Shahjalal University of Science and Technology

Directions Website

Shahjalal University of Science and Technology The official page of Shahjalal University of Science and Technology, operated by the University Administration.

শাবিপ্রবির আয়েশা সিদ্দিকা হল পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর আজ শনিবার (৩১ অক্টোবর, ২০২৬) সন্ধ্যা ৬টায় শাহজালাল বিজ্ঞান ও ...
31/10/2026

শাবিপ্রবির আয়েশা সিদ্দিকা হল পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর

আজ শনিবার (৩১ অক্টোবর, ২০২৬) সন্ধ্যা ৬টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়েশা সিদ্দিকা হল পরিদর্শন করেছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।

পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলর হলের আবাসিক শিক্ষার্থীদের খোঁজখবর নেন। এ সময় তিনি হলের ডাইনিং ও রিডিং রুমসহ সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। পাশাপাশি উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এ ছাড়া হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরা ভাইস চ্যান্সেলরকে হলের সার্বিক কার্যক্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট অধ্যাপক ড. দিলারা রহমান, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবিহা আফরিন, আইসিটি সেল-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসাইন শিকদারসহ সহকারী প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

শাবিপ্রবির বেগম সিরাজুন্নেছা চৌধুরী হল পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর আজ শনিবার (৩১ অক্টোবর, ২০২৬) বিকাল সাড়ে ৩টায় শাহজাল...
31/10/2026

শাবিপ্রবির বেগম সিরাজুন্নেছা চৌধুরী হল পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর

আজ শনিবার (৩১ অক্টোবর, ২০২৬) বিকাল সাড়ে ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেছা চৌধুরী হল পরিদর্শন করেছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।

পরিদর্শনকালে মাননীয় ভাইস চ্যান্সেলর হলের ডাইনিং রুম, রান্নার স্থান (রান্নাঘর), রিডিং রুম এবং হলের প্রবেশপথ সংলগ্ন দোকান ও ক্যানটিনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহ পর্যবেক্ষণ করেন। তিনি হলের ডাইনিং ও রান্নাঘরের কাজের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং মানসম্মত খাবার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

ভাইস চ্যান্সেলর হলের আবাসিক শিক্ষার্থীদের খোঁজখবর নেন। পাশাপাশি উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এ ছাড়া হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরা ভাইস চ্যান্সেলরকে হলের সার্বিক কার্যক্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবিহা আফরিন, মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী, আইসিটি সেল-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মনযুর-উল-হায়দার, সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসাইন শিকদারসহ সহকারী প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

শাবিপ্রবির ফাতিমা তুজ জাহরা হল পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর আজ শনিবার (৩১ অক্টোবর, ২০২৬) দুপুর ২টা ৩০মিনিটে শাহজালাল বি...
31/10/2026

শাবিপ্রবির ফাতিমা তুজ জাহরা হল পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর

আজ শনিবার (৩১ অক্টোবর, ২০২৬) দুপুর ২টা ৩০মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাতিমা তুজ জাহরা হল পরিদর্শন করেছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।

পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলর হলের আবাসিক শিক্ষার্থীদের খোঁজখবর নেন। এ সময় তিনি হলের ডাইনিং ও রিডিং রুমসহ সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। পাশাপাশি উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এ ছাড়া হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরা ভাইস চ্যান্সেলরকে হলের সার্বিক কার্যক্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, ফাতিমা তুজ জাহরা হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসমত আরা, মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী, আইসিটি সেল-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মনযুর-উল-হায়দার, সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসাইন শিকদারসহ সহকারী প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

শাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭-এর প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিতশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল...
31/10/2026

শাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭-এর প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭’-এর প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর, ২০২৬) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই অঞ্চলের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির উদ্যোগে এবং শাবিপ্রবির রসায়ন বিভাগের ব্যবস্থাপনায় এ প্রিলিমিনারি রাউন্ডের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, রসায়ন কেবল একটি মৌলিক বিজ্ঞান নয়, বরং তা আমাদের দৈনন্দিন জীবন ও মহাবিশ্বের প্রতিটি উপাদানের মূল ভিত্তি। তরুণেরা যত বেশি বিজ্ঞানের গভীরে প্রবেশ করবে, তত বেশি তারা সমস্যা সমাধানের নতুন নতুন পথ উন্মোচন করতে পারবে। বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের মতো আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তিকে শাণিত করবে এবং ভবিষ্যতের বৈজ্ঞানিক গবেষণায় নিজেদের উৎসর্গ করতে উৎসাহিত করবে। তিনি এ ধরনের গঠনমূলক প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সকল প্রতিযোগী ও আয়োজকদের আন্তরিক শুভেচ্ছা জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম। আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন শাবিপ্রবির রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী।

