৪০০
Barishal
8400

Alerts

Be the first to know and let us send you an email when Jhalakathi N S Kamil Madrasah The Heart of Devotion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Jhalakathi N S Kamil Madrasah The Heart of Devotion:

Share