13/10/2026
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত এবং কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস) - এর পরিচালনায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত 'আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা - ২০২৬' প্রতিযোগিতায় মোট ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান দুইটি পৃথক গ্রুপে অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি সনাতনী বিতর্কের নিয়মে পরিচালিত হয় এবং দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হয়।
১২ অক্টোবর ২০২৬, প্রতিযোগিতার প্রথম দিনে অনুষ্ঠিত হয় গ্রুপ - ১ এর প্রতিযোগিতা। এ গ্রুপে অংশ নেয় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান। এবং ফাইনালের জন্য নির্বাচিত হয় পিপুলিয়া কামিল মাদরাসা।
১৩ অক্টোবর ২০২৬, দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় গ্রুপ - ২ এর প্রতিযোগিতা। এ গ্রুপে অংশ নেয় ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান। দ্বিতীয় দিনে ফাইনালের জন্য নির্বাচিত হয় লোলবাড়িয়া উচ্চ বিদ্যালয়।
দুই দিনের প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক আয়োজন শেষে চূড়ান্ত ফলাফলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লোলবাড়িয়া উচ্চ বিদ্যালয় এবং রানার্স-আপ হয়েছে পিপুলিয়া কামিল মাদরাসা।
পুরো প্রতিযোগিতাজুড়ে বিতার্কিকদের যুক্তি, যুক্তি খণ্ডন ও বিশ্লেষণ, তথ্য-উপাত্ত ও উদাহরণের ব্যবহার, বক্তব্য উপস্থাপন, ভাষা এবং দলীয় সমন্বয় - বিভিন্ন নির্ধারিত মানদণ্ডে মূল্যায়ন করা হয়। এই আয়োজনের বিষয় নির্বাচন, বিচারক সমন্বয়, ফলাফল যাচাই এবং নির্ধারিত নিয়ম ও সময়সীমা বাস্তবায়নে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস) দায়িত্ব পালন করেছে।
চ্যাম্পিয়ন ও রানার্স-আপসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রতিযোগিতার প্রতিটি পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যুক্তিনির্ভর চিন্তা ও বক্তব্য এবং প্রতিযোগিতামূলক মনোভাব আয়োজনটিকে সমৃদ্ধ করে তুলেছে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তাশক্তি, তথ্যনির্ভর বিশ্লেষণ ও দায়িত্বশীল মতপ্রকাশের চর্চা আরও বিস্তৃত হোক এই প্রত্যাশা।
#উপজেলাপ্রশাসন
#কুমিল্লাসদরদক্ষিণউপজেলা
#উপজেলামাধ্যমিকশিক্ষাঅফিস
#আন্তঃবিদ্যালয়বিতর্কপ্রতিযোগিতা