উল্লেখ্য, শিক্ষার্থীদের মধ্যে রসায়নের চর্চা বৃদ্ধি, বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি এবং আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডের জন্য দেশের প্রতিভাবানদের বাছাই করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দেশব্যাপী বিভিন্ন কেন্দ্রে প্রিলিমিনারি পর্বে উত্তীর্ণ প্রতিযোগীরা পরবর্তীতে জাতীয় পর্বের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হল পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর আজ শুক্রবার (৩০ অক্টোবর, ২০২৬) বিকাল সাড়ে ৩টায় শাহজালাল বিজ্...
30/10/2026

শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হল পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর

আজ শুক্রবার (৩০ অক্টোবর, ২০২৬) বিকাল সাড়ে ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হল পরিদর্শন করেছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।

পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলর হলের আবাসিক শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং ডাইনিং, ক্যাফেটেরিয়া ও রিডিং রুমসহ হলের অভ্যন্তরীণ পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ‘বিজয় ২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমেদ।

শাহপরাণ হলের খাবারের মান ও সার্বিক পরিবেশ পরিদর্শনে শাবিপ্রবির ভাইস চ্যান্সেলরশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয...
30/10/2026

শাহপরাণ হলের খাবারের মান ও সার্বিক পরিবেশ পরিদর্শনে শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের খাবারের গুণগত মান, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) দুপুর ৩টায় তিনি হলের ডাইনিং ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রেখে খাবার পরিবেশনের নির্দেশ দেন।

পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলর ডাইনিংয়ে দায়িত্বরত কর্মচারীদের মাথায় ক্যাপ পরাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি খাবার টেবিলে গিয়ে শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন এবং খাবারের স্বাদ, মান, দাম, পরিমাণ ও সার্ভিস সংক্রান্ত বিষয়ে তাদের মতামত শোনেন। শিক্ষার্থীরা তাদের নানা সুবিধা-অসুবিধা ও অভিযোগের কথা জানালে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ‘বিজয় ২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমেদ।

বিজয় ২৪ হলের খাবারের মান ও সার্বিক পরিবেশ পরিদর্শনে শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয...
30/10/2026

বিজয় ২৪ হলের খাবারের মান ও সার্বিক পরিবেশ পরিদর্শনে শাবিপ্রবি ভাইস চ্যান্সেলর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বিজয় ২৪’ হলের খাবারের গুণগত মান, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে তিনি হলের ডাইনিং ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রেখে খাবার পরিবেশনের নির্দেশ দেন।

পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলর ডাইনিংয়ে দায়িত্বরত কর্মচারীদের মাথায় ক্যাপ পরাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি খাবার টেবিলে গিয়ে শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন এবং খাবারের স্বাদ, মান, দাম, পরিমাণ ও সার্ভিস সংক্রান্ত বিষয়ে তাদের মতামত শোনেন। শিক্ষার্থীরা তাদের নানা সুবিধা-অসুবিধা ও অভিযোগের কথা জানালে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ‘বিজয় ২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমেদ।

‘নবায়নযোগ্য শক্তি ও সার্কুলার ইকোনমি’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরুশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্...
29/10/2026

‘নবায়নযোগ্য শক্তি ও সার্কুলার ইকোনমি’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের উদ্যোগে ‘নবায়নযোগ্য শক্তি ও সার্কুলার ইকোনমি’ (Symposium on Renewable Energy and Circular Economy) শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরু হয়েছে। সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে দুই দিনব্যাপী (২৯ ও ৩০ অক্টোবর ২০২৬) এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর, ২০২৬) সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, বর্তমান বিশ্বে জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তন ও পরিবেশদূষণ মোকাবিলায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি এবং সার্কুলার ইকোনমির ধারণা বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, বর্জ্য কমানো এবং ব্যবহৃত সম্পদ পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, গবেষক, শিল্পপ্রতিষ্ঠান ও নীতিনির্ধারকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের আন্তর্জাতিক সিম্পোজিয়াম জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি উদ্ভাবনী গবেষণা এবং টেকসই প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি স্কুলের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান এবং আইকিউএসি (IQAC)-এর পরিচালক অধ্যাপক ড. সালমা আখতার।

