31/10/2026
সোনারগাঁও ইউনিভার্সিটির নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং (NAME) বিভাগ ও SU NAME Club-এর আয়োজনে সফলভাবে অনুষ্ঠিত হলো “Freshers’ Reception, Farewell & Alumni Felicitation 2026”।
৩০ অক্টোবর ২০২৬ তারিখে এসইউ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
প্রধান পৃষ্ঠপোষক
অ্যাডভোকেট উম্মে সালমা, সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, সোনারগাঁও ইউনিভার্সিটি
প্রধান অতিথি
কমডোর মো. শফিউল বারী, (এনডি), ওএসপি, এনডিসি, পিএসসি, বিএন
মহাপরিচালক, নৌপরিবহন অধিদপ্তর, নৌপরিবহন মন্ত্রণালয়
গেস্ট অব অনার
প্রফেসর শামীম আরা হাসান, ভাইস চ্যান্সেলর, সোনারগাঁও ইউনিভার্সিটি
বিশেষ অতিথিবৃন্দ
প্রফেসর বুলবুল আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর, সোনারগাঁও ইউনিভার্সিটি
কমান্ডার সাইফুল আহমাদ, (ই), পিসিজিএমএস, বিএন
প্রধান নৌ স্থপতি (Chief Naval Architect), নৌপরিবহন অধিদপ্তর, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ
প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, ট্রেজারার, সোনারগাঁও ইউনিভার্সিটি
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর হাবিবুর রহমান কামাল, ডিন, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সোনারগাঁও ইউনিভার্সিটি
প্রোগ্রাম চেয়ার
প্রফেসর খাবিরুল হক চৌধুরী, বিভাগীয় প্রধান, NAME বিভাগ, সোনারগাঁও ইউনিভার্সিটি
অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল ShipDyn Ltd.