17/10/2026
🎉 অভিনন্দন! Kashpiya Sultana Adhora 🎉
আমাদের কলেজের গৌরব, Kashpiya Sultana Adhora আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য সম্মান বয়ে এনেছে! সে ঐতিহ্যবাহী ‘The Queen's Commonwealth Writing Competition 2026’-এ অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘সিলভার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। রয়্যাল কমনওয়েলথ সোসাইটি (Royal Commonwealth Society)-এর বিচারকদের সুপারিশে তাকে এই বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। তার এই আন্তর্জাতিক সাফল্যে আমাদের পুরো কলেজ পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত!
আমাদের প্রাক্তন শিক্ষার্থী (Alumni) হিসেবে Kashpiya আন্তরিকভাবে চায় যে, আমাদের বর্তমান শিক্ষার্থীরাও যেন নিয়মিত এমন আন্তর্জাতিক মঞ্চে অংশ নেয় এবং দেশের নাম উজ্জ্বল করে।
বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যারা এ ধরনের প্রতিযোগিতা ও লেখালেখিতে আগ্রহী, তারা যেকোনো তথ্য বা সার্বিক সহায়তার জন্য Kashpiya-র সাথে যোগাযোগ করতে পারো। সে তোমাদের সহযোগিতা করতে পেরে খুবই আনন্দিত হবে।
🔗 তার সাথে যোগাযোগের ফেসবুক লিংক: https://www.facebook.com/share/1BMJjUBdLT/
তোমার ভবিষ্যৎ দিনগুলো আরও উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত হোক, Kashpiya! আমাদের পক্ষ থেকে তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। ❤️