সিম্পোজিয়ামে মূল বক্তা (Keynote Speaker) হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম। এছাড়া আমন্ত্রিত বক্তা (Invited Speakers) হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রায়য়ান খান এবং লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি, ছাতক, সিলেটের জিওসাইকেল প্রধান মো. লতিফুর রহমান।

অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক পরিচালনায় ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সালাতুল ইসলাম মজুমদার।

দুই দিনব্যাপী এ আয়োজনে একাধিক প্লেনারি সেশন, টেকনিক্যাল সেশন, মুক্ত আলোচনা এবং সমাপনী অনুষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং টেকসই অর্থনৈতিক মডেল গঠনে এই সিম্পোজিয়াম বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ বর্ণাঢ্য আয়োজনের ম...
28/10/2026

শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) দিনব্যাপী উদযাপিত হয়েছে ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’। কোইকা বাংলাদেশ অফিস (কঙওঈঅ ইধহমষধফবংয ঙভভরপব)-এর আয়োজনে এবং শাবিপ্রবির সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রধান আয়োজনের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন শ্রেণিকক্ষ ও পাঠ্যবইয়ের বাইরে শিক্ষার্থীদের বিশ্ব সম্পর্কে ধারণাকে প্রসারিত করে। বাংলাদেশ ও কোরিয়ার দীর্ঘদিনের মূল্যবান বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, সংস্কৃতি হলো জাতিগুলোর মধ্যে সবচেয়ে প্রাকৃতিক সেতু; সঙ্গীত, চলচ্চিত্র, মার্শাল আর্ট, চিত্রাঙ্কন ও গেমসের মাধ্যমে আমরা একে অপরকে হৃদয় দিয়ে উপলব্ধি করি। কোরিয়ার টিকে থাকা ও অগ্রগতির গল্প আমাদের তরুণ প্রজন্মকে সরাসরি অনুপ্রাণিত করে যে নিষ্ঠা, শৃঙ্খলা এবং শিক্ষাই একটি জাতিকে বদলে দিতে পারে। তিনি শিক্ষার্থীদের সততা বজায় রাখা, দুর্নীতিবিরোধী কার্যক্রমে অংশগ্রহণ এবং শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর ড. জি এম রবিউল ইসলাম এবং কোইকা বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর মি. জিওন কিম। উদ্বোধনী পর্বে অতিথিদের বক্তব্যের পর একটি বিশেষ ফটোসেশন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনের পর পরই শুরু হয় দিনব্যাপী নানা আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা ও কার্যক্রম। এর মধ্যে বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের আকর্ষণীয় তায়কোয়ান্দো প্রদর্শনী, কোইকা ও কোরিয়ান ফিল্ম নিয়ে ওপেন কুইজ প্রতিযোগিতা এবং অংশগ্রহণকারীদের জন্য নানা সাংস্কৃতিক গেমসের আয়োজন করা হয়। এছাড়াও দিনব্যাপী কোরিয়ান সংস্কৃতির প্রদর্শনী বুথ, ঐতিহ্যবাহী কোরিয়ান চিত্রাঙ্কন এবং বিশেষ ফটোবুট সবার নজর কাড়ে।

দুপুর আড়াইটায় সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বর্ণিল আয়োজনের সমাপ্তি ঘটে। সমাপনী পর্বে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং সমাপনী বক্তব্য রাখেন কোইকা বাংলাদেশ অফিসের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মি. সিওং কিহুন।

বাংলাদেশ ও কোরিয়ার মধ্যকার বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং শিক্ষার্থীদের মাঝে কোরিয়ান সংস্কৃতি তুলে ধরতে এই আয়োজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, দপ্তর প্রধান, বিভাগীয় প্রধান, প্রক্টরিয়াল বডি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর মুক্তমঞ্চে আগামীকাল ২৮ অক্টোবর ২০২৬ তারিখে ‘কোরিয়ান কালচারাল ডে ২০২...
27/10/2026

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর মুক্তমঞ্চে আগামীকাল ২৮ অক্টোবর ২০২৬ তারিখে ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে কোরিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (কয়েকা) বাংলাদেশ অফিস।

Address

Dhaka-Sylhet Highway
Sylhet

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Shahjalal University of Science and Